শিরোনাম:
●   ঈশ্বরগঞ্জে বৈঠা-লাঠি হাতে নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর প্রথম কার্যনির্বাহী কমিটির সভা ●   জাতীয় পুরস্কারজয়ী সাইমুনকে অভিনন্দন জানালেন দীপেন দেওয়ান এমপি ●   রাঙামাটিতে সিএনজির ধাক্কায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত সুখেল চাকমার পক্ষে মামলা ●   বৃহত্তর বনরূপা ব্যবসায়ী কল্যাণ সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ ●   উচ্চ রক্তচাপ মোকাবেলায় টেকসই অর্থায়নের আহ্বান ●   মধ্যপাড়া পাথর খনির এমডি পদে পুনরায় যোগ দিলেন প্রকৌশলী জোবায়েদ ●   ঈশ্বরগঞ্জে ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম গ্রেফতার-২ ●   বান্দরবানে নারীকে ধর্ষণের অভিযোগে এনসিপি নেতা গ্রেপ্তার ●   রাঙামাটির কৃতি সন্তান সাইমুন ইসলাম পেলেন ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২৬ ●   ১৪ ফুটের দুর্গাপ্রতিমা ঘিরে ঈশ্বরগঞ্জে দর্শনার্থীদের ভিড় ●   সুগন্ধায় স্পিডবোর্ট দুর্ঘটনা ইউএনওসহ আহত-৯ ●   পার্বত্য চট্টগ্রামের সার্বিক উন্নয়নে আড়াই হাজার কোটি টাকার মেগা প্রকল্প অনুমোদনে প্রধানমন্ত্রীর যুগান্তকারী পদক্ষেপ ●   বাঙ্গালী জাতির সার্বজনীন মিলন উৎসবে পরিনত হলো শারদীয় দূর্গাপূজা ●   মিরসরাইয়ে তিন দিন ব্যাপী বই পড়া উৎসব সম্পন্ন ●   জনস্বাস্থ্য সুরক্ষায় খাদ্য প্যাকেটে হস্তক্ষেপমুক্ত সতর্কতা লেবেল চালুর দাবি ●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগে জণবল সংকটের কারণে ৪ অফিস চলছে ১ বন কর্মকর্তা দিয়ে ●   বিএনপি সরকারের ০৮ মাস পূর্তিতে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের বিবৃতি ●   ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ●   মাদক অভিযোগে ৪ শ্রমিক গ্রেপ্তার, প্রতিবাদে ৬ ঘণ্টা জ্বালানি তেল সরবরাহ বন্ধ ●   ঝালকাঠিতে ১৬০ মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি ●   পাহাড়ের দুর্যোগ ও ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা তৈরির তাগিদ পার্বত্য মন্ত্রীর ●   বৃদ্ধের অভিযোগ শুনে তাৎক্ষণিক পুলিশ পাঠালেন ওসি সাজ্জাদ ●   রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ ●   কাউখালীতে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালন ●   রাবিপ্রবি’র একাডেমিক কাউন্সিলের ১৫ তম সভা অনুষ্ঠিত ●   পার্বতীপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে কন্যাশিশু দিবসে কনার বাল্যবিয়ে ●   আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি ●   ঝালকাঠিতে অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়ার পর নারী কয়েদির মৃত্যু
রাঙামাটি, বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ১৭ জানুয়ারী ২০১৭
প্রথম পাতা » অপরাধ » জিহ্বার কাটা সুমা জীবন্ত লাশ হয়ে বেঁচে আছে
প্রথম পাতা » অপরাধ » জিহ্বার কাটা সুমা জীবন্ত লাশ হয়ে বেঁচে আছে
মঙ্গলবার ● ১৭ জানুয়ারী ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

জিহ্বার কাটা সুমা জীবন্ত লাশ হয়ে বেঁচে আছে

---সিলেট প্রতিনিধি :: (৪মাঘ ১৪২৩ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১০.৪০মি.) স্বামী ও তার দুই সহযোগীর নির্মমতার শিকার সুমা জীবনের গ্লানি টানছেন। জিহ্বার কাটা অংশ খুঁজে পাওয়া যায়নি। ডাক্তার বলেছিল- কাটা অংশ মিললেও হয়তো জোড়া লাগানোর ব্যবস্থা করা যেত। কিন্তু পাওয়া যায়নি। এ কারণে কাটা জিহ্বা নিয়েই জীবন কাটাচ্ছে সুমা।

স্বামী ও তার দুই সহযোগীর নির্মমতার শিকার হয়ে মৃত্যুর মুখে ছিল সুমা। কিন্তু রাখে আল্লাহ মারে কে,তাই বেঁচে গেছে সে। এখন টানছে দুর্বিষহ জীবনের গ্লানি।

মেডিকেল থেকে ছাড়া পাওয়ার পর সুমা এখন পিতার বাড়ি সিলেট শহরতলীর পশ্চিম দর্শা গ্রামে রয়েছে। ধীরে ধীরে সুস্থ হচ্ছে সুমা। কিন্তু স্বাভাবিক হতে পারছে না। আস্তে আস্তে কথা বলছে। স্বজনদের কাছে জানিয়েছে তার জীবনে ঘটে যাওয়া নির্যাতনের কথা।

