শিরোনাম:
●   মিরসরাইয়ে ব্যবসায়ী’র সংবাদ সম্মেলন ●   গাবখান নদীতে নিখোঁজ মাদ্রাসা ছাত্র আলিফ ●   রাঙ্গুনিয়াতে যুবদল নেতাদের স্মরণে কবর জিয়ারত ●   রংপুর বিভাগের ৮ জেলায় জ্বালানি তেল সরবরাহ অনির্দিষ্টকালে জন্য বন্ধ ●   জামালপুরে শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন মেলান্দহ থানার ওসি ওবায়দুর ●   রানা প্লাজার ‘বিদ্রোহী’ নাসিমার প্রাণ গেল দৌলতদিয়া বাস ডুবি দুর্ঘটনায় ●   কর্ণফুলীর বুকে নির্মিত হচ্ছে দেশের প্রথম ক্যাবল স্টেইড সেতু ●   নবীগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষর কক্ষে দুঃসাহসিক চুরি ●   ঈশ্বরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত ●   আত্রাইয়ে ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে টাকা ছিনতাই ●   ঈশ্বরগঞ্জে জুয়া খেলাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ ●   স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন ●   কাউখালীতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে শিলাবৃষ্টির তাণ্ডব : চরাঞ্চলে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি, দিশেহারা কৃষক ●   কাপ্তাইয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপন ●   দেশ ও জাতির উন্নয়নে সাংবাদিকের ভূমিকা অতি গুরুত্বপূর্ণ ●   বিশ্বনাথে বাউল গানের আসরে হামলার ঘটনায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা ●   ইউনিয়নেই মিলবে প্রাথমিক চিকিৎসা, কমবে ভোগান্তি : জিয়াউদ্দিন হায়দার ●   মিরসরাইয়ে ঝংকার ক্লাবের কার্যকরী কমিটি ঘোষণা ●   আত্রাই প্রেসক্লাবের পক্ষ থেকে সংসদ সদস্যকে সংবর্ধনা প্রদান ●   ঝালকাঠিতে সন্তানের লাশ নিয়ে মানববন্ধনের দাড়িয়ে বিচার চাইলেন মা ●   কাউখালীতে পুকুরে ডুবে কিশোরের মৃত্যু ●   পার্বতীপুরে দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও শাড়ি বিতরণ ●   মিরসরাইয়ে উত্তরণ’র ৭ম ঈদ উপহার বিতরণ ●   ঝালকাঠির ঈদবাজার পরিদর্শনে ডিআইজি মোস্তাফিজুর রহমান ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে দীপেন দেওয়ান ও মীর হেলালের নিয়োগ ক্ষমতার ভারসাম্য : পাহাড়ী-বাঙালি বিভেদ থাকবে না ●   কাপ্তাইয়ে শিশুদের মুখে হাসি ফোটাতে ইফতার মাহফিল ●   ১৬ বছর পর পায়ে জুতা পড়লেন ঈশ্বরগঞ্জের বিএনপি কর্মী সবুজ ●   হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার ৯ ডাকাতকে চট্টগ্রামের রাউজানে জনতার গণপিটুনি ●   নবীগঞ্জে শাশুড়িকে শ্বাসরোধে হত্যা : পুত্রবধূ গ্রেপ্তার
রাঙামাটি, বুধবার, ১ এপ্রিল ২০২৬, ১৮ চৈত্র ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ১৮ জানুয়ারী ২০১৭
প্রথম পাতা » অপরাধ » কালীগঞ্জে জনপ্রতিনিধি শর্মিলী দাস মিলি ফেসবুকে বাজে স্ট্যাটাসের পর ক্ষমা প্রার্থনা
প্রথম পাতা » অপরাধ » কালীগঞ্জে জনপ্রতিনিধি শর্মিলী দাস মিলি ফেসবুকে বাজে স্ট্যাটাসের পর ক্ষমা প্রার্থনা
বুধবার ● ১৮ জানুয়ারী ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

কালীগঞ্জে জনপ্রতিনিধি শর্মিলী দাস মিলি ফেসবুকে বাজে স্ট্যাটাসের পর ক্ষমা প্রার্থনা

---গাজীপুর জেলা প্রতিনিধি :: (৫মাঘ ১৪২৩ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৯.৫৫মি.) সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের ফেসবুক স্ট্যাটাসে নারী নিয়ে বাজে মন্তব্য করায় তোপের মুখে পড়েছে গাজীপুরের কালীগঞ্জে উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শর্মিলী দাস মিলি।

১৮ জানুয়ারি বুধবার বিকেল মাসিক উন্নয়ন সমন্বয় সভায় তিনি উপজেলার বিভিন্ন ইউপি চেয়ারম্যানদের তোপের মুখে পড়েন। পরে উপস্থিত সভায় তিনি সকলের কাছে নিঃশর্ত ক্ষমা চান।

জানা গেছে, চলতি মাসের ৬ তারিখে নিজের ফেসবুক স্ট্যাটাসে নারী নিয়ে বাজে মন্তব্য করেন ওই মহিলা ভাইস চেয়ারম্যান। তার ওই স্ট্যাটাস ভাইরাল হয়ে দেশ-বিদেশে ছড়িয়ে পড়ে এবং নিন্দার ঝড় উঠে।

এছাড়া উপজেলা উন্নয়ন সমন্বয় কমিটির সদস্য সচিব ও ইউএনও বরাবার ডাক যোগে উপজেলা মহিলা আওয়ামী লীগের পক্ষে থেকে একটি লিখিত অভিযোগ আসে। যাতে ছিল ওই মহিলা ভাইস চেয়ারম্যানের বিরুদ্ধে বিভাগীয় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ। এ নিয়ে উপজেলা ও ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধিদের কে পরতে হয় রোশানলে।

শেষ মেষ বুধবার বিকেলে উপজেলার মাসিক উন্নয়ন সমন্বয় সভায় ইউপি চেয়ারম্যানরা বিষয়টি উত্থাপন করলে সকলের সম্মতিক্রমে ওই মহিলা ভাইস চেয়ারম্যানের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের প্রস্তাব উঠে। পরে উপস্থিত সকলের কাছে নিঃশর্তে ক্ষমা চান এবং ওই ফেইসবুক স্ট্যাটাস মুছে দেওয়া ও এর পরিবর্তে আরেকটি স্ট্যাটাস দিবেন বলে অঙ্গীকার করেন।

স্ট্যাটাস : আমি ক্ষমা চেয়ে নিচ্ছি সকলের কাছে কিন্তু বলতে বাধ্য হচ্ছি যে, আমার পরিচিত একজন লোক আছে যে কিনা মানুষের পর্দা নিয়ে কথা বলে, ঘোমটা নিয়ে কথা বলে। আজও সেই লোক তার ক্লাস সিক্স পর্যন্ত পড়া বৌকে (মানুষের কাছে বলে বেড়ায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করা) নিয়ে একটি গ্রুপ ছবি ফেসবুকে আপলোড করেছে। তাতে দেখা যাচ্ছে অতি হস্তিকায় আকৃতি সালোয়ার কামিজ পড়া বৌয়ের ওড়নার জায়গায় ওড়না নাই, চিড়িয়াখানার জন্তুর মত ঝযড়ি করাচ্ছে। এর চেয়ে বেশি আর বর্ননা দিতে পারছি না।

আমি মানুষকে নিন্দা করতে শিখিনি। আমার মূল বক্তব্য হল যাদের নিজেদের ভিতরটা ফাঁকা তাদের নিজেদের দিকে খেয়াল রাখা উচিত। তার পরে সমাজের কথা ভাবা উচিত। আর আপনি যদি মনে করেন নিজের বৌকে বাজে Appearance -G shwo করিয়ে অন্যের দৃষ্টি আকর্ষন করবেন তাহলে লোক সমাজে সভ্য মহলে না করাই ভাল। তাতে পরিবেশ নষ্ট হয়। তার জন্য উপযুক্ত জায়গা খুঁজে নেন।
অপ্রিয় সত্যি বলার জন্য দুঃখিত।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)