বুধবার ● ২৮ ডিসেম্বর ২০১৬
প্রথম পাতা » আন্তর্জাতিক » ই-টোকেন ছাড়াই ভারতীয় টুরিস্ট ভিসার জন্য বাংলাদেশিরা আবেদন করতে পারবে
ই-টোকেন ছাড়াই ভারতীয় টুরিস্ট ভিসার জন্য বাংলাদেশিরা আবেদন করতে পারবে

ডেস্ক রিপোর্টস :: আগামী বছরের প্রথম দিন থেকেই ই-টোকেন ছাড়াই ভারতীয় টুরিস্ট ভিসার জন্য বাংলাদেশিরা আবেদন করতে পারবেন। তবে আবেদনপত্রের সঙ্গে বিমান, ট্রেন বা বাসের টিকিট যুক্ত করতে হবে। ২৮ ডিসেম্বর বুধবার ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশন থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ভারত যেতে আগ্রহী ব্যক্তিরা শুধু ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র মিরপুর শাখায় (আলামিন আপন হাইটস, ২৭/১/বি, ২য় তলা), শ্যামলী (শ্যামলী সিনেমা হলের বিপরীতে), মিরপুর রোড, ঢাকা-১২০৭-এ আবেদন করতে পারবেন। সকাল আটটা থেকে বেলা একটা পর্যন্ত আবেদনপত্র জমা দেওয়া যাবে। ভ্রমণের তারিখ আবেদনপত্র জমাদানের সাত দিন পরে, তবে এক মাসের মধ্যে হতে হবে।
এ ছাড়া শুধু নারী ভ্রমণকারী ও তাঁদের নিকটতম পরিবারের সদস্যদের জন্য ই-টোকেন ছাড়া বিমান, ট্রেন বা বাসের (যথাযথ বাংলাদেশ-ভারত বাস সার্ভিস কর্তৃপক্ষের ইস্যুকৃত) নিশ্চিত টিকিটসহ সরাসরি আবেদনপত্র জমাদানের যে সুযোগটি উত্তরায় ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রে ছিল, তা এখন মিরপুর কেন্দ্রে অব্যাহত থাকবে।
তবে টুরিস্ট ভিসার জন্য ই-টোকেনধারী আবেদনকারীরা গুলশান, উত্তরা, মতিঝিল, ময়মনসিংহ, বরিশাল, খুলনা, যশোর, রংপুর, রাজশাহী, চট্টগ্রাম ও সিলেটে ভারতীয় ভিসা আবেদন সেন্টারে তাঁদের আবেদনপত্র জমা দিতে পারবেন।
বাংলাদেশীদের ভারতীয় ভিসা প্রাপ্তি সহজ এবং দুই দেশের মানুষের মধ্যে যোগাযোগ ও সম্পর্ক বৃদ্ধির লক্ষ্যে এসব ব্যবস্থা নেওয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।





ভারতে বাংলাদেশি শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু
বাংলাদেশ-চীন বন্ধুত্বের ঐতিহ্য ধরে রেখে অর্থনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ
ইন্টারন্যাশনাল জাম্বুরী’তে যোগ দিতে লন্ডন গমন করলো নাফিজ
পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে সরকারের কার্যক্রম জাতিসংঘে তুলে ধরলেন পার্বত্য সচিব
কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোঁসলে আর নেই
আলোচনা ব্যর্থ হলেও উপসাগরীয় যুদ্ধবিরতি আপাতত টিকে আছে
হরমুজ প্রণালি পেরোনোর অনুমতি পেলো না ‘বাংলার জয়যাত্রা’
মাঝ আকাশে বিমানে জন্ম নিল ফুটফুটে শিশু, নাগরিকত্ব নিয়ে ধোঁয়াশা
‘লেবাননে যুদ্ধবিরতি না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা নয়’
ইরানে সামরিক অভিযানে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হকের তীব্র নিন্দা ও প্রতিবাদ