বুধবার ● ১৮ জানুয়ারী ২০১৭
প্রথম পাতা » অপরাধ » মাতৃছায়া মডেল স্কুলে তালা : বিপাকে শিক্ষার্থীরা
মাতৃছায়া মডেল স্কুলে তালা : বিপাকে শিক্ষার্থীরা
বগুড়া প্রতিনিধি :: (৫মাঘ ১৪২৩ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৯.৫০মি.)১৮ জানুয়ারি বুধবার বগুড়া গাবতলীর কাগইল মাতৃছায়া মডেল স্কুলে তালা লাগিয়েছে মার্কেট এর মালিক পক্ষ মোফাজ্জল হোসেন।
ফলে বিপাকে পড়ে অভিভাবক ও শিক্ষক-শিক্ষার্থীগন। এছাড়াও নির্বাহী পরিচালক এবিএম আবু সাইদ ও উপ-নির্বাহী পরিচালক মুক্তা আকতারকে লাঞ্ছিত করার ঘটনায় অবশেষে কর্তৃপক্ষ স্কুলগেটে প্রতিবাদ সভা করেছে।
জানাযায়, স্কুলের নির্বাহী পরিচালক ডা. এবিএম আবু সাইদ দীর্ঘদিন যাবত মোফাজ্জল হোসেনের নিকট হতে ২০২০ইংরেজি সাল পর্যন্ত চুক্তিভিক্তিক ভাড়া নিয়ে সে মোতাবেক শিক্ষা কার্যক্রম পরিচালনা করে আসছিল। হঠাৎ বুধবার কোন প্রকার নোর্টিশ ছাড়াই মার্কেটিএর মালিক পক্ষ স্কুলে তালা ঝুলিয়েছে দেয়।
এ ঘটনায় স্কুলের সকল ছাত্র-ছাত্রী ও শিক্ষক এবং অভিভাবকরা তাদের সন্তাদের নিয়ে চরম হতাশা’সহ বিপাকে পড়ে যায়। অন্যায় ভাবে স্কুলে তালা ঝুলানো ঘটনার প্রতিবাদ জানিয়ে নির্বাহী পরিচালক ডা. এবিএম আবু সাইদের সভাপতিত্বে তাৎক্ষনিক এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, বীরমুক্তিযোদ্ধা মজিবর রহমান, কাগইল ইউনিয়ন যুবলীগের সভাপতি মাহফুজুল হক সুইট, সমাজসেবক এবিএম তফছির রহমান, অবসরপ্রাপ্ত আর্মি ডা. ইউসুফ আলী জাহাঙ্গীর, স্কুলের উপ-নির্বাহী পরিচালক মুক্তা আকতার, অধ্যক্ষ দেলোয়ার হোসেন, প্রধান শিক্ষক মৌসুমি চক্রবর্তী, প্রসাশনিক কর্মকর্তা শাহীনুর রহমান, শিক্ষক রব্বানী, সাজু, ফিরোজ, অভিভাবক ফেরদাউস, জুয়েল, রানী ও মুন্না প্রমূখ।
১৯ জানুয়ারি বৃহস্পতিবার সকাল ১০টায় মানববন্ধন পালনের কর্মসূচী ঘোষনা করেন স্কুল কর্তৃপক্ষ।





ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩
রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
ফুটেজ দেখে ৫ জন শনাক্ত : যুবদল নেতা মাসুদ হত্যায় রাউজান থানায় মামলা