শিরোনাম:
●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ ●   পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ●   কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ ●   বান্দরবানের নতুন ডিসি নাজনীন সুলতানা ●   রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন ●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা ●   ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী ●   রাবিপ্রবি’তে আচরণ ও শৃঙ্খলা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   ফ্যামিলি কার্ড করে দেওয়ার নামে প্রতারণার অভিযোগে নারী আটক ●   রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার ●   আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১ ●   ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ ●   বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প ●   সাংবাদিকদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় ●   রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ●   তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী ●   আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন ●   গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   বড়পুকুরিয়া কয়লা খনিতে স্থায়ী নিয়োগের দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য গ্রেফতার-৩ ●   পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ
রাঙামাটি, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ১৪ জানুয়ারী ২০১৭
প্রথম পাতা » অপরাধ » ১৯ বছরে পাবনা চিনি মিলের লোকসান ৩০২ কোটি টাকা
প্রথম পাতা » অপরাধ » ১৯ বছরে পাবনা চিনি মিলের লোকসান ৩০২ কোটি টাকা
শনিবার ● ১৪ জানুয়ারী ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

১৯ বছরে পাবনা চিনি মিলের লোকসান ৩০২ কোটি টাকা

---ঈশ্বরদী প্রতিনিধি :: (১মাঘ ১৪২৩ বাঙলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.৩৪মি.) গত ১৯ বছরে পাবনা চিনি মিলে পুঞ্জিভ’ত লোকসানের পরিমান দাঁড়িয়েছে ৩০২ কোটি টাকা। ব্যাপক অনিয়ম,দূর্ণীতি,প্রয়োজনীয় আখ না পাওয়া,আখ চাষের উপযোগী জমিতে ফলমূল ও সবজি চাষ করা এবং শিল্পায়ন ও নগরায়নের ফলে এ লোকসান হয়েছে।

মিলের শ্রমিক কর্মচারী,কৃষক,এলাকাবাসী ও মিলের দায়িত্বশীল একাধিক সুত্রের দেওয়া অভিযোগে এসব তথ্য জানাগেছে।
সূত্রমতে ১৯৯৭-৯৮ মাড়াই মৌসুমে পাবনা চিনি মিলে প্রথম আখ মাড়াই শুরু হয়। মাড়াই শুরুর পর থেকেই কতিপয় সিবিএ নেতা ও প্রশাসনিক কর্মকর্তদের যোগসাজসে শুরু করা হয় নানা প্রকার অনিয়ম দূর্ণীতি। অপ্রয়োজনীয় অতিরিক্ত নানা খাতে বিল ভাউচার করে অতিরিক্ত বিল তোলা, আখ ওজনের ওয়ে ব্রীজে ঘাপলা করে মিলকে ও কৃষককে ফাঁকি দেওয়া, আখ বহণকারী ট্রাকটরের অতিরিক্ত তেলের ভাউচার করে বিল তোলাসহ নানাভাবে মিলের চাকা লোকসানের দিকে ঠেলে দেওয়া হয়। প্রয়োজন মত আখ চাষীদের আখচাষে উৎসাহিত করা হয়নি। আখের মূল্য কম দিয়ে কৃষকদের আখ চাষে নিরুৎসাহিত করা হয়েছে। প্রায় প্রত্যেকটি আখক্রয় কেন্দ্রে ওজনে ঘাপলা করে মিল ও চাষীদের ঠকানো হয়েছে। অনেক কর্মচারি ডিউটি না করে খাতা স্বাক্ষর করে বেতনসহ নানাবিদ সুযোগ সুবিধা আদায় করে নিয়েছে। প্রকৌশলী শাখায় দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা উর্দ্ধতন কর্মকর্তাদের ম্যানেজ করে বিভিন্ন উন্নয়মুলক কাজে অনিয়ম দূর্ণীতির মাধ্যমে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন। সিষ্টেম করে টেন্ডার ছাড়াই কাজ করানো হয়েছে। একইভাবে গ্যারেজ ইঞ্জিনিয়ারের যোগসাজসে তেল কেনা থেকে শুরু করে নানা প্রকার যন্ত্র পাতি ক্রয়ে অতিরিক্ত মুল্যের ভাউচার দাখিল করে মোটা অংকের টাকা আত্মসাত করেছেন। এমনিভাবে মিলের মুলাসেস ও উন্নয়ন মুলক কাজের ক্ষেত্রেও নানা অনিয়ম ও দূর্ণীতি করা হয়েছে। পুর্জি নিয়েও কৃষকদের সাথে বেইমানী করে সিন্ডিকেডের মাধ্যমে অর্থ হাতিয়ে নেওয়া হয়েছে। আখ চাষীদের সুযোগ সুবিধা না দেওয়া ও আখ চাষে সঠিকভাবে উৎসাহিত করতে না পারায় মিল কোন মৌসুমেই প্রয়োজনীয় আখ সংগ্রহ করতে পারেনি। এতে উৎপাদনে মার খেয়েছে মিল কর্তৃপক্ষ ।

