শিরোনাম:
●   ঈশ্বরগঞ্জে আসামিদের হুমকীতে বাড়ি ছাড়া বাদী পরিবার ●   শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩ ●   ইন্টারন্যাশনাল জাম্বুরী’তে যোগ দিতে লন্ডন গমন করলো নাফিজ ●   ঝালকাঠিতে উন্নয়নে নাগরিক সংলাপ অনুষ্ঠিত ●   দক্ষিণ রাঙ্গুনিয়ায় অস্ত্র ও গুলিসহ তিন সন্ত্রাসী গ্রেপ্তার ●   কাল জাতীয় প্রেসক্লাবে “২০২৪ এর গণঅভ্যুত্থান ও শ্রমিকের প্রত্যাশা ও প্রাপ্তি ” শীর্ষক আলাচনা সভা অনুষ্ঠিত হবে ●   কচুরিপানার দখলমুক্ত হচ্ছে খোজারখলার ঐতিহাসিক পুকুর ●   খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা ●   নদীতে বিলীন স্বামীর কবর, এখন নিজের কবরের জায়গা নিয়েই শঙ্কা ●   ঈশ্বরগঞ্জে চুরি মামলার তিন আসামিসহ গ্রেফতার-৮ ●   কাপ্তাইয়ে শহীদ ওয়াসিম আকরাম স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে পাহাড়তলী একাদশ চ্যাম্পিয়ন ●   রাঙ্গুনিয়ায় প্রবাসী কর্ণফুলী ক্রীড়া পরিষদের উদ্যোগে অনুদান প্রদান ●   রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ) ●   আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল ●   কাউখালীতে ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ ●   পার্বতীপুরে পূবালী ব্যাংকের ৩ দিনব্যাপী ফ্রি ক্যাশলেস ক্যাম্পেইনের উদ্বোধন ●   মেলায় আকর্ষণ নর্থসাউথ গ্রুপের টাইটানিক বে হোটেল অ্যান্ড রিসোর্ট ●   ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ ●   রাঙামাটিতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রাবিপ্রবি’র ত্রাণ বিতরণ ●   রাউজানের বৃক্ষরোপণ শুরু ●   প্রধানমন্ত্রীর ব্রত বৈষম্যহীন মর্যাদাশীল বাংলাদেশ গড়া : ব্যারিস্টার মীর হেলাল ●   মিরসরাইয়ে ১৫ পিচ ইয়াবা ট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ●   গাজীপুরে ‘শহীদ শিক্ষা বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত ●   ভিমরুলী ভাসমান বাজারের খাল থেকে নিখোঁজের পাঁচ ঘণ্টা পর কিশোরের লাশ উদ্ধার ●   ঝালকাঠি গৃহবধূর বস্তাবন্দি মরদেহ উদ্ধার ●   নির্বাচিত সরকার মবতন্ত্রের কাছে জিম্মি হতে পারেনা ●   নিজেকে প্রতিনিয়ত নতুন জ্ঞানে সমৃদ্ধ করতে হবে : চুয়েট ভিসি ●   পার্বতীপুরে শাবলের আঘাতে পুত্র নিহত পিতা আটক ●   আত্রাইয়ে শুরু হলো কৃষক কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম ●   ঝালকাঠি নদীভাঙন এলাকা পরিদর্শনে জিয়াউদ্দিন
রাঙামাটি, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ৫ নভেম্বর ২০১৫
প্রথম পাতা » শিরোনাম » খাজাঞ্চী-কামাল বাজার সড়কের বেহাল দশা
প্রথম পাতা » শিরোনাম » খাজাঞ্চী-কামাল বাজার সড়কের বেহাল দশা
বৃহস্পতিবার ● ৫ নভেম্বর ২০১৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

খাজাঞ্চী-কামাল বাজার সড়কের বেহাল দশা

---

বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি::সিলেটের বিশ্বনাথের খাজাঞ্চী-কামালবাজার সড়কের মাত্র এক কিলোমিটার সংস্কারের অভাবে চরম দূর্ভোগ পোহাতে হচ্ছে তিন উপজেলাবাসীকে৷ যথা সময়ে সংস্কার কাজ না করায় সড়কের এক কিলোমিটার জুরে কার্পেটিং উঠে সৃষ্টি হয়েছে বড় বড় গর্তের৷ এ সড়কে প্রতিনিয়ত ঘটছে ছোট-বড় দূর্ঘটনা৷ জীবনের ঝুঁকি নিয়ে যানবাহনে চলাচল করছেন যাত্রীরা৷ ফলে মারাত্মক দূর্ভোগ পোহাতে হচ্ছে যাত্রী সাধারনকে৷
বিগত ৪ দলীয় জোট সরকারের আমলে সড়কের পুর্ণঙ্গ নির্মান কাজ করা হয়৷ বিগত সরকারের আমলে ১বার সংস্কার কাজ করা হয়েছিল৷ এরপর বছর ঘুরতে না ঘুরতেই সড়কে কার্পেটিং উঠে সৃষ্টি হতে থাকে গর্ত ৷ বর্তমান সরকার ক্ষমতায় আসার পর সড়কের খাজাঞ্চী হতে পুরানগাঁও (বিশ্বনাথ উপজেলার সীমানা পর্যন্ত) ৮ কিলোমিটার রাস্তা সংস্কার কাজ সম্পন্ন করা হয়েছে ৷ এখনো সংস্কারের বাকী রয়েছে সড়কের পুরানগাঁও হতে কামালবাজার পর্যন্ত আরো এক কিলোমিটার৷ এই সড়ক দিয়ে সিলেট সদর, বিশ্বনাথ ও দৰিণ সুরমা উপজেলার ৪টি ইউনিয়নের মানুষ যাথায়াত করেন৷ সড়ক দিয়ে প্রতিদিন চলাচল করছে শত শত যানবাহন৷ শীত মৌসুমে প্রতিদিন খাজাঞ্চী, অলংকারী ইউনিয়নসহ বৃহত্তর কামালবাজার এলাকা থেকে শত শত ট্রাক বোজাই করে সিলেট শহর ও দেশের বিভিন্ন স্থানে সবজি রপ্তানী করা হয়৷ দীর্ঘদিন ধরে সড়কের মাত্র এই এক কিলোমিটার সংস্কার কাজ না করায় এখন বেহাল দশায় পরিণত হয়েছে সড়কটি৷ শীঘ্রই সড়কে সংস্কার কাজ করে জনসাধারণের দূর্ভোগ লাগব করার জন্য সংশ্লিষ্ট কতৃপক্ষের সু-দৃষ্টি কামনা করেছেন এলাকাবাসী৷
এব্যাপারে অটোরিক্সা চালক লিলু মিয়া বলেন, জীবিকার তাগিদে প্রতিদিন এ সড়কে ঝুঁকি নিয়ে বাধ্য হয়ে আমাদের গাড়ী চালাতে হচ্ছে৷ প্রায়ই নষ্ট হচ্ছে গাড়ীর যন্ত্রাংশ৷
যুক্তরাজ্য প্রবাসী আব্দুর রহীম বলেন ” মাত্র এক কিলোমিটার রাস্তার এতো করুণ অবস্থা চোখে না দেখলে বিশ্বাস করা যায়না৷ মনে হয় ই-দেশ কোন এমপি-মন্ত্রী নাই”।
স্থানীয় ইউপি সদস্য এনামুল হক বলেন, যথা সময়ে সড়কে সংস্কার কাজ না হওয়ায় এই করুণ অবস্থা সৃষ্টি হয়েছে ৷ ফলে দূভোর্গ পোহাতে হচ্ছে জনসাধারণকে৷ জরুরী ভিত্তিতে জনগুরুত্বপূর্ণ এই সড়কটি সংস্কারের জন্য তিনি উর্ধ্বতন কতৃপক্ষের সু-দৃষ্টি কামনা করেছেন৷
এদিকে, এই এক কিলোমিটার রাস্তা দক্ষিণ সুরমা উপজেলায় হওয়ায় ঐ সংস্কারের কাজের সাথে ডিও লেটার দিতে পারেননি বলে জানিয়েছেন সিলেট-২ আসনের সংসদ সদস্য ইয়াহইয়া চৌধুরী৷
এব্যাপারে সিলেট-৩ আসনের সংসদ সদস্য মাহমুদ উস সামাদ কয়েছ বলেন, শিঘ্রই সড়কটি সংস্কারের কাজের টেন্ডার হবে এবং দ্রুত কাজ সম্পন্ন করা হবে ৷ আপলোড ৫ নভেম্বর ২০১৫ : বাংলাদেশ : সময় : দুপুর ১২.৫৩ মিঃ






শিরোনাম এর আরও খবর

রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ) রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)
রাবিপ্রবি’তে ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের মাস্টার্স কোর্সের উদ্বোধন রাবিপ্রবি’তে ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের মাস্টার্স কোর্সের উদ্বোধন
ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির গভীর শোক ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির গভীর শোক
রাঙামাটির দুর্গত মানুষের পাশে দাঁড়াতে সরকারের প্রতি দ্রুত উদ্যোগের আহ্বান বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাঙামাটির দুর্গত মানুষের পাশে দাঁড়াতে সরকারের প্রতি দ্রুত উদ্যোগের আহ্বান বিপ্লবী ওয়ার্কার্স পার্টির
রাঙামাটিতে বাদল বরণ বড়ুয়া নামের স্বঘোষিত মুক্তিযোদ্ধার সন্ধান রাঙামাটিতে বাদল বরণ বড়ুয়া নামের স্বঘোষিত মুক্তিযোদ্ধার সন্ধান
রাঙামাটি-২৯৯ আসনের জনগণের কাছে আমাদের পার্টির দায়বদ্ধাতা আছে : নির্মল বড়ুয়া মিলন রাঙামাটি-২৯৯ আসনের জনগণের কাছে আমাদের পার্টির দায়বদ্ধাতা আছে : নির্মল বড়ুয়া মিলন
বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে নির্মল বড়ুয়া মিলনের শুভেচ্ছা বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে নির্মল বড়ুয়া মিলনের শুভেচ্ছা
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটি পূর্ণগঠন : সভাপতি নির্মল বড়ুয়া মিলন, সম্পাদক শ্যামল চৌধুরী পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটি পূর্ণগঠন : সভাপতি নির্মল বড়ুয়া মিলন, সম্পাদক শ্যামল চৌধুরী
আগামীকাল বাংলা বছরের শেষদিন চৈত্র সংক্রান্তি আগামীকাল বাংলা বছরের শেষদিন চৈত্র সংক্রান্তি
পাহাড়ের বৈচিত্র্যে মানবিক ঐক্যের সুর: বিজু-সাংগ্রাই-বৈসু-বিষু-চাংক্রান পাহাড়ের বৈচিত্র্যে মানবিক ঐক্যের সুর: বিজু-সাংগ্রাই-বৈসু-বিষু-চাংক্রান

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)