রবিবার ● ২৯ জানুয়ারী ২০১৭
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » রাঙামাটিতে সাংবাদিকদের মানববন্ধন
রাঙামাটিতে সাংবাদিকদের মানববন্ধন
ষ্টাফ রিপোর্টার :: (১৬ মাঘ ১৪২৩ বাঙলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৬.০০মি.) ঢাকায় এটিএন নিউজের দুই সাংবাদিকের উপর পুলিশি হামলার প্রতিবাদে রাঙামাটিতে কর্মরত সাংবাদিকদের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
২৯ জানুয়ারী রবিবার সকালে রাঙামাটি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে রাঙামাটি অটোরিক্সা চালক-মালিক কল্যাণ সমিতির নেতৃবৃন্দরাও যোগদেন।
রাঙামাটি প্রেসক্লাবের সভাপতি সাখাওয়াত হোসেন রুবেলের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে রাঙামাটি প্রেসক্লাবের সাবেক সভাপতি সুনীল কান্তি দে, সামশুল আলম, রিপোর্টার্স ইউনিটির সভাপতি সুশীল প্রসাদ চাকমা,সাংবাদিক ইউনিয়নের সভাপতি মিল্টন বড়ুয়া, রাঙামাটি অটোরিক্সা চালক-মালিক কল্যাণ সমিতির সাধারন সম্পাদক শহিদুজ্জামান মহসিন রোমান, সাংবাদিক শান্তিময় চাকমা বক্তব্য রাখেন। বক্তরা ঢাকায় এটিএন নিউজের দুই সাংবাদিকের উপর পুলিশি হামলার নিন্দা জানিয়ে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান।





মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার
সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য গ্রেফতার-৩
পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ
বান্দরবানে সাঙ্গু নদীতে নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার
হাটহাজারীতে ১২০০ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ
নানিয়ারচর উপজেলা আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত