মঙ্গলবার ● ৩ নভেম্বর ২০১৫
প্রথম পাতা » প্রধান সংবাদ » রাঙামাটি জেলা আইনজীবী সমিতির অয়োজিত সাংবাদিক সম্মেলন স্থগিত
রাঙামাটি জেলা আইনজীবী সমিতির অয়োজিত সাংবাদিক সম্মেলন স্থগিত

ষ্টাফ রিপোর্টার :: রাঙামাটি পার্বত্য জেলার বিজ্ঞ চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ সামস্উদ্দীন খালেদ ও অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট বেগম সাবরিনা আলীকে রাঙামাটি পার্বত্য জেলা হতে প্রত্যাহারের দাবীতে রাঙামাটি জেলা আইনজীবী সমিতি কর্তৃক বিগত দিনের গৃহীত কর্মসূচি ও তা নিরসনের লক্ষ্যে সোমবার দুপুর ১.০০ ঘটিকায় রাঙামাটি জেলা আইনজীবী সমিতির কার্যালয়ে আইনজীবীদের পরবর্তী কর্মসূচি ঘোষণার জন্য অয়োজিত সাংবাদিক সম্মেলন স্থগিত ঘোষণা করা হয়েছে ৷
এবিষয়ে রাঙামাটি জেলা আইনজীবী সমিতির নেতৃবৃন্দ উপস্থিত অনলাইন মিডিয়া,প্রিন্টি মিডিয়া ও ইলেকট্রক্সি মিডিয়ার সাংবাদিকদের জানান রাঙামাটি পার্বত্য জেলার বিজ্ঞ চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ সামস্উদ্দীন খালেদ ও অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট বেগম সাবরিনা আলীকে রাঙামাটি পার্বত্য জেলা হতে প্রত্যাহারের বিষয়টি নিয়ে আলোচনার লক্ষ্যে প্রধান বিচারপ্রতি এস কে সিনহা রাঙামাটি জেলা আইনজীবী সমিতির নেতৃবৃন্দের সাথে আলাপ আলোচনা করতে চেয়েছেন, আগামী ৪ নভেম্বর রাঙামাটি জেলা আইনজীবী সমিতির নেতৃবৃন্দের সাথে প্রধান বিচাপতির বৈঠকের কথা রয়েছে ৷
এসময় উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা আইনজীবী সমিতির এডভোকেট মোক্তার আহাম্মদ, এডভোকেট দুলাল চন্দ্র সরকার, এডভোকেট প্রতিম রায় পাম্পু ও এডভোকেট লাথোয়াই মরমা প্রমুখ ৷
উল্লেখ্য রাঙামাটি জেলা আইনজীবী সমিতির গত ৬ অক্টোবর ২০১৫ তারিখের বিশেষ সাধারন সভার সিদ্ধান্ত মোতাবেক তার পর থেকে পার্বত্য জেলার বিজ্ঞ চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ সামস্উদ্দীন খালেদ ও অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট বেগম সাবরিনা আলীকে রাঙামাটি পার্বত্য জেলা হতে প্রত্যাহারের দাবীতে রাঙামাটি জেলা আইনজীবী সমিতির সদস্যরা উল্লেখিত দুই আদালতের কার্যক্রমে বিজ্ঞ আইনজীবীগণ অংশ গ্রহন থেকে বিরত আছেন ৷





ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা
পার্বত্য জেলা পরিষদ নিয়ে পার্বত্য মন্ত্রীর বক্তব্য ভূল উপস্থাপন করায় প্রতিবাদ
রাঙামাটিতে দুর্নীতির অভিযোগে অভিযুক্ত নির্বাহী প্রকৌশলী পরাগ বড়ুয়া বহাল তবিয়তে
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রী নিযুক্ত হওয়ায় দীপেন দেওয়ানকে জুঁই চাকমার ফুলেল শুভেচ্ছা
পার্বত্য চট্টগ্রামে রোজার মাসে শান্তি ও শৃঙ্খলা রক্ষায় ডিসি এসপিদের তৎপর থাকার নির্দেশ পার্বত্য মন্ত্রীর
ভাষা শহীদদের প্রতি বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন
রাঙামাটিতে একুশে ফেব্রুয়ারি উপলক্ষ্যে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধাঞ্জলী
সাম্প্রদায়িক সম্প্রীতির পার্বত্য চট্টগ্রাম গড়ে তুলতে চাই : পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের দাবি আদায়ের লক্ষে স্মারকলিপি প্রদান, অবস্থান ধর্মঘট, রাজপথে বিক্ষোভ ও হরতাল পালনের মত কার্যক্রম স্থগিত ঘোষণা
রাঙমাটি-২৯৯ আসনে নির্বাচনে পাশে থাকা সকলের প্রতি কৃতজ্ঞতা জানালেন জুঁই চাকমা