শিরোনাম:
●   দেশের উত্তরাঞ্চল এখনও উন্নয়ন থেকে বঞ্চিত ●   রাঙামাটি জেলা পরিষদের বাস্তবায়নাধীন প্রকল্পের অগ্রগতি নিয়ে আলোচনা ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রীর সাথে রাবিপ্রবি’র ভিসি’র সৌজন্য সাক্ষাৎ ●   মোটরসাইকেলের ধাক্কায় ঝালকাঠিতে গুরুতর আহত-২ ●   ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড ●   জনপ্রত্যাশা কেন শুকিয়ে যাচ্ছে সরকারকে ঠান্ডা মাথায় তা চিন্তা করতে হবে ●   রাউজানে মাদক বিরোধী সমাবেশ ●   এসডিজি অর্জনে তামাক ও নিকোটিন পণ্য বড় বাধা ●   ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা ●   চুয়েটে একাডেমিক কাউন্সিলের ১৬৬তম সভা অনুষ্ঠিত ●   রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইউনেস্কো প্রতিনিধি দল ●   বরিশাল বিভাগীয় কমিশনার শুক্তাগড় ইউপি ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে ●   ঈশ্বরগঞ্জে চোলাই মদ বিক্রির অভিযোগে কারাদণ্ড ●   বিলাইছড়িতে ৫শত পরিবার পেল রেড ক্রিসেন্টের ত্রাণ সহায়তা ●   ফ্যামিলি কার্ড তৈরিতে ২৪২ কোটি টাকা খরচ রাষ্ট্রীয় অর্থের অপচয় ●   নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা ●   ভূমিহীন আন্দোলন কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক হলেন শাহিন ●   ঝালকাঠি ভাসমান পেয়ারা বাগানে রেস্ট হাউজ উদ্বোধন ●   মিরসরাইয়ে ফ্রিজের কম্প্রেসার থেকে অগ্নিকান্ডে ৪ বসতঘর পুড়ে ছাই ●   সংযুক্ত গার্মেন্টস শ্রমিক ফেডারেশন ময়মনসিংহ জেলা কমিটির মতবিনিময় ●   রাউজানে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল ইউপি সদস্যের ●   দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে ভালো মানুষ হিসেবে গড়ে উঠতে হবে : এমপি মাজেদ ●   নবীগঞ্জে জিপিএ-৫ প্রাপ্তসহ ১২৬ জন এসএসসি ও দাখিল শিক্ষার্থীদের সম্মাননা ●   মিরসরাইয়ে অগ্নিকাণ্ডে ৩ বসতিঘর পুড়ে ছাই ●   প্রযুক্তির আধুনিকায়ন ও টেকসই উৎপাদনের তাগিদ অমল পোদ্দারের ●   নেপালের বন্যা: সীমান্তের ঊর্ধ্বে এক সংকট ●   রাউজানে দুর্বৃত্তের গুলিতে নিহত ●   নবীগঞ্জে বর্নাঢ্য আয়োজনে শ্রীকৃষ্ণের ৫২৫৩ তম জন্মাষ্টমী পালন ●   লন্ডনের ইলফোর্ডে গ্রেটার চট্টগ্রাম অ্যাসোসিয়েশন ইউকে’র মিলনমেলা ●   বেসরকারি খাতের শ্রমিকদের জন্য জরুরী ভিত্তিতে মহার্ঘ ভাতা চালু করুন
রাঙামাটি, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ২৭ জানুয়ারী ২০১৭
প্রথম পাতা » অপরাধ » গাজীপুরে ডিবি পুলিশের ৪ সদস্য প্রত্যাহার
প্রথম পাতা » অপরাধ » গাজীপুরে ডিবি পুলিশের ৪ সদস্য প্রত্যাহার
শুক্রবার ● ২৭ জানুয়ারী ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

