সোমবার ● ২ নভেম্বর ২০১৫
প্রথম পাতা » শিরোনাম » দীর্ঘ একযুগ পর পৈত্রিক ভিটেমাটি ফিরে পেল কিশোর
দীর্ঘ একযুগ পর পৈত্রিক ভিটেমাটি ফিরে পেল কিশোর

বিশ্বনাথ ( সিলেট ) প্রতিনিধি :: সিলেটের বিশ্বনাথে দীর্ঘ এক যুগ পর পৈত্রিক ভিটেমাটি ফিরে পেয়েছে এক কিশোর ৷ সে উপজেলার কারিকোনা গ্রামের মৃত সাজ্জাদ আলীর ছেলে মোজাহিদ আলী (১৩)৷ শুক্রবার রাতে আনুষ্ঠানিকভাবে উপজেলা পরিষদের চেয়ারম্যান ও গ্রামবাসির উদ্যোগে ওই কিশোরকে তার পৈত্রিক ভিটেমাটি ও ঘরের চাবি বুঝিয়ে দেয়া হয়৷ শুধু তাই নয় ৷ টাকার অভাবে লেখাপড়া-তার মাকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন উপজেলা চেয়ারম্যান ও কারিকোনা গ্রামবাসী ৷
জানাগেছে, দীর্ঘ প্রায় ১৩ বছর পূর্বে কারিকোনা গ্রামের সাজ্জাদ আলী মৃতু্যবরণ করলে ছয় মাসের শিশু মোজাহিদকে নিয়ে তার স্ত্রী পিত্রালয়ে চলে যান ৷ এ সুযোগে সাজ্জাদ আলীর বিরোধপূর্ণ বসত ভিটায় আশ্রয় নেন অন্য দাবিদাররা ৷ তখন বিষয়টি জেনে সাজ্জাদের স্ত্রী আর বাড়ি ফিরে আসেননি৷ তবে স্বামীর বাড়ির আত্বীয়-স্বজনদের দ্বারে দ্বারে ঘুরেন ৷ কিন্তু তারা অনেক চেষ্টা করেও কিছুই করতে পারেননি ৷ সমপ্রতি নানান আর্থিক টানাপোড়নের কারণে এবং ছেলের ভবিষ্যতের কথা ভেবে অনেকটা নিরুপায় হয়ে সাজ্জাদ আলীর স্ত্রী কারিকোনা গ্রামেরই বাসিন্দা ও উপজেলা পরিষদের চেয়ারম্যান সুহেল আহমদ চৌধুরী এবং গ্রামের পঞ্চায়েতের শরনাপন্ন হন ৷ উপজেলা চেয়ারম্যান ও কারিকোনা গ্রামবাসি দীর্ঘ প্রচেষ্টা চালিয়ে সাজ্জাদ আলী জায়গা দখল মুক্ত করে প্রকৃত মালিক মোজাহিদের কাছে দীর্ঘ একযুগ পর তার পৈত্রিক ভিটেমাটি দিতে সক্ষম হন ৷ এসময় কারিকোনা গ্রামের বিপুল সংখ্যক মানুষ উপস্থিত ছিলেন ৷
এব্যাপারে উপজেলা চেয়ারম্যান সুহেল আহমদ চৌধুরী বলেন, মৃত সাজ্জাদ আলীর স্ত্রী-ছেলের ভিটেমাটি গ্রামবাসির সহযোগিতায় ফিরে দেয়া হয়েছে ৷ এখন থেকে তারা ওই গ্রামে বসাবাস করবে ৷
মোজাহিদ আলী বলেন, উপজেলা চেয়ারম্যান ও গ্রামবাসির আন্তরিক প্রচেষ্টায় দীর্ঘদিন পর পিতার রেখে যাওয়া জমি ফিরে পেয়েছি ৷
এসময় উপস্থিত ছিলেন,বিশ্বনাথ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও কারিকোনা গ্রামের কৃতি সনত্মান সুহেল আহমদ চৌধুরী, কারিকোনা পঞ্জায়েত কমিটির সভাপতি অবসরপ্রাপ্ত সরকারী কর্মকর্তা হাজী মোঃ আব্দুল বারী, সহ-সভাপতি হাজী মুজেফর আলী, প্রবীণ মুরব্বী হাজী মোঃ তৈমুছ আলী, হাজী হারিছ আলী, হাজী মাহমদ আলী, হাজী আব্দুন নুর, হাজী নুরুল ইসলাম, হাজী বাবুল মিয়া, বিশ্বনাথ প্রেসক্লাবের সাবেক সভাপতি রফিকুল ইসলাম জুবায়ের, তরুণ সংগঠক হুসিয়ার আলী, খলিলুর রহমান, শাহিন মিয়া, রহিম মিয়া প্রমুখ ৷
আপলোড : ১ নভেম্বর ২০১৫ : বাংলাদেশ : সময় : রাত ১১.৫৯ মিঃ





তুহিনকে আহবায়ক ও রণিকে সদস্য সচিব করে বিপ্লবী যুব সংহতির ঢাকা উত্তরের কমিটি গঠন
রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত
বাধ্যতামূলক অবসরে ৩২ ডিসি
রাঙামাটিতে জননেতা সাইফুল হক এর জন্মবার্ষিকী উপলক্ষ্যে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত
রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)
রাবিপ্রবি’তে ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের মাস্টার্স কোর্সের উদ্বোধন
ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির গভীর শোক
রাঙামাটির দুর্গত মানুষের পাশে দাঁড়াতে সরকারের প্রতি দ্রুত উদ্যোগের আহ্বান বিপ্লবী ওয়ার্কার্স পার্টির
রাঙামাটিতে বাদল বরণ বড়ুয়া নামের স্বঘোষিত মুক্তিযোদ্ধার সন্ধান