শিরোনাম:
●   কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প ●   পার্বতীপুর ৯২ রাউন্ড গুলি উদ্ধার: নেপথ্যে কারা, উঠছে নানা প্রশ্ন ●   ঈশ্বরগঞ্জে জাতীয় যুবশক্তি’র আহ্বায়ক কমিটি ●   রাউজানে বিদ্যুৎস্পৃষ্ট যুবকের মৃত্যু ●   মিরসরাইয়ে ইয়াবা সহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন ●   সুমনালঙ্কার মহাথেরোর মহাপ্রয়াণে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর শোক ●   বিশ্ব বাস্তবতায় জাতিসংঘের ঘোষিত ছয় অগ্রাধিকার ●   কাউখালীতে রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের বিএনপির সংবর্ধনা ●   পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় তিন নতুন কমিটি স্বাগত জানিয়ে বান্দরবানে পিসিএনপির সংবাদ সম্মেলন ●   পাহাড়ের শান্তিতে বিএনপি সরকারের বড় উদ্যোগ : প্রধানমন্ত্রীকে পিসিএনপির অভিনন্দন ●   হৃদরোগে আক্রান্ত ৬ মাসের শিশু অভ্রনীলের পাশে বাবৌযুপ ●   এমপি মাজেদ বাবুর সুস্থতা কামনায় দোয়া মাহফিল ●   আত্রাইয়ে মসজিদ নির্মাণের অজুহাতে ব্যক্তিগত জমি দখল ●   যুক্তরাজ্যের এনফিল্ডে ব্রিটিশ বাংলাদেশি কাপ অনুষ্ঠিত ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে লার্ভানাশক স্প্রে কার্যক্রম শুরু ●   ওয়ারেন্ট তামিলে ময়মনসিংহ জেলায় সেরা এএসআই শাহ্ আলম ●   মধ্যপাড়া খনিতে উৎপাদনের গতি ফিরেছে, রাজস্বে নতুন সম্ভাবনা : বাধা রেলপথ ●   রাবিপ্রবি’তে যৌন হয়রানি প্রতিরোধ ও সাইবার নিরাপত্তা বিষয়ে সেমিনার ●   দেশের উত্তরাঞ্চল এখনও উন্নয়ন থেকে বঞ্চিত ●   রাঙামাটি জেলা পরিষদের বাস্তবায়নাধীন প্রকল্পের অগ্রগতি নিয়ে আলোচনা ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রীর সাথে রাবিপ্রবি’র ভিসি’র সৌজন্য সাক্ষাৎ ●   মোটরসাইকেলের ধাক্কায় ঝালকাঠিতে গুরুতর আহত-২ ●   ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড ●   জনপ্রত্যাশা কেন শুকিয়ে যাচ্ছে সরকারকে ঠান্ডা মাথায় তা চিন্তা করতে হবে ●   রাউজানে মাদক বিরোধী সমাবেশ ●   এসডিজি অর্জনে তামাক ও নিকোটিন পণ্য বড় বাধা ●   ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা
রাঙামাটি, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ২২ ফেব্রুয়ারী ২০১৭
প্রথম পাতা » অপরাধ » গৃহকর্মী’র কাজের কথা বলে সৌদি আরবে যৌনবৃত্তিতে নিয়োগ করা মেয়েটি দেশে ফেরত
প্রথম পাতা » অপরাধ » গৃহকর্মী’র কাজের কথা বলে সৌদি আরবে যৌনবৃত্তিতে নিয়োগ করা মেয়েটি দেশে ফেরত
বুধবার ● ২২ ফেব্রুয়ারী ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

গৃহকর্মী’র কাজের কথা বলে সৌদি আরবে যৌনবৃত্তিতে নিয়োগ করা মেয়েটি দেশে ফেরত

--- ঢাকা প্রতিনিধি :: (১০ ফাল্গুন ১৪২৩ বাঙলা: বাংলাদেশ সময় দুপুর ২.১৭মি.) সৌদি আরবে ‘গৃহকর্মী’র কাজের কথা বলে যৌনবৃত্তিতে নিয়োগ করা হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার সেই তরুণীকে দেশে ফিরিয়ে আনা হয়েছে। মঙ্গলবার ভোরে তরুণী ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান।
সেখান থেকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সদস্যরা ঢাকার কার্যালয়ে নিয়ে প্রাথমিকভাবে তরুণীর জবানবন্দি গ্রহণ করেন। বিকেলে তাঁকে ঢাকা থেকে এনে হবিগঞ্জের বিচারিক হাকিম বেগম লায়লা মেহের বানুর আদালতে হাজির করা হয়। বিচারক তাঁর খাসকামরায় মেয়েটির জবানবন্দি গ্রহণ করে তাঁকে পরিবারের জিম্মায় দেন।
সন্ধ্যায় সিআইডি পুলিশ ধর্ষণের অভিযোগ নিশ্চিত হওয়ার জন্য মেয়েটিকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে পাঠায়। একুশে ফেব্রুয়ারি ছুটির দিন থাকায় আজ বুধবার ২২ ফেব্রুয়ারি হাসপাতালে মেয়েটির ধর্ষণের আলামত পরীক্ষা করা হবে।
এসব তথ্য নিশ্চিত করে হবিগঞ্জ ও সিলেট জেলার দায়িত্বপ্রাপ্ত সংরক্ষিত নারী সংসদ সদস্য অ্যাডভোকেট আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী জানান, মেয়েটি দালালদের খপ্পরে পড়ে সৌদি আরবে পাচার হয়েছিলেন। সেখানে মেয়েটি অমানবিক নির্যাতনের শিকার হচ্ছিলেন। মেয়ের পরিবারের কাছ থেকে তাঁর ওপর নিষ্ঠুরতার ঘটনা জানতে পেরে তিনি মেয়েটিকে উদ্ধারে পদক্ষেপ নেন। বিষয়টি নিয়ে তিনি কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও পরিকল্পনামন্ত্রীর সঙ্গে। তাঁদের সহযোগিতায় সিআইডির কর্মকর্তা শাহ আলম গত ১৬ ফেব্রুয়ারি দুপুরে ঢাকার নয়াপল্টন এলাকার গ্রিন বেঙ্গল ইন্টারন্যাশনাল ট্র্যাভেল এজেন্সি থেকে দালাল চক্রের তিন সদস্যকে আটক করেন।

