শিরোনাম:
●   রাঙামাটিতে জননেতা সাইফুল হক এর জন্মবার্ষিকী উপলক্ষ্যে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত ●   ঈশ্বরগঞ্জে আসামিদের হুমকীতে বাড়ি ছাড়া বাদী পরিবার ●   শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩ ●   ইন্টারন্যাশনাল জাম্বুরী’তে যোগ দিতে লন্ডন গমন করলো নাফিজ ●   ঝালকাঠিতে উন্নয়নে নাগরিক সংলাপ অনুষ্ঠিত ●   দক্ষিণ রাঙ্গুনিয়ায় অস্ত্র ও গুলিসহ তিন সন্ত্রাসী গ্রেপ্তার ●   কাল জাতীয় প্রেসক্লাবে “২০২৪ এর গণঅভ্যুত্থান ও শ্রমিকের প্রত্যাশা ও প্রাপ্তি ” শীর্ষক আলাচনা সভা অনুষ্ঠিত হবে ●   কচুরিপানার দখলমুক্ত হচ্ছে খোজারখলার ঐতিহাসিক পুকুর ●   খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা ●   নদীতে বিলীন স্বামীর কবর, এখন নিজের কবরের জায়গা নিয়েই শঙ্কা ●   ঈশ্বরগঞ্জে চুরি মামলার তিন আসামিসহ গ্রেফতার-৮ ●   কাপ্তাইয়ে শহীদ ওয়াসিম আকরাম স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে পাহাড়তলী একাদশ চ্যাম্পিয়ন ●   রাঙ্গুনিয়ায় প্রবাসী কর্ণফুলী ক্রীড়া পরিষদের উদ্যোগে অনুদান প্রদান ●   রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ) ●   আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল ●   কাউখালীতে ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ ●   পার্বতীপুরে পূবালী ব্যাংকের ৩ দিনব্যাপী ফ্রি ক্যাশলেস ক্যাম্পেইনের উদ্বোধন ●   মেলায় আকর্ষণ নর্থসাউথ গ্রুপের টাইটানিক বে হোটেল অ্যান্ড রিসোর্ট ●   ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ ●   রাঙামাটিতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রাবিপ্রবি’র ত্রাণ বিতরণ ●   রাউজানের বৃক্ষরোপণ শুরু ●   প্রধানমন্ত্রীর ব্রত বৈষম্যহীন মর্যাদাশীল বাংলাদেশ গড়া : ব্যারিস্টার মীর হেলাল ●   মিরসরাইয়ে ১৫ পিচ ইয়াবা ট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ●   গাজীপুরে ‘শহীদ শিক্ষা বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত ●   ভিমরুলী ভাসমান বাজারের খাল থেকে নিখোঁজের পাঁচ ঘণ্টা পর কিশোরের লাশ উদ্ধার ●   ঝালকাঠি গৃহবধূর বস্তাবন্দি মরদেহ উদ্ধার ●   নির্বাচিত সরকার মবতন্ত্রের কাছে জিম্মি হতে পারেনা ●   নিজেকে প্রতিনিয়ত নতুন জ্ঞানে সমৃদ্ধ করতে হবে : চুয়েট ভিসি ●   পার্বতীপুরে শাবলের আঘাতে পুত্র নিহত পিতা আটক ●   আত্রাইয়ে শুরু হলো কৃষক কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম
রাঙামাটি, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ২৯ ডিসেম্বর ২০১৬
প্রথম পাতা » গাজিপুর » গাজীপুর জেলা পরিষদ নির্বাচনে বিদ্রোহীদের জয়জয়কার
প্রথম পাতা » গাজিপুর » গাজীপুর জেলা পরিষদ নির্বাচনে বিদ্রোহীদের জয়জয়কার
বৃহস্পতিবার ● ২৯ ডিসেম্বর ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

গাজীপুর জেলা পরিষদ নির্বাচনে বিদ্রোহীদের জয়জয়কার

---মুহাম্মদ আতিকুর রহমান (আতিক), গাজীপুর জেলা প্রতিনিধি :: গাজীপুরে জেলা পরিষদ নির্বাচনে সংরক্ষিত নারী সদস্য ও সাধারণ সদস্য পদে নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীদের জয়জয়কার হয়েছে।

নির্বাচনে চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন ডাকসুর সাবেক ভিপি ও আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য সাবেক এমপি আখতারউজ্জামান।

এছাড়া সংরক্ষিত নারী সদস্য পদে নিহত ব্লগার রাজিবের মা নার্গিস আক্তার, সদস্য পদে আমিনুর রহমান ও মাহবুব উদ্দিন আহমেদ সেলিমও বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। নির্বাচনে ভোটার সংখ্যা ছিল ১৭ হাজার ৪৬০জন।

নির্বাচনী ফলাফলে দেখা গেছে, জেলা পরিষদের নির্বাচনে সাধারণ সদস্যপদে ১৫জন প্রার্থীর মধ্যে ১০জন বিজয়ী প্রার্থী আওয়ামী লীগের বিদ্রোহী ও আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত এবং একজন স্বতন্ত্র। আর আওয়ামী লীগ সমর্থিত ৫ প্রার্থী জয়ী হয়েছেন।

