শিরোনাম:
●   ঢাকা-সিলেট মহাসড়কে নবীগঞ্জে বাস-পিকআপ সংঘর্ষে ৩ জন নিহত ●   ঈশ্বরগঞ্জে আদালতের ১৪৪ ধারা অমান্য করে ধান রোপণের অভিযোগ ●   কাপ্তাইয়ের মিতিঙ্গাছড়িকে ‘এসডিজি ভিলেজ’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ●   বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন ●   মিরসরাই প্রেস ক্লাব এর দ্বি-বার্ষিক সম্মেলনমনোনয়ন ফরম সংগ্রহ ●   ভারতে বাংলাদেশি শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে জুলাই বিপ্লবের দুই বছর পূর্তিতে বিএনপির আনন্দ মিছিল ●   রাতের আঁধারে পল্লী বিদ্যুতের খুঁটি সরাতে গিয়ে সরঞ্জাম ফেলে পালালো ●   মিরসরাইয়ে ৪০ হাজার ৫শত পিস ইয়াবা সহ গ্রেফতার-৩ ●   কাপ্তাই সড়কে বাস- মোটরসাইকেল সংঘর্ষে পা বিচ্ছিন্ন হয়ে যুবকের মৃত্যু ●   চুয়েট এর নবনিযুক্ত ভিসিকে আইইবি চট্টগ্রাম কেন্দ্রে ফুলেল শুভেচ্ছা ●   বৈষম্যহীন মানবিক রাষ্ট্র গঠন করে জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে হবে : জননেতা সাইফুল হক ●   তিন দিন পর ব্রহ্মপুত্র নদে নিখোঁজ সাইফুলের মরদেহ গফরগাঁও থেকে উদ্ধার ●   ব্রহ্মপুত্র নদে নিখোঁজ কৃষকের সন্ধান মেলেনি ●   রাঙ্গুনিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত ●   পার্বতীপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন ●   আত্রাইয়ে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত ●   ঝালকাঠিতে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত ●   রাবিপ্রবি’তে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উদযাপিত ●   প্রত্যেক অপরাধীর বিচার এ দেশেই হবে, সে যত শক্তিশালীই হোক না কেন”-চট্টগ্রামে জুলাই গণঅভ্যুত্থান দিবসে ব্যারিস্টার মীর হেলাল ●   গণঅভ্যুত্থানের অর্জন আজ রাজনৈতিক মাফিয়া ও দুর্বৃত্তায়নের খপ্পরে : আবু হাসান টিপু ●   রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত ●   ছুটির রাতে খোলা ভূমি অফিস, ভেতরে তহশিলদার ●   সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে বিটিএমএ এবং বিজিএমইএ ●   ঈশ্বরগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ে দুর্ধর্ষ চুরি ●   রাউজানে আগুনে পুড়ে ছাই ভ্যান কৃষকের স্বপ্ন ●   ঈশ্বরগঞ্জে বজ্রপাতে কৃষকের মৃত্যু : আহত-২ ●   মিরসরাইয়ে ১৮শত পিস ইয়াবাসহ দুই রোহিঙ্গা গ্রেপ্তার ●   রাঙ্গুনিয়াতে ল্যাঙ্গুয়েজ ক্লাবের শুভ উদ্বোধন ●   জনগণই দেশের আসল মালিক, দল-ধর্ম-বর্ণ নির্বিশেষে সেবা নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য : প্রতিমন্ত্রী মীর হেলাল
রাঙামাটি, মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ৩ নভেম্বর ২০১৫
প্রথম পাতা » অপরাধ » গাজীপুরে হত্যা-ধর্ষণের অভিযোগে ৩ জন গ্রেফতার
প্রথম পাতা » অপরাধ » গাজীপুরে হত্যা-ধর্ষণের অভিযোগে ৩ জন গ্রেফতার
মঙ্গলবার ● ৩ নভেম্বর ২০১৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

গাজীপুরে হত্যা-ধর্ষণের অভিযোগে ৩ জন গ্রেফতার

---
মুহাম্মদ আতিকুর রহমান আতিক, গাজীপুর প্রতিনিধি :: গাজীপুরের শ্রীপুরে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষকে ফাঁসাতে প্রথম শ্রেণীর স্কুলছাত্রী এক শিশুকে গলা কেটে হত্যার ঘটনায় পুলিশ নিহত ওই শিক্ষার্থীর মামাসহ দুইজনকে গ্রেফতার করেছে ৷ এছাড়াও একই উপজেলায় চার বছরের অপর এক শিশুকে ধর্ষণের অভিযোগে ৩ নভেম্বর মঙ্গলবার আরো এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ ৷
গাজীপুরের পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশীদ ৩ নভেম্বর মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে তার কার্যালয়ে অনুষ্ঠিত এক সাংবাদিক সম্মেলনে জানান, ২৯ অক্টোবর বৃহস্পতিবার দিবাগত রাতে শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়নের চকপাড়া এলাকার নানার বাড়িতে স্কুল শিক্ষার্থী নাজনীন আক্তারকে (৭) গলাকেটে হত্যা করে দুর্বৃত্তরা ৷ পরে এ ঘটনায় স্থানীয় আব্দুল করিম, কাদের সহ প্রতিপক্ষের কয়েকজনকে আসামি করে শ্রীপুর মডেল থানায় মামলা দায়ের করা হয় ৷ পরবর্তীতে পুলিশ তদন্ত করে জানতে পারে, জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষকে ফাঁসাতে এ হত্যাকান্ড ঘটানো হয়েছে ৷ আর এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে নাজনীনের মামা রিপন(২৮)কে সোমবার ঢাকার রামপুরা ওয়াবদা মোড় থেকে গ্রেফতার করে পুলিশ ৷ পরে তার স্বীকারোক্তিমতে একই এলাকা থেকে রবিউল(২৭) নামের অপর একজনকে গ্রেফতার করা হয় ৷ গ্রেফতারকৃতদের হেফাজত থেকে হত্যায় ব্যবহৃত একটি চাকু উদ্ধার করা হয়েছে ৷
গ্রেফতারকৃত মামা রিপন গাজীপুরের শ্রীপুর চকপাড়া এলাকার হাসমত আলীর ছেলে ৷ তার সহযোগী রবিউল বগুড়ার সদরের ভাটকান্দি গ্রামের আব্দুর রহিমের ছেলে ৷ 

