শিরোনাম:
●   আত্রাই প্রেসক্লাবের পক্ষ থেকে সংসদ সদস্যকে সংবর্ধনা প্রদান ●   ঝালকাঠিতে সন্তানের লাশ নিয়ে মানববন্ধনের দাড়িয়ে বিচার চাইলেন মা ●   কাউখালীতে পুকুরে ডুবে কিশোরের মৃত্যু ●   পার্বতীপুরে দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও শাড়ি বিতরণ ●   মিরসরাইয়ে উত্তরণ’র ৭ম ঈদ উপহার বিতরণ ●   ঝালকাঠির ঈদবাজার পরিদর্শনে ডিআইজি মোস্তাফিজুর রহমান ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে দীপেন দেওয়ান ও মীর হেলালের নিয়োগ ক্ষমতার ভারসাম্য : পাহাড়ী-বাঙালি বিভেদ থাকবে না ●   কাপ্তাইয়ে শিশুদের মুখে হাসি ফোটাতে ইফতার মাহফিল ●   ১৬ বছর পর পায়ে জুতা পড়লেন ঈশ্বরগঞ্জের বিএনপি কর্মী সবুজ ●   হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার ৯ ডাকাতকে চট্টগ্রামের রাউজানে জনতার গণপিটুনি ●   নবীগঞ্জে শাশুড়িকে শ্বাসরোধে হত্যা : পুত্রবধূ গ্রেপ্তার ●   রাজধানীতে ফোর্টিস হসপিটালের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত ●   মহা বারুণী স্নানে কাপ্তাই সীতাঘাটে ভক্তদের ঢল ●   মিরসরাইয়ে পাহাড়ের মাটি চাপায় শ্রমিকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে কোটি টাকার সড়ক সংস্কারে পুরাতন ইটের ব্যবহার ●   কারখানায় মেরামত ৫টি রেলইঞ্জিন ঈদে যুক্ত হলো রেলবহরে ●   বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আইনজীবী হলেন রাঙামাটির দুই কৃতি শিক্ষার্থী ●   কাপ্তাইয়ে চম্পাকুঁড়ি খেলাঘর আসরের ঈদ উপহার বিতরণ ●   রঙ্গিলা ফুলকপি চাষে সফল ঈশ্বরগঞ্জের কৃষক আব্দুস সালাম ●   তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ায় পার্বতীপুরে শুকরিয়া ●   বারইয়ারহাট ঔষধ ব্যবসায়ী সমিতির ইফতার ●   নবীগঞ্জে ৭১ লাখ টাকার কাজে অনিয়মের অভিযোগ ●   বড়পুকুরিয়ার মজুদ কয়লা নিয়ে বিপাকে কর্তৃপক্ষ ●   কাপ্তাইয়ে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ●   চলে গেলে বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান তফাদার ●   গৌরীপুরে বাড়িঘর লুটপাট, পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ এলাকাবাসী ●   তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ আইনে রূপান্তরের দাবি ●   মার্কিন - ইজরায়েল অশুভ জোট সারা দুনিয়াকে বৃদ্ধাংগুলী দেখিয়ে চলেছে ●   রাউজানে এবার বৌদ্ধ বিহারে অগ্নিসংযোগ ●   ভারত থেকে পার্বতীপুরে আসছে ৫ হাজার টন ডিজেল
রাঙামাটি, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ৮ জানুয়ারী ২০১৭
প্রথম পাতা » অপরাধ » বিশ্বনাথে বাসিয়া নদীর চর ভরাট করে জায়গা দখল
প্রথম পাতা » অপরাধ » বিশ্বনাথে বাসিয়া নদীর চর ভরাট করে জায়গা দখল
রবিবার ● ৮ জানুয়ারী ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বিশ্বনাথে বাসিয়া নদীর চর ভরাট করে জায়গা দখল

---বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি :: (২৫ পৌষ ১৪২৩ বাঙলা: বাংলাদেশ সময় বিকাল ৫.৪০মি.) সিলেটের বিশ্বনাথে এককালের খড়স্রোতা বাসিয়া নদীর দু’পাড়ে গড়ে উঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ করে খনন কাজ সম্পন্ন করার দাবিতে যখন আন্দোলন চলছে ঠিক তখনই ৮ জানুয়ারী রবিবার মাটি ভরাট করে নদীর চর দখল করছে একটি মহল। প্রশাসনের পক্ষ থেকে নিষেধ করলেও তা অমান্য করে মাটি ভরাট কাজ অব্যাহত রয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
জানা যায়, গত ২/৩ দিন ধরে বিশ্বনাথ উপজেলা সদরের নতুন বাজারস্থ মৎস্য বাজারের পশ্চিমে বাসিয়া নদীর চর ভরাট করে দখল প্রক্রিয়া চালিয়ে যাচ্ছে অটোরিক্সা স্ট্যান্ড কর্তৃপক্ষ। অভিযোগ রয়েছে বিষয়টি দেখেও না দেখার ভান করছেন ভূমি অফিসের কর্মকর্তারা। তবে রোববার সকালে বিষয়টি সাংবাদিকরা উপজেলা নির্বাহী অফিসারকে অবহিত করলে টনক নড়ে প্রশাসনের। এরপর বিশ্বনাথ ইউনিয়ন ভূমি অফিসের সহকারী কর্মকর্তা নির্মল পাল চৌধুরী ঘটনাস্থলে উপস্থিত হয়ে মাটি ভরাট কাজ বন্ধ রাখার নির্দেশ প্রদান করেন। কিন্তু তিনি সেখান থেকে চলে আসার পর নির্দেশ অমান্য করে তড়িৎ গড়িতে ভরাট কাজ সম্পন্ন করে অটোরিক্সা রেখে জায়গা দখল করে নেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন বাঁচাও বাসিয়া ঐক্য পরিষদের আহবায়ক ফজল খান।
এব্যাপারে নতুন বাজার অটোরিক্সা স্ট্যান্ড শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান বলেন, গাড়ি শৃংখলা করে রাখার সুবিধার্থে আমরা কিছু জায়গা ভরাট করেছি। তবে প্রশাসনের আপত্তির কারণে কাজ বন্ধ রয়েছে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল হক বলেন, অভিযোগ পেয়ে মাটি ভরাট না করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। নির্দেশ অমান্য করে মাটি ভরাট করা হলে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
এব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার অমিতাভ পরাগ তালুকদার বলেন, প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য আমি এ্যাসিলেন্টকে নির্দেশ প্রদান করেছি।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)