গাজীপুরে ডিবি পুলিশের ৪ সদস্য প্রত্যাহার

---গাজীপুর জেলা প্রতিনিধি :: (১৪ মাঘ ১৪২৩ বাঙলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.১৪মি.) কোনো মামলা বা অভিযোগ ছাড়া গাজীপুরে শ্রীপুরের মাওনা চৌরাস্তার আল আমিন ফুড কারখানায় অভিযানের অভিযোগে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ৪ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে।

প্রত্যাহার হওয়া পুলিশ সদস্যরা হলেন- গাজীপুর গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) খাইরুল ইসলাম, উপ-পরিদর্শক (এসআই) মিঠু শেখ, উপ-পরিদর্শক (এসআই) মো. কিবরিয়া ও সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. মাহবুব।

গাজীপুর গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমির হোসেন সিএইচটি মিডিয়াকে জানান, কোনো মামলা বা অভিযোগ ছাড়া শ্রীপুরের মাওনা চৌরাস্তার আল আমিন ফুড কারখানায় অভিযানের অভিযোগে ২৬ জানুয়ারি বৃহস্পতিবার তাদের প্রত্যাহার করে জেলা পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।

ঘটনা তদন্তে গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (উত্তর) গোলাম সবুরকে প্রধান করে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে বলেও জানান তিনি।

আল আমিন মুড়ি মিলের মালিক আবুল কালাম সিএইচটি মিডিয়াকে জানান, কয়েকদিন আগে গাজীপুর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের কয়েক সদস্য তার মিলে মুড়ির সঙ্গে সার মেশানোর অভিযোগ এনে ৭ লাখ টাকা ঘুষ দাবি করে। অন্যথায় মামলা দিয়ে হয়রানি, ক্রসফায়ার করারও হুমকি দেয়। পরে ২ লাখ টাকা দিয়ে তাদের কাছ থেকে সাময়িক রক্ষা পাই। পরবর্তীতে আবারও বাকি টাকা পরিশোধ করতে হবে বলে হুমকি দিয়ে যায়।

মাওনা-চৌরাস্তা বাজার ব্যবসায়ী পরিচালনা পরিষদের সভাপতি মোশারফ হোসেন বলেন, ওই ঘটনা সকল ব্যবসায়ীদের জানানো হলে তারা সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

২৫ জানুয়ারি বুধবার সন্ধ্যা ৬টার দিকে গাজীপুর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের সদস্যরা চাঁদার বাকি টাকা নিতে মুড়ির মিলে যায়। এ সময় সকল ব্যবসায়ীকে খবর দিলে তারা এসে কাউকে কোনো প্রকার চাঁদা দেবে না বলে জানায়। তারপর পুলিশের লোকজন কয়েকজনকে আটক করে নিয়ে যেতে চাইলে ক্ষুব্ধ এলাকাবাসী ও ব্যবসায়ীরা গোয়েন্দা পুলিশ ও তাদের সোর্সের ওপর হামলা করে আহত করে।

পরে টায়ার জ্বালিয়ে ঢাকা-ময়মনসিংহ মাহসড়ক অবরোধ করে। একপর্যায়ে ডিবি পুলিশের মাইক্রোবাস ভাঙচুর ও কারখানার ভিতরে ডিবি পুলিশকে অবরুদ্ধ করে রাখে ব্যবসায়ীরা।

খবর পেয়ে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিলে রাত ৮টার দিকে যানবাহন চালু হয়।

গাজীপুর জেলা পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশীদ সিএইচটি মিডিয়াকে জানান, গত তিন দিন ধরে তিনি পুলিশ সপ্তাহ উপলক্ষে ঢাকায় অবস্থান করছিলেন তিনি। ঘটনা জানার পর ওই পুলিশ সদস্যদের প্রত্যাহার ও একটি তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্তে অভিযোগ প্রমাণিত হলে অভিযুক্তদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।





অপরাধ এর আরও খবর

ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড
ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ) রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩ শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩
রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ) রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)