মঙ্গলবার ● ৭ ফেব্রুয়ারী ২০১৭
প্রথম পাতা » অপরাধ » সিলেটে কলেজ ছাত্রীর অশ্লীল ছবি প্রকাশের দায়ে চাচাতো ভাই গ্রেফতার
সিলেটে কলেজ ছাত্রীর অশ্লীল ছবি প্রকাশের দায়ে চাচাতো ভাই গ্রেফতার

সিলেট প্রতিনিধি :: (২৫ মাঘ ১৪২৩ বাঙলা: বাংলাদেশ সময় বিকাল ৫.৪৫মি.) সিলেটের ওসমানী নগরে কলেজ ছাত্রীর অশ্লীল ছবি ইন্টারনেটে প্রকাশ ও উত্ত্যক্তের ঘটনায় জুয়েল মিয়া(২২) নামের এক যুবককে গ্রেফতার করেছে ওসমানীনগর থানা পুলিশ।
সে উপজেলার উছমানপুর ইউপির পশ্চিম পাচপাড়া গ্রামের বাসিন্দা। ৫ ফেব্রুয়ারি সকালে জুয়েলের পশ্চিম পাচপাড়াস্থ নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে দুপুর ১২টার দিকে জুয়েল মিয়াকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করে পুলিশ।
পুলিশ ও কলেজ ছাত্রীর পরিবার সূত্রে জানা যায়, উপজেলার পশ্চিম পাচপাড়া গ্রামের ফারুক মিয়া মেয়ে তাজপুর ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্রী ফারজানা আক্তার কলিকে কলেজে আসা যাওয়ার পথে প্রায়ই উত্ত্যক্ত করে আসছিল কলির চাচাতো ভাই তাজ উল্লার ছেলে জুয়েল।
গত ২৯ জানুয়ারী জুয়েল কলির অশ্লীল ছবি ইন্টারনেটে প্রকাশ করলে এর পর থেকে কলি কলেজে যাওয়া বন্ধ করে দেয়। বিষয়টি কলির পরিবারের লোকজন জানতে পেরে শনিবার রাতে কলির পিতা ফারুক মিয়া বাদি হয়ে ওসমানীনগর থানায় তথ্য প্রযুক্তি আইনে একটি (মামলা নং-০৯) দায়ের করেন।
মামলার প্রেক্ষিতে রবিবার সকালে পুলিশ জুয়েলকে তার বাড়ি থেকে গ্রেফতার করে।
কলির পিতা ফারুক মিয়া বলেন আমার মেয়েকে উত্ত্যক্ত ও তার অশ্লীল ছবি ইন্টারনেটে প্রকাশ করায় তার বিরুদ্ধে আমি মামলা দায়ের করেছি।
ওসমানীনগর থানার ওসি আব্দুল আউয়াল চৌধুরী সিএইচটি মিডিয়াকে বলেন, ছাত্রী অশ্লীল ছবি ইন্টারনেটে প্রকাশ করায় ছাত্রীর পিতার অভিযোগ দিলে সেটা তথ্য প্রযুক্তি আইনে মামলা রুজু কর জুয়েলকে গ্রেফতার করা হয়।





ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড
ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩
রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)