রবিবার ● ৫ ফেব্রুয়ারী ২০১৭
প্রথম পাতা » অপরাধ » গাজীপুরে স্বামীর হাতে স্ত্রী খুন
গাজীপুরে স্বামীর হাতে স্ত্রী খুন
![]()
গাজীপুর জেলা প্রতিনিধি :: (২৩ মাঘ ১৪২৩ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৮.৪০মি.) গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় নুরীজা বেগম (২৫) নামে এক নারী শ্রমিক স্বামীর হাতে খুন হয়েছেন। এ ঘটনার পর থেকে স্বামী-সতিন পলাতক রয়েছেন।
৫ ফেব্রুয়ারি রবিবার সকালে কালিয়াকৈর উপজেলার রতনপুর এলাকা থেকে নুরীজার লাশ উদ্ধার করেছে পুলিশ।
নুরিজা বেগম গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার বড়চাপরিয়া এলাকার মৃত আব্দুস ছালামের মেয়ে।
কালিয়াকৈরের মৌচাক পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ সাইফুল ইসলাম জানান, জয়পুরহাটের কালাই উপজেলার শরিফ হোসেন তার প্রথম স্ত্রী জিয়াসমিনকে নিয়ে তিন বছর ধরে রতনপুর এলাকার কামাল পাশার বাড়িতে ভাড়া থেকে অটোরিকশা চালাতেন। জিয়াসমিন একটি পোশাক কারখানায় চাকরি করতেন। শরিফ ৭-৮ মাস আগে নুরিজা বেগমকে বিয়ে করে একই বাড়িতে থাকতেন। নুরিজাও একটি পোশাক কারখানায় চাকরি করতেন। রবিবার সকালে ভাড়াবাড়ির পাশে একটি পরিত্যক্ত ছাপরাঘরের বারান্দায় নুরিজার লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়।
তিনি আরো জানান, নুরিজার গলায় আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিক তদন্তে নুরিজাকে শ্বাসরোধ করে খুন করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনার পর শরিফ ও তার প্রথম স্ত্রী পালিয়ে গেছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।





রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
ফুটেজ দেখে ৫ জন শনাক্ত : যুবদল নেতা মাসুদ হত্যায় রাউজান থানায় মামলা
ঈশ্বরগঞ্জে দুই ডায়াগনস্টিক সেন্টার সীলগালা
নবীগঞ্জে অবৈধভাবে মাটি কাটার দায়ে ভ্রাম্যমান আদালতের দেড় লাখ টাকা জরিমানা
ঝালকাঠিতে শ্বশুরের বিরুদ্ধে মিথ্যা যৌন নিপীড়নের মামলা দায়ের করায় পুত্রবধূ কারাগারে
মিরসরাইয়ের করেরহাটে বাবা’কে পিটিয়ে হ’ত্যা, ঘা’তক ছেলে মিলন আটক
ঈশ্বরগঞ্জে অবৈধ যৌন উত্তেজক ওষুধ তৈরির কারখানা সিলগালা
গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা