শুক্রবার ● ৩০ ডিসেম্বর ২০১৬
প্রথম পাতা » অপরাধ » গাজীপুরে ফেনসিডিলসহ নারী আটক
গাজীপুরে ফেনসিডিলসহ নারী আটক
গাজীপুর জেলা প্রতিনিধি :: (১৬ পৌষ ১৪২৩ বাঙলা : বাংলাদেশ বিকাল ৫.২৫মি.) গাজীপুর জেলার কালিয়াকৈরের খাড়াজোড়া এলাকায় যাত্রীবাহী বাস থেকে ৫০ বোতল ফেনসিডিলসহ হাজেরা বেগম (৪৫) নামে এক নারী বিক্রেতাকে আটক করেছে সালনা হাইওয়ে থানা পুলিশ।
৩০ ডিসেম্বর শুক্রবার সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে তুরাগ পাম্পের সামনে থেকে তাকে আটক করা হয়। হাজেরা বেগম কুড়িগ্রামের নাগেশ্বরী থানার কম্পেরহাট এলাকার মৃত আব্দুল ওহাবের স্ত্রী।
সালনা (কোনাবাড়ী) হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হোসেন সরকার সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে সকালের দিকে অভিযান চালিয়ে ওই এলাকার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে মাশফি পরিবহন নামে একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালানো হয়। এ সময় হাজেরা বেগম নামে এক নারী মাদক বিক্রেতার শরীরে পরিহিত জ্যাকেটের ভেতর থেকে ৫০ বোতল ফেনসিডিলসহ তাকে আটক করা হয়।
ফেনসিডিলগুলো বিক্রির উদ্দেশে কুড়িগ্রাম থেকে ঢাকা নিয়ে যাচ্ছিল।
এ ব্যাপারে কালিয়াকৈর থানায় একটি মাদক মামলা দায়ে করা হয়েছে বলে পুলিশ নিশ্চিত করেছে ।





ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড
ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩
রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা