শিরোনাম:
●   পার্বতীপুরে ভুট্টার বাম্পার ফলন ●   আগামীর ঈশ্বরগঞ্জ গড়তে এমপি মাজেদ বাবুর নতুন উদ্যোগ ●   পুরান ঢাকার ঐতিহ্য রক্ষায় দৃঢ়প্রতিজ্ঞ হাজী মাসুদ ●   ঈশ্বরগঞ্জে এক স্কুল থেকেই ৬ বিসিএস স্বাস্থ্য ক্যাডার ●   বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্য কাজলকে কক্সবাজার পৌর পূজা উদযাপন পরিষদের শুভেচ্ছা ●   কাপ্তাইয়ে রূপসী কাপ্তাইয়ের পক্ষ থেকে সাংবাদিক সংবর্ধনা ●   পার্বতীপুর-রংপুর মহাসড়কে ২০ গজে তিন স্পিড ব্রেকার, বাড়ছে দুর্ঘটনা ●   ঝালকাঠিতে মাদক মামলায় চেয়ারম্যানের পুত্রসহ আটক-২ ●   সংসদ সদস্যপদকে অলাভজনক করা দরকার ●   নাঈম উদ্দীনের উপর পুলিশের হামলার ঘটনায় গণতান্ত্রিক ছাত্র জোটের প্রতিবাদ ●   পার্বত্য চট্টগ্রামে রোজার মাসে শান্তি ও শৃঙ্খলা রক্ষায় ডিসি এসপিদের তৎপর থাকার নির্দেশ পার্বত্য মন্ত্রীর ●   ঝালকাঠির দুই সংসদ সদস্যের সঙ্গে জেলা প্রশাসনের মতবিনিময় সভা ●   ১৮০ দিনের কর্মসূচি দৃশ্যমান করা ও দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ ঘোষণা পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর ●   কাপ্তাইয়ে যথাযোগ্য মর্যাদায় অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন ●   কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান এর শ্রদ্ধা ●   রাবিপ্রবিতে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত ●   আমের মুকুলে সেজেছে ঈশ্বরগঞ্জ : বাম্পার ফলনের সম্ভাবনা ●   একুশ মানেই অন্যায়ের বিরুদ্ধে আপসহীন অবস্থান : চুয়েট ভিসি ●   ভাষা শহীদদের প্রতি বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন ●   নেতৃত্ব নয়, সেবক হয়ে ব্যবসায়ীদের পাশে থাকতে চান হাজী মিল্টন রহমান ●   নবীগঞ্জে জঙ্গল থেকে এক বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার ●   রাঙামাটিতে একুশে ফেব্রুয়ারি উপলক্ষ্যে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধাঞ্জলী ●   কাউখালীতে ব্রাকের কীটনাশকযুক্ত মশারী বিতরণ ●   গোলাপগঞ্জে কলার বাজারে ক্রেতারা দিশেহারা ●   ঈশ্বরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ চিকিৎসক যোগদান ●   আত্রাইয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা ●   মাহে রমজানকে স্বাগত জানিয়ে পার্বতীপুর জামায়াতে ইসলামী র‌্যালি ●   সাম্প্রদায়িক সম্প্রীতির পার্বত্য চট্টগ্রাম গড়ে তুলতে চাই : পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান ●   তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকারকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শুভেচ্ছা ●   কেপিএম স্কুলের ছাত্র জাহেদ উর রহমান এখন প্রধানমন্ত্রীর উপদেষ্টা
রাঙামাটি, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ৬ ফেব্রুয়ারী ২০১৭
প্রথম পাতা » গাজিপুর » গাজীপুরের পুলিশ সুপার বাংলাদেশ পুলিশ পদকে ভূষিত
প্রথম পাতা » গাজিপুর » গাজীপুরের পুলিশ সুপার বাংলাদেশ পুলিশ পদকে ভূষিত
সোমবার ● ৬ ফেব্রুয়ারী ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

গাজীপুরের পুলিশ সুপার বাংলাদেশ পুলিশ পদকে ভূষিত

---
গাজীপুর জেলা প্রতিনিধি ::  গাজীপুরে জঙ্গি দমন, সন্ত্রাস, নাশকতা প্রতিরোধ ও কমিউনিটি পুলিশিং কার্যক্রমে অনবদ্য সাফল্যের জন্য ‘বাংলাদেশ পুলিশ মেডেল’ (বিপিএম) পেয়েছেন গাজীপুরের পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশিদ।

