শিরোনাম:
●   কাউখালীতে পুকুরে ডুবে কিশোরের মৃত্যু ●   পার্বতীপুরে দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও শাড়ি বিতরণ ●   মিরসরাইয়ে উত্তরণ’র ৭ম ঈদ উপহার বিতরণ ●   ঝালকাঠির ঈদবাজার পরিদর্শনে ডিআইজি মোস্তাফিজুর রহমান ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে দীপেন দেওয়ান ও মীর হেলালের নিয়োগ ক্ষমতার ভারসাম্য : পাহাড়ী-বাঙালি বিভেদ থাকবে না ●   কাপ্তাইয়ে শিশুদের মুখে হাসি ফোটাতে ইফতার মাহফিল ●   ১৬ বছর পর পায়ে জুতা পড়লেন ঈশ্বরগঞ্জের বিএনপি কর্মী সবুজ ●   হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার ৯ ডাকাতকে চট্টগ্রামের রাউজানে জনতার গণপিটুনি ●   নবীগঞ্জে শাশুড়িকে শ্বাসরোধে হত্যা : পুত্রবধূ গ্রেপ্তার ●   রাজধানীতে ফোর্টিস হসপিটালের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত ●   মহা বারুণী স্নানে কাপ্তাই সীতাঘাটে ভক্তদের ঢল ●   মিরসরাইয়ে পাহাড়ের মাটি চাপায় শ্রমিকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে কোটি টাকার সড়ক সংস্কারে পুরাতন ইটের ব্যবহার ●   কারখানায় মেরামত ৫টি রেলইঞ্জিন ঈদে যুক্ত হলো রেলবহরে ●   বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আইনজীবী হলেন রাঙামাটির দুই কৃতি শিক্ষার্থী ●   কাপ্তাইয়ে চম্পাকুঁড়ি খেলাঘর আসরের ঈদ উপহার বিতরণ ●   রঙ্গিলা ফুলকপি চাষে সফল ঈশ্বরগঞ্জের কৃষক আব্দুস সালাম ●   তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ায় পার্বতীপুরে শুকরিয়া ●   বারইয়ারহাট ঔষধ ব্যবসায়ী সমিতির ইফতার ●   নবীগঞ্জে ৭১ লাখ টাকার কাজে অনিয়মের অভিযোগ ●   বড়পুকুরিয়ার মজুদ কয়লা নিয়ে বিপাকে কর্তৃপক্ষ ●   কাপ্তাইয়ে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ●   চলে গেলে বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান তফাদার ●   গৌরীপুরে বাড়িঘর লুটপাট, পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ এলাকাবাসী ●   তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ আইনে রূপান্তরের দাবি ●   মার্কিন - ইজরায়েল অশুভ জোট সারা দুনিয়াকে বৃদ্ধাংগুলী দেখিয়ে চলেছে ●   রাউজানে এবার বৌদ্ধ বিহারে অগ্নিসংযোগ ●   ভারত থেকে পার্বতীপুরে আসছে ৫ হাজার টন ডিজেল ●   আক্কেলপুরে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে ধানক্ষেত থেকে নবজাতক উদ্ধার
রাঙামাটি, সোমবার, ২৩ মার্চ ২০২৬, ৯ চৈত্র ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ২২ ডিসেম্বর ২০১৬
প্রথম পাতা » অপরাধ » বিশ্বনাথে শত বছরের খেলার মাঠ নিয়ে দু’পক্ষ মুখোমুখি
প্রথম পাতা » অপরাধ » বিশ্বনাথে শত বছরের খেলার মাঠ নিয়ে দু’পক্ষ মুখোমুখি
বৃহস্পতিবার ● ২২ ডিসেম্বর ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বিশ্বনাথে শত বছরের খেলার মাঠ নিয়ে দু’পক্ষ মুখোমুখি

---বিশ্বনাথ ( সিলেট ) প্রতিনিধি :: (৮ পৌষ ১৪২৩ বাঙলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.৫৪মি.) সিলেটের বিশ্বনাথ উপজেলার দশঘর ইউনিয়নের চাঁন্দভরাং গ্রামের একটি শত বছরের ফুটবল খেলার মাঠ নিয়ে দু’পক্ষ মুখোমুখি অবস্থানে রয়েছে। শত বছরের পুরাতন ওই মাঠ দখলে নিতে গত দু’বছর ধরে মরণপন চেষ্টা চালিয়ে যাচ্ছেন গ্রামের মৃত আয়াত উল্লাহ’র পুত্র আনোয়ার হোসেন আঙ্গুর মিয়া (৬০)। আর ওই মাঠ তার দখল থেকে মুক্ত করতে কঠোর অবস্থানে রয়েছেন গ্রামবাসী। গ্রামবাসীর বিপক্ষে শক্তির লড়াইয়ে একাই রয়েছেন আঙ্গুর মিয়া। এতে প্রায় দু’বছর ধরে উভয় পক্ষের মধ্যে মামলা পাল্টা মামলা’সহ একাধিকবার সংঘর্ষের ঘটনাও ঘটেছে। আবারও যে কোনো সময় তাদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা করা হচ্ছে। এনিয়ে দু’বছর ধরে কোর্টে উভয় পক্ষের মামলা চলমান থাকা অবস্থায় গত ৮ থেকে ১০দিন ধরে মাঠের গোলবার উপড়ে ফেলে মাঠ দখলে নেয়ার পায়তারা করছেন আঙ্গুর মিয়া। এমন অভিযোগ এনে গত ১৮ ডিসেম্বর থানায় একটি সাধারণ ডায়েরী করেছেন গ্রামের মৃত হাসিব উল্লাহ’র পুত্র আমিনুল ইসলাম নুনু (৩৫)। ডায়েরী নং-৭৪৩।
২২ ডিসেম্বর বৃহস্পতিবার বিকেলে ওই ডায়েরি তদন্ত করতে একদল পুলিশ নিয়ে সরেজমিন মাঠে যান থানার এএসআই সুমন চন্দ্র নাথ। এসময় গ্রামবাসীর বেশ কয়েকজন লোক দাবি করেন ওই খেলার মাঠ তাদের শত বছরের ঐতিহ্য। সেটা কেউ দখলে দেয়া যাবেনা। গ্রামবাসীর কয়েকজনের সাথে আলাপ করে জানাযায়, আঙ্গুর মিয়া শত বছরের ওই মাঠ ৯১সালের জরিপের সময় কৌশলে একটি ভুয়া দলিল দেখিয়ে রেকর্ড করে নিয়েছেন। যে দলিলের কোনো হদিস নেই। তিনি মাত্র দু’বছর ধরে মাঠের দাবি করে আসছেন। এর পূর্বে আর কোনো দিন মাঠের দাবি করেন নি। এবিষয়ে জানতে চাইলে আঙ্গুর মিয়ার সাথে একাধিকবার মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেননি।





আর্কাইভ