শিরোনাম:
●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা ●   ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী ●   রাবিপ্রবি’তে আচরণ ও শৃঙ্খলা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   ফ্যামিলি কার্ড করে দেওয়ার নামে প্রতারণার অভিযোগে নারী আটক ●   রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার ●   আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১ ●   ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ ●   বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প ●   সাংবাদিকদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় ●   রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ●   তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী ●   আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন ●   গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   বড়পুকুরিয়া কয়লা খনিতে স্থায়ী নিয়োগের দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য গ্রেফতার-৩ ●   পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ ●   ঈশ্বরগঞ্জে মেধাবীদের সম্মাননা ●   পার্বতীপুরে গৃহবধূ বাবলি রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা ●   বান্দরবানে সাঙ্গু নদীতে নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার ●   পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম ●   হাটহাজারীতে ১২০০ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ ●   ঈশ্বরগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার-৭ ●   নানিয়ারচর উপজেলা আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত ●   রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার ●   চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ
রাঙামাটি, বুধবার, ৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ১৪ জানুয়ারী ২০১৭
প্রথম পাতা » কৃষি » মুক্তিযোদ্ধা মেমোরিয়াল বিদ্যানিকেতন ভবন উদ্বোধন
প্রথম পাতা » কৃষি » মুক্তিযোদ্ধা মেমোরিয়াল বিদ্যানিকেতন ভবন উদ্বোধন
শনিবার ● ১৪ জানুয়ারী ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মুক্তিযোদ্ধা মেমোরিয়াল বিদ্যানিকেতন ভবন উদ্বোধন

---মাটিরাঙ্গা প্রতিনিধি :: (১মাঘ ১৪২৩ বাঙলা : বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.২৩মি.) পার্বত্য খাগড়াছড়ি জেলাধীন মাটিরাঙ্গা উপজেলার“তবলছড়ি মুক্তিযোদ্ধা মেমোরিয়াল বিদ্যানিকেতন”এর নিজস্ব ভুমিতে নব নির্মিত ভবনের উদ্বোধন সম্পন্ন হয়েছে।

১৩ জানুয়ারী ২০১৭ইং তারিখ সকাল ১১টার দিকে প্রধান অতিথি তবলছড়ি ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান এসএম কামাল ১৯৭১ সালে মাটিরাঙ্গা উপজেলার যুদ্ধকালিন মুক্তিযোদ্ধা কমান্ডার আলী আশ্রাফসহ জেলা,উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন মুক্তিযোদ্ধা ও সন্তান কমান্ডের নেতৃবৃন্দকে সাথে নিয়ে এই নব-নির্মিত ভবনটি ফিতা কেটে উদ্বোধন করেন। তবলছড়ি ইউনিয়ন মুক্তিযোদ্ধা ও সন্তান কমান্ডের আয়োজনে অতিথিদের আসন গ্রহন শেষে প্রধান অতিথিসহ আমন্ত্রিত অতিথিবৃন্দকে ফুলেল শুভেচ্ছা দিয়ে বরণ করেন বিদ্যালয় পরিচালনা কমিটি সদস্যগন।

মুক্তিযোদ্ধা সন্তান হানিফের সঞ্চালনা ও তবলছড়ি ইউনিয়ন মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার মো: আব্দুল ওহাব‘এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন ঐ স্কুলের ম্যানেজিং কমিটির ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মো. আলী হোসেন। তিনি স্কুলের নিজস্ব ভুমির মালিকানা কাগজপত্রের অবস্থা,বিদ্যালয়ের পাঠদান পরিচালনায় ব্যবহৃত আসবাবপত্র ও ছাত্র/ছাত্রী সংখ্যা,প্রয়োজনীয় শিক্ষা উপকরণ,পরিচালনা কমিটির কার্যক্রমসহ অভিভাবদের বিভিন্ন বিষয়াদি সম্পর্কে অবহিত করেন।

অনুষ্ঠানের প্রধান অতিথি প্যানেল চেয়ারম্যান এসএম কামাল বলেন, তবলছড়িতে বিভিন্ন প্রাথমিক বিদ্যালয় থাকলেও মান সম্মত শিক্ষার আলো প্রসারে এই ধরনের শিক্ষা প্রতিষ্ঠান গুরত্বপুর্ণ ভুমিকা রাখবে উল্লেখ করে বিদ্যালয় প্রতিষ্ঠাকারীদের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন। তিনি তবলছড়ি ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে অগ্রাধিকার ভিত্তিতে সহায়তার প্রদানের আশ্বাস দেন।এ সময় তিনি স্কুলটির উন্নয়নে সমাজের বিত্তশালীদের এগিয়ে সহাযতার হাত বাড়ানোর আহবান জানান।
অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা ও অন্যান্য বক্তারা , মাটিরাঙ্গাসহ জেলার প্রতিটি ইউনিয়নে ক্রমান্বয়ে একটি করে মুক্তিযোদ্ধা মেমোরিয়াল বিদ্যানিকেতন প্রতিষ্ঠা করার প্রত্যয় ব্যক্ত করেন। এ ছাড়াও বিদ্যানিকেতনটির অভিভাবকদের দৃষ্টি আকর্ষণ করে বক্তারা আরো বলেন,মোবাইল ফোনে অহেতুক কথা বলে যে পরিমাণ টাকা অপচয় হয় তার সামান্য অংশ বাঁচিয়ে নিজেদের সন্তানের স্কুলের বেতন অনায়াসে পরিশোধ করা সম্ভব। তার সন্তানদের সুন্দর ভবিষ্যৎ ও স্কুলটি টিকিয়ে রাখতে বেতন-ভাতাদি নিয়মিত পরিশোধে অভিভাবকদের সহায়তা কামনা করেন।

এ সময় খাগড়াছড়ি জেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সভাপতি মুক্তিযোদ্ধা মেমোরিয়াল বিদ্যানিকেতনের শিক্ষার্থী জন্যে বিভিন্ন শিক্ষা উপকরণ তুলে দেন পরিচালনা কমিটির হাতে।

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন,সাবেক জেলা মুক্তিযোদ্ধা সংসদ ডেপুটি কমান্ডার ও মাটিরাঙ্গা উপজেলা আ’লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক আব্দুল মান্নান মিন্টু, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সহকারী কমান্ডার হানিফ হাওলাদার, মাটিরাঙ্গা উপজেলার যুদ্ধকালিন মুক্তিযোদ্ধা কমান্ডার আলী আশ্রাফ, মাটিরাঙ্গা উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক ডা. জামাল উদ্দিন আহমেদ, জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি মো. হারুন ও খাগড়াছড়ি সরকারী কলেজের প্রভাষক (রাষ্ট্রবিজ্ঞান) মো. জাকির হোসেন প্রমুখ।

তবলছড়ি মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি মো. আব্দুল মালেক‘র সার্বিক সমন্বয়ে অনুষ্ঠিত সভায় আরো উপস্থিত ছিলেন, মুক্তিযোদ্ধা মেমোরিয়াল বিদ্যানিকেতনের চেয়ারম্যান মো. বেলাল হোসন,সাবেক মেম্বার ও মুক্তিযোদ্ধা ধন মিয়া, জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আব্দুস ছালাম, আবু রাসেল সুমন, মো. মিজানুর রহমান, মো. আবদুল কুদ্দছ,শিক্ষকবৃন্দ ও মুক্তিযোদ্ধা মেমোরিয়াল বিদ্যানিকেতন পরিচালনা কমিটির সদস্য ও বিভিন্ন অভিভাবকসহ তবলছড়ির সকল মুক্তিযোদ্ধা ও সন্তানবৃন্দ।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)