সোমবার ● ২৬ ডিসেম্বর ২০১৬
প্রথম পাতা » প্রধান সংবাদ » সিলেট এর জন্য সংসদে কথা বলতে চাই : মিসবাহ উদ্দিন সিরাজ
সিলেট এর জন্য সংসদে কথা বলতে চাই : মিসবাহ উদ্দিন সিরাজ
সিলেট প্রতিনিধি :: (১২ পৌষ ১৪২৩ বাঙলা : বাংলাদেশ সময় দুপুর ১.৩২মি.)এক সময়ের লড়াকু ছাত্রনেতা বর্তমানে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ। সিলেটের রাজপথে বিভিন্ন আন্দোলন-সংগ্রামে রাজপথে ছিলো তাঁর সরব উপস্থিতি।
এবার শুধু রাজপথে নয় জাতীয় সংসদে গিয়েও সিলেটের কথা তোলে ধরতে চান। আর সে লক্ষে আগামী জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-১ আসন থেকে তিনি প্রতিদ্বন্দ্বিতা করতে চান এডভোকে মিসবাহ উদ্দিন সিরাজ ।
শুক্রবার ২য় কাউন্সিলর কামরান কাপ দ্বৈত উন্মুক্ত ব্যাডমিন্টন টুর্ণামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দিতে গিয়ে এক পর্যায়ে তিনি এই ঘোষণা দেন।
পরে সাংবাদিকদের সাথে আলাপকালে এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ বলেন, দীর্ঘ দিন সিলেটের মাটি ও মানুষের জন্য আন্দোলন সংগ্রাম করেছি অনেক জেল কেটেছি এবার পুণ্যভূমি সিলেটের জন্য জাতীয় সংসদে গিয়ে কথা বলতে চাই।
অন্যদিকে জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের সাবেক স্থায়ী প্রতিনিধি বিশিষ্ট অর্থনীতিবিদ ড.একে আবদুল মোমেন সিলেট-১ আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে সাধারণ মানুষের মধ্যে এক ধরনের আলোচনা রয়েছে। ড. মোমেন এ ব্যপারে স্পষ্ট কেনো ঘোষণা না দিলেও ইতোমধ্যে সিলেটে তাঁর একটা স্বচ্ছ ভাবমূর্তি গড়ে তোলতে সক্ষম হয়েছেন।
তবে শেষ পর্যন্ত কে সিলেট-১ থেকে দলীয় মনোনয়ন পাবেন সেটা নির্ভর করছে কেন্দ্রীয় আওয়ামীলীগ এবং জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপর।





ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা
পার্বত্য জেলা পরিষদ নিয়ে পার্বত্য মন্ত্রীর বক্তব্য ভূল উপস্থাপন করায় প্রতিবাদ
রাঙামাটিতে দুর্নীতির অভিযোগে অভিযুক্ত নির্বাহী প্রকৌশলী পরাগ বড়ুয়া বহাল তবিয়তে
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রী নিযুক্ত হওয়ায় দীপেন দেওয়ানকে জুঁই চাকমার ফুলেল শুভেচ্ছা
পার্বত্য চট্টগ্রামে রোজার মাসে শান্তি ও শৃঙ্খলা রক্ষায় ডিসি এসপিদের তৎপর থাকার নির্দেশ পার্বত্য মন্ত্রীর
ভাষা শহীদদের প্রতি বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন
রাঙামাটিতে একুশে ফেব্রুয়ারি উপলক্ষ্যে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধাঞ্জলী
সাম্প্রদায়িক সম্প্রীতির পার্বত্য চট্টগ্রাম গড়ে তুলতে চাই : পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের দাবি আদায়ের লক্ষে স্মারকলিপি প্রদান, অবস্থান ধর্মঘট, রাজপথে বিক্ষোভ ও হরতাল পালনের মত কার্যক্রম স্থগিত ঘোষণা
রাঙমাটি-২৯৯ আসনে নির্বাচনে পাশে থাকা সকলের প্রতি কৃতজ্ঞতা জানালেন জুঁই চাকমা