এ ক্ষেত্রে অপরিকল্পিত শিল্পায়ন ও নগরায়নও অন্যতম কারণ। উন্নত জাতের আখ উদ্ভাবন না করতে পারায় চাষীরা ক্ষগ্রিস্থ হয়েছে। একইভাবে মিলের পক্ষ থেকে প্রয়োজনীয় সুবিধা না পেয়ে চাষিরা আখের পরিবর্তে বিভিন্ন প্রকার সবজি ও ফল চাষে ঝুঁকে পড়েছেন। এটাও মিলের লোকসানের একটি কারণ। নীচু জমিতে আখ চাষ করায় মিলের চিনি আহরণের হার ক্রমেই কমে যাচ্ছে। গত ১৫-১৬ মাড়াই মৌসুমে চিনি আহরণের হার ছিল শতকরা ৫ দশমিক ৯৩ । চলতি ১৬-১৭ মাড়াই মৌসুমে চিনি আহরণের হার শতকরা ৫ দশমিক ৩৫ হওয়ার সম্ভাবনা রয়েছে। মিলকে সচল রাখতে হলে কমপক্ষে চিনি আহরণের হার শতকর ৮ এর অধিক হওয়া দরকার। এসব কারণে মিল কর্তৃপক্ষ লাভের মুখ দেখেনি। ফলে অদ্যবধি মিলের পুঞ্জিভ’ত লোকসানের পরিমাণ দাঁড়িয়েছে ৩০২ কোটি টাকা। ১৯ বছরে মিল মোটা অংকের টাকা লোকসান দিলেও মিলের সাথে সম্পৃক্ত অনেকেই আলিশ্বান বাড়ি গাড়ির মালিক বনে গেছেন। অনেকেই মোটা অংকের টাকা ব্যাংক ব্যালান্স করেছেন। দূর্ণীতিমুক্ত সৎ ও দায়িত্বশীল এবং নিরপেক্ষ ব্যাক্তিদের দিয়ে তদন্ত করলেই থলের বিড়াল বেড়িয়ে আসবে।
পাবনা চিনি মিলের বর্তমান এমডি তোফাজ্জল হোসেন চৌধুরী সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে জানান, মিলকে বিশাল পরিমাণ লোকসানের হাত থেকে বাঁচানোর জন্য আখের উন্নত জাত প্রয়োজন। আখের মুল্য বাড়ানো দরকার। বহুমুখী উৎপাদন কৌশল এবং নতুন নতুন প্রকল্প গ্রহনের প্রয়োজন। মিলে রিফাইন সুগার দিয়ে জুস তৈরীর কারখানা করা দরকার। বোতলজাত পানি উৎপাদন করা যেতে পারে। কো-জেনারেশনের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন করতে হবে। বায়ো ফার্টিলাইজার ও বায়োগ্যাস প্রকল্পসহ বিভিন্ন প্রকল্প গ্রহন করতে হবে। পাল্প ও মিনি পেপার মিল এবং ডিস্টিলারী ফ্যাক্টরী করা যেতে পারে। আখের দাম অবশ্যই কুইন্টাল প্রতি ৩৭৫ টাকা থেকে ৪’শ টাকা করা দরকার।
ভিন্ন একটিসূত্রমতে,দেশের মোট চিনির চাহিদা ১৬ লাখ মেঃটন। দেশের সব মিলের উৎপাদন ক্ষমতা প্রায় ২ লাখ ১০ হাজার মেঃ টন। অবশিষ্ঠ ১৪ লাখ মেঃ টন চিনি বিদেশ থেকে আমদানী করতে হয়। এই বিশাল পরিমাণ চিনির ঘাটতি পুরণের অজুহাতে একটি সুবিধাবাদি চক্র বিদেশ থেকে র-সুগার আমদানী করে মিলগুলোর মারাত্মক ক্ষতি করেছে। তবে শিল্প মন্ত্রী ও বিএফএসআইসির বর্তমান চেয়ারম্যানের বিশেষ কৌশলের কারণে সব মিলগুলিতে রক্ষিত অবিক্রিত চিনি বিক্রি করা সম্ভব হয়েছে। এ কারণে মিলগুলিও অনেকটা রক্ষা পেয়েছে।
বর্তমানে দেশের চিনি মিলগুলির অবস্থা নানা কারণেই নাজুক। এ অবস্থায় ১৫-১৬ মাড়াই মৌসুমে দেশে মোট চিনি উৎপাদন হয়েছে মাত্র ৫৮ হাজার মেঃ টন। অবশিষ্ঠ প্রায় ১২ লাখ ৪০ হাজার মেঃ টন চিনির ঘাটতি পুরনের জন্য বিএসএফআইসির নিয়ন্ত্রণে র-সুগার আমদানী করে দেশের চিনি মিল গুলিতে রিফাইনের মাধ্যমে চিনি উৎপাদন করে বাজার জাত করলেই মিলগুলি লোকসানের হাত থেকে রক্ষা পাবে।





অপরাধ এর আরও খবর

পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড
ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ) রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩ শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)