---

নিহত নাজনীন আক্তার (৭) শ্রীপুর উপজেলার চকপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর ছাত্রী এবং কিশোরগঞ্জ জেলার ভৈবরের মাইজচর এলাকার আক্কাছ আলীর মেয়ে ৷ প্রায় সাড়ে তিনবছর আগে আক্কাছ আলী তার প্রথম স্ত্রী আসমা বেগমকে (নাজনীনের মা) রেখে দ্বিতীয় বিয়ে করে এবং গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ি এলাকায় বসবাস করতে থাকে ৷ পরবর্তীতে নাজনীনের মা আসমা বেগমও দ্বিতীয় বিয়ে করে মেয়ে নাজনীনকে তার নানা হাসমত আলীর কাছে রেখে স্থানীয় মাওনা সলিং মোড় এলাকায় দ্বিতীয় স্বামীর সঙ্গে বসবাস করছেন ৷
২৯ অক্টোবর বৃহস্পতিবার রাতে নাজনীনের নানা হাসমত আলী বাড়িতে ছিলেন না ৷ নাজনীন তার নানী মিনুজা বেগমের সঙ্গে ঘরে ঘুমিয়ে ছিল ৷ রাত আড়াইটার দিকে অজ্ঞাত দুর্বৃত্তরা প্রশাসনের লোক পরিচয় দিয়ে তাদের দরজা খুলতে বলে ৷ মিনুজা বেগম ঘরের দরজা খুললে নাজনীনকে জোড়পূর্বক ঘরের উঠানে নিয়ে আসে এবং মিনুজা বেগমকে ঘরের ভেতর রেখে বাহির থেকে দরজা আটকে দেয় ৷ পরে নাজনীনকে গলা কেটে হত্য করে ৷ পরের দিন শুক্রবার সকালে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ (শতামেক) হাসপাতাল মর্গে পাঠায় ৷ এ ব্যাপারে নিহত শিশুর মা আসমা আক্তার বাদী হয়ে স্থানীয় আব্দুল করিম গংদের আসামি করে শ্রীপুর থানায় মামলা করেন ৷
অপরদিকে, একই উপজেলা শ্রীপুরের মাওনা উত্তর পাড়ায় চার বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে ৩ নভেম্বর মঙ্গলবার এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ ৷
গ্রেফতারকৃতের নাম মেহেদী হাসান (১৮)৷ সে গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা উত্তর পাড়ার মফিজ উদ্দিনের ছেলে ৷
গাজীপুরের পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশীদ সিএইচটি মিডিয়া টুয়েন্টিফোর ডটকম এর প্রতিনিধিকে জানান, ধর্ষণের শিকার শিশুর বাবা রংপুরের পীরগঞ্জ এলাকার বাসিন্দা ৷ সে গত প্রায় দুই বছর ধরে শ্রীপুরের মাওনা উত্তর পাড়ার মফিজ উদ্দিনের বাড়িতে স্ত্রী-সন্তান নিয়ে ভাড়া থাকে৷ শিশুটির বাবা রাজমিস্ত্রী এবং মা স্থানীয় একটি স্পিনিং মিলে অপারেটরের চাকরি করেন ৷ এ সুযোগে গত রবিবার ফুসলিয়ে শিশুটিকে মেহেদী তার শয়নকক্ষে ডেকে নিয়ে ধর্ষণ করে ৷ এ ঘটনায় শ্রীপুর থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করা হয় ৷ গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ভোরে পুলিশ শ্রীপুরের নয়নপুর এলাকা থেকে ধর্ষক মেহেদী হাসানকে গ্রেফতার করে ৷ গ্রেফতারকৃত মেহেদী ওই শিশুকে ধর্ষণের স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে ৷

 আপলোড : ৩ নভেম্বর ২০১৫ : বাংলাদেশ : সময় : সন্ধ্যা ৬.৪৮ মিঃ





অপরাধ এর আরও খবর

পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩ শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩
রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ) রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
ফুটেজ দেখে ৫ জন শনাক্ত : যুবদল নেতা মাসুদ হত্যায় রাউজান থানায় মামলা ফুটেজ দেখে ৫ জন শনাক্ত : যুবদল নেতা মাসুদ হত্যায় রাউজান থানায় মামলা
ঈশ্বরগঞ্জে দুই ডায়াগনস্টিক সেন্টার সীলগালা ঈশ্বরগঞ্জে দুই ডায়াগনস্টিক সেন্টার সীলগালা
নবীগঞ্জে অবৈধভাবে মাটি কাটার দায়ে ভ্রাম্যমান আদালতের দেড় লাখ টাকা জরিমানা নবীগঞ্জে অবৈধভাবে মাটি কাটার দায়ে ভ্রাম্যমান আদালতের দেড় লাখ টাকা জরিমানা

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)