বৃহস্পতিবার ● ৫ নভেম্বর ২০১৫
প্রথম পাতা » প্রধান সংবাদ » কাশিমপুর কারাগারে বাড়তি নিরাপত্তা জোরদার
কাশিমপুর কারাগারে বাড়তি নিরাপত্তা জোরদার

গাজীপুর প্রতিনিধি:: নাশকতার আশঙ্কায় গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে ৷
নিরাপত্তায় পুলিশের সাথে কারা কর্তৃপক্ষের সমন্বয় করাসহ বাড়ানো হয়েছে র্যাবের টহল৷
৫ নভেম্বর বৃহস্পতিবার সরেজমিনে দেখা যায় বন্দীদের সাথে দেখা করতে আসা দর্শনার্থীদের দেহ তল্লাসি এবং মেটাল ডিটেক্টর দিয়ে তার ব্যবহৃত জিনিসপত্র ও ব্যাগ তল্লাসি করে কারাগারে প্রবেশ করতে দিচ্ছেন নিরাপত্তা রক্ষীরা৷
কারা সূত্র আমাদের প্রতিনিধিকে জানায়, সমপ্রতি ব্লগার, লেখক ও প্রকাশক হত্যাসহ দেশের সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় নাশকতা প্রতিরোধে কারাগারে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে কারা কর্তৃপক্ষ ৷
কারা সদর দফতরের পাঠানো এক সতর্কবার্তায় কারাগারগুলোতে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে নির্দেশনা দেওয়া হয়৷ এরই অংশ হিসেবে কারাগারের মূল ফটক ও আশেপাশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়৷
গেইটে আগত দর্শনার্থীকে তল্লাশি করে ভেতরে প্রবেশ এবং মেটাল ডিটেক্টর দিয়ে তার ব্যবহৃত জিনিসপত্র ও ব্যাগ তল্লাশি করছে নিরাপত্তারক্ষীরা৷ চাওয়া হয়েছে বাড়তি পুলিশ ও র্যাবের সহযোগিতা৷
নাশকতা প্রতিরোধে সর্তকতার অংশ হিসেবে এরই মধ্যে র্যাব ও পুলিশ কারাগার এলাকায় তাদের টহল জোরদার করেছে ৷
প্রসঙ্গত : গাজীপুরের কাশিমপুর কারাগারে বিএনপি জামায়াতের শীর্ষ নেতা, সাবেক মন্ত্রী, বিএনপি জামায়াত জোটের বিভিন্ন স্তরের নেতাকর্মী, যুদ্ধাপরাধে মৃত্যুদন্ডপ্রাপ্ত সালাহউদ্দিন কাদের চৌধুরী, বিভিন্ন মামলায় সাজাপ্রাপ্ত নিষিদ্ধ ঘোষিত জেএমবির সদস্যসহ চাঞ্চল্যকর মামলায় মৃত্যুদন্ডপ্রাপ্ত বন্দীরা রয়েছে ৷
আপলোড ৫ নভেম্বর ২০১৫ : বাংলাদেশ : সময় : দুপুর ১.৩০মিঃ





বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা
সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি
ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ
রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু
আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি
বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন
রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত
গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর গ্রীষ্মকালীন ভ্রমণ