২৩ জানুয়ারি পুলিশ সপ্তাহে তিনি পুলিশের সম্মানসূচক এ পদকে ভূষিত হন। এর আগে তিনি দু’বার পুলিশের সর্বোচ্চ সম্মানসূচক ‘প্রেসিডেন্ট পুলিশ মেডেল’ (পিপিএম) পান।

গাজীপুর জেলা পুলিশ সুপার কার্যালয় সূত্র জানায়, শান্তিপূর্ণ ও সফলভাবে ২০১৬ সালের প্রথম ও ২য় পর্বের বিশ্ব ইজতেমা সম্পন্ন হয়। এ ছাড়া পবিত্র মাহে রমজান ও ঈদুল ফিতর উৎসব এবং ঈদুল আজহা উৎসব উদযাপন, হিন্দু ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সব ধরনের অপরাধ নিয়ন্ত্রণসহ ঘরমুখো মানুষের নির্বিঘ্নে গন্তব্যে পৌঁছে দিতে এবং গাজীপুর জেলার মহাসড়কসহ অন্যান্য সড়ক যানজটমুক্ত রাখতে বিশেষ কৃতিত্ব দেখান এসপি হারুন অর রশিদ।

তিনি ছিনতাইকারীদের ফেলে রাখা ১০ লাখ টাকা মালিককে ফেরত দেন। ২০১৬ সালের ২৭ আগস্ট গাজীপুর ভাওয়াল রাজবাড়ী মাঠে আইজিপির উপস্থিতিতে আলেম-ওলামা, মসজিদের ইমাম, মাদ্রাসার শিক্ষক ও ছাত্র, সাংবাদিক, আইনজীবী, রাজনৈতিক ব্যক্তিবর্গ, স্থানীয় ব্যক্তিবর্গ ও কমিউনিটি পুলিশিংয়ের সদস্যদের উপস্থিতিতে একটি বিশাল কমিউনিটি পুলিশিং ও সুধী সমাবেশ, একই বছর ৩ সেপ্টেম্বর মানবতাবিরোধী অপরাধে ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি মীর কাশেম আলীর ফাঁসি কাশিমপুর কারাগারে কার্যকর করার সময় জেলার আইনশৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, একই বছর ৮ অক্টোবর জয়দেবপুর থানাধীন হাড়িনাল পাতারটেক এলাকায় জঙ্গি আস্তানায় সফল অভিযান পরিচালনা করা হয়। এতে ঢাকা বিভাগীয় প্রধান নব্য জেএমবি ফরিদুল ইসলাম আকাশসহ ৯ জঙ্গি নিহত হয়। তার বলিষ্ঠ ও সাহসী নেতৃত্বে বিভিন্ন সময় অস্ত্রধারী সন্ত্রাসীদের গ্রেফতার, অস্ত্র উদ্ধার, মাদকসেবী ও মাদকদ্রব্য বিক্রতাদের গ্রেফতার এবং মাদকদ্রব্য উদ্ধারের ক্ষেত্রে গাজীপুর জেলা পুলিশ ব্যাপক সফলতা লাভ করে। ফলে গাজীপুর জেলায় ডাকাতি, ছিনতাই, চাঁদাবাজি, চোরাকারবারি, ভূমিদস্যুদের দখলবাজিসহ বিভিন্ন অপরাধ নিয়ন্ত্রণে গাজীপুর জেলা পুলিশ ব্যাপক প্রশংসা লাভ করে। এর ফলে সরকার গাজীপুরের পুলিশ সুপার হারুন অর রশিদকে এবারও বাংলাদেশ পুলিশ মেডেল (বিপিএম) পদকে ভূষিত করে।

মাদকের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করে ২০১৪ সালের ২৪ আগস্ট গাজীপুরের পুলিশ সুপার হিসেবে যোগ দেন মোহাম্মদ হারুন অর রশিদ। দায়িত্ব লাভের পর অপরাধী গ্রেফতারে জেলাজুড়ে চালানো হয় সাঁড়াশি অভিযান। আইনশৃংখলা নিয়ন্ত্রণে সাধারণ মানুষকে স¤পৃক্ত করার সুফল হিসেবে তিনি এবারও বিপিএম পদকে ভূষিত হন।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)