সংরক্ষিত নারী সদস্যদের মধ্যে ২জন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী জয়ী হয়েছেন। যে দুটি ওয়ার্ডে ফলাফল টাই হয়েছে এর মধ্যেও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীরা রয়েছেন।

১৫টি সাধারণ ওয়ার্ডের মধ্যে ১৩টি ওয়ার্ডের ফলাফল পাওয়া গেছে। এর মধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন ২জন। ৭ এবং ১৫নং ওয়ার্ডে দুইজন করে প্রার্থীর ভোটের সংখ্যা সমান হওয়ায় বৃহস্পতিবার লটারির মাধ্যমে তাদের নির্বাচিত ঘোষণা করা হবে।

জেলা পরিষদ নির্বাচনের রিটার্নিং অফিসার ও গাজীপুরের জেলা প্রশাসক এসএম আলম জানান, বৃহস্পতিবার সকাল ১০টায় আনুষ্ঠানিকভাবে নির্বাচিত সব সদস্যদের নাম ঘোষণা করা হবে।

বেসরকারিভাবে নির্বাচিতরা হলেন- ১নং ওয়ার্ডে মোঃ ফালাক উদ্দিন মৃধা (আওয়ামী লীগ বিদ্রোহী), ২নং ওয়ার্ডে আমিনুর রহমান (বিনা প্রতিদ্বন্দ্বিতায়- আওয়ামী লীগ), ৩নং ওয়ার্ডে মো. নাসির উদ্দিন (আওয়ামী লীগ বহিস্কৃত), ৪নং ওয়ার্ডে মো. আবুল খায়ের বিএসসি (আওয়ামী লীগ), ৫নং ওয়ার্ডে মো. আনোয়ার হোসেন সরকার (আওয়ামী লীগ বিদ্রোহী), ৬নং ওয়ার্ডে মো. নুরুল ইসলাম (আওয়ামী লীগ বিদ্রোহী), ৮নং ওয়ার্ডে মো. আতিকুল ইসলাম রিংকু (আওয়ামী লীগ), ৯নং ওয়ার্ডে মাহবুব উদ্দিন সেলিম (বিনা প্রতিদ্বন্দ্বিতায়- আওয়ামী লীগ), ১০নং ওয়ার্ডে এমএ ওহাব খান খোকা (আওয়ামী লীগ বিদ্রোহী), ১১নং ওয়ার্ডে এইচএম আবু বকর ছিদ্দিক (আওয়ামী লীগ বিদ্রোহী), ১২নং ওয়ার্ডে এবিএম শফিউল কাদের (আওয়ামী লীগ বিদ্রোহী), ১৩নং ওয়ার্ডে মুক্তিযোদ্ধা আবু হানিফ (স্বতন্ত্র), ১৪নং ওয়ার্ডে এসএম মোকছেদ আলম (আওয়ামী লীগ)।

এছাড়া সংরক্ষিত নারী সদস্যগণ হলেন- ১নং ওয়ার্ডে আছমা খাতুন (আওয়ামী লীগ বিদ্রোহী), ২নং ওয়ার্ডে প্রভাষক রাশিদা খন্দকার (আওয়ামী লীগ), ৩নং ওয়ার্ডে নার্গিস হায়দার (বিনা প্রতিদ্বন্দ্বিতায়- আওয়ামী লীগ), ৪নং ওয়ার্ডে তাসলিমা রহমান লাভলী (আওয়ামী লীগ বিদ্রোহী) ও ৫নং ওয়ার্ডে দিলরুবা ফাইজিয়া (আওয়ামী লীগ)।





গাজিপুর এর আরও খবর

গাজীপুরে ‘শহীদ শিক্ষা বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত গাজীপুরে ‘শহীদ শিক্ষা বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত
গাজীপুর কেজি স্কুল অ্যাসোসিয়েশনের পরিচিতি সভা গাজীপুর কেজি স্কুল অ্যাসোসিয়েশনের পরিচিতি সভা
গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা
গাজীপুরে অজন্তা বৌদ্ধ বিহার ও ধ্যান কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন গাজীপুরে অজন্তা বৌদ্ধ বিহার ও ধ্যান কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন
গাজীপুরের শিমুলতলীতে শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপন গাজীপুরের শিমুলতলীতে শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপন
নবনিযুক্ত ডিজিকে গাজীপুর সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের শুভেচ্ছা নবনিযুক্ত ডিজিকে গাজীপুর সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের শুভেচ্ছা
বিএনপি সরকারকে জনগণের গণতান্ত্রিক আকাংখ্যার পক্ষে দাঁড়াতে হবে বিএনপি সরকারকে জনগণের গণতান্ত্রিক আকাংখ্যার পক্ষে দাঁড়াতে হবে
স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে  বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন
আন নূর মুহাম্মদিয়া মেহেরুন্নেছা হিফজ মাদ্রাসায় ইফতার মাহফিল অনুষ্ঠিত আন নূর মুহাম্মদিয়া মেহেরুন্নেছা হিফজ মাদ্রাসায় ইফতার মাহফিল অনুষ্ঠিত
গাজীপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে পশু খাদ্য বিতরণ গাজীপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে পশু খাদ্য বিতরণ

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)