সুমার ভাবী সিলেটের সদর উপজেলার কান্দিগাঁও গ্রামের সংরক্ষিত ওয়ার্ডের ইউপি সদস্য রুমা বেগম সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে জানিয়েছেন- সুমা বেঁচে আছে। কিন্তু জীবন্ত লাশ হয়ে।

তার শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের কোপ রয়েছে। এ কারণে প্রতি সপ্তাহেই তাকে যেতে হচ্ছে ডাক্তারের কাছে। ব্যান্ডেজ খুলে ড্রেসিং করতে হচ্ছে। তিনি বলেন- জিহ্বা কাটার পর অর্ধেক অংশ স্বামী বেলালই নিয়ে গেছে। এ কারণে খুঁজে পাওয়া যায়নি।

ডাক্তার সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে বলেছিল- কাটা অংশ পেলে হয়তো জিহ্বায় জোড়া লাগানো যেত। সুমার ওপর নির্যাতন চালানো হয় বিজয় দিবসের আগের রাতে(গত ১৫ ডিসেম্বর)। দক্ষিণ সুরমার খানুয়া গ্রামের বেলালকে ভালোবেসে বিয়ে করেছিল সুমা বেগম।

কিন্তু ওই স্বামীই দুই সহযোগীকে নিয়ে সুমাকে ঘরে থেকে ডেকে এনে হাত-পা বেঁধে নির্মম নির্যাতন করে। এ সময় তারা সুমার জিহ্বা কেটে দেয়। বাম পায়ের রগ কেটে দেয়। আর পিঠেও নির্যাতন চালায়।

এ ঘটনায় বেলালের মা’সহ তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ। ঘটনার ১০ দিন পর বেলাল সিলেটের আদালতে হাজির হয়। পরে পুলিশ বেলালকে ৫ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করলেও সে হামলার ঘটনা স্বীকার করেনি। বরং পুলিশকে নানা তথ্য দিয়ে বিভ্রান্ত করে।

সুমার পরিবার সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে জানায়- বেলাল ঘটনার দিন মোটরসাইকেল নিয়ে সুমাদের গ্রামে এসেছিল। ঘটনার পর সে মোটরসাইকেল ও জুতা রেখে পালিয়ে যায়। দিবালোকের মতো সব কিছু পরিষ্কার হলেও বেলাল পুলিশের কাছে ঘটনা স্বীকার করেনি।

তারা আশা করেন, সুমার ওপর হামলার ঘটনা ভিন্নখাতে প্রবাহের চেষ্টা চলছে। সেটির আভাস ইতিমধ্যে পাওয়া গেছে। একই ভাবে তারা এলাকায় নানা অপপ্রচার রটাচ্ছে। এতে করে সুমার পরিবার নতুন করে ষড়যন্ত্রের মুখে পড়েছে।

তবে জালালাবাদ থানা পুলিশ সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে জানায়- বেলালই ঘটনাকারী। এটি ইতিমধ্যে প্রমাণিত হয়েছে। তার দুই সহযোগী এখনো গ্রেপ্তার হয়নি। তাদের গ্রেপ্তারে অভিযান চলছে। সুমার স্বামী বেলাল সুমাকে বিয়ের পর পরিবারের চাপে আরো একটি বিয়ে করেছিলেন। ওই বিয়ের পর থেকে বেলাল স্ত্রী সুমার কাছে ৫ লাখ টাকা যৌতুক দাবি করে।

সুমা স্বামীর মন রক্ষার্থে বিভিন্ন এনজিও থেকে ৩ লাখ টাকা ঋণ নিয়ে বেলালের হাতে তুলে দিয়েছিল। আর বাকি দুই লাখ টাকা না দেয়ায় তার ওপর এই নির্যাতন চালানো হয়। সুমার ভাই হাফিজ ও ভাবী রুমা সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে জানিয়েছেন, সুমার চিকিৎসায় প্রচুর টাকা ব্যয় হয়েছে।

সুমা জীবন ফিরে পেয়েছে। এখন সে ধীরে ধীরে সুস্থ হচ্ছে। কিন্তু এনজিওর পাওনাদাররা ক্রমাগত টাকার জন্য চাপ দিচ্ছে। সুমার চিকিৎসা ব্যয় বহন করা ও ঋণের টাকা পরিশোধ করা তাদের জন্য কষ্টকর হয়ে পড়েছে।

তারা বলেন- এরপরও সুমার ওপর যে নির্যাতন চলছে সেটি সুষ্ঠু বিচার হলে শান্তি পাবো। কারণ সুমার ওপর অন্যায় অত্যাচার চালানো হয়েছে। পিতৃহারা মেয়ের ওপর এমন ঘটনার বিচার না হলে আফসোসের অন্ত থাকবে না।

এজন্য তারা সিলেট মেট্রোপলিটন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাহায্য কামনা করেন সুমা’র পরিবার।





অপরাধ এর আরও খবর

পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড
ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ) রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩ শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)