এ সময় পাচারের অপেক্ষায় থাকা হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার ১৩ বছরের এক কিশোরীকে উদ্ধার করা হয়। জব্দ করা হয় ২৫টি পাসপোর্ট, রেজিস্টার খাতা ও মোবাইল নম্বর।
আটক ব্যক্তিরা হলেন গ্রিন বেঙ্গল ট্র্যাভেল এজেন্সির মহাব্যবস্থাপক মো. শাহজানুর রহমান, পরিচালক এরশাদ উল্লাহ ও আবু তাহের। তাঁদের মধ্যে আবু তাহেরের বাড়ি হবিগঞ্জের শায়েস্তাগঞ্জের ফরিদপুর গ্রামে। শাহজানুর রহমানের বাড়ি ফেনীর সোনাগাজী উপজেলার বাগদানা গ্রামে। এরশাদ উল্লাহর বাড়ি কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার কাতালিয়া গ্রামে। বর্তমানে তাঁরা হবিগঞ্জ জেলা কারাগারে আছেন।
আটক তিনজনের স্বীকারোক্তি অনুযায়ী ১৬ ফেব্রুয়ারি সৌদি আরবের দাম্মাম থেকে হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার ওই তরুণীকে উদ্ধার করা হয়। উদ্ধারের পর মেয়েটিকে সৌদি আরবের একটি আদালতে হাজির করা হয়। আদালত তাঁকে বাংলাদেশে পাঠানোর আদেশ দেন। আদালতের আদেশে বাংলাদেশ দূতাবাস তাঁকে দেশে পাঠায়। সন্ধ্যায় মেয়েটি হবিগঞ্জের বিচারিক হাকিম আদালতে সৌদি আরবে তাঁর ওপর পাশবিক নির্যাতনের চিত্র তুলে ধরেন বলে সূত্র জানিয়েছে।
সিআইডি সিলেট অঞ্চলের উপপরিদর্শক (এসআই) সুমন মালাকার সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে জানান, গ্রেপ্তার হওয়া তিন আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য সাতদিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করা হয়েছে। আজ বুধবার তাদের রিমান্ড শুনানি হবে।
তরুণীর আধা ঘণ্টাব্যাপী মুঠোফোনের কথাবার্তা ও আত্মীয়স্বজন সূত্রে জানা গেছে, দরিদ্র বাবা-মায়ের মুখে হাসি ফোটাতে ওই তরুণী ঢাকার গ্রিন বেঙ্গল ইন্টারন্যাশনাল ট্র্যাভেল এজেন্সির মাধ্যমে গত ৬ ডিসেম্বর গৃহপরিচারিকার চাকরি নিয়ে সৌদি আরবের দাম্মামে যান। কিন্তু তাঁকে গৃহপরিচারিকার কোনো কাজ দেওয়া হয়নি। হবিগঞ্জ জেলার বিভিন্ন স্থানের ১৯ নারীর সঙ্গে তাঁকেও বন্দি করে রাখা হয়। সেখানকার দালাল তাঁদের তিন-চারদিনের জন্য একেকজন সৌদি নাগরিকের কাছে ভাড়া দেয়। এরপর শুরু হয় তাঁদের ওপর শারীরিক ও পাশবিক নির্যাতন। সেখানে তাদের উপার্জিত অর্থও দালালরা নিয়ে যায়। কেউ কোনো প্রতিবাদ জানালে তাঁকে কিল-ঘুষি-লাথি মারা হয়।
তরুণী বিষয়টি মুঠোফোনে তাঁর বাবা-মাকে জানিয়ে তাঁকে উদ্ধার করার আকুতি জানান। ফোন করেই বলেন, ‘আম্মা, আম্মা গো, আমারে বাঁচাও তাড়াতাড়ি। আমারে বেইজ্জতি থাইকা বাঁচাও। বাবা আমারে বাঁচাও।’ তরুণী স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানসহ রাজনৈতিক নেতাদের কাছে যাওয়ার পরামর্শ দেন তিনি। এরপর তরুণীর দরিদ্র বাবা-মা নেতাদের কাছে মুঠোফোনের কর্তাবার্তার আধা ঘণ্টার রেকর্ড নিয়ে দৌড়ালে তাঁরা তাঁদের মানবপাচার প্রতিরোধ ও দমন আইনে মামলা করতে বলেন। দেশীয় দালালদের কাছ থেকে খবর পেয়ে সৌদি আরবের দালালরা ওই তরুণীর কাছ থেকে মুঠোফোন নিয়ে যায়। পরে কোনো উপায় না পেয়ে তরুণীর বাবা-মা ও আত্মীয়স্বজন ছুটে যান হবিগঞ্জ ও সিলেট জেলার দায়িত্বপ্রাপ্ত সংরক্ষিত নারী সংসদ সদস্য (এমপি) অ্যাডভোকেট আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরীর কাছে।
এমপি কেয়া চৌধুরীর প্রচেষ্টায় পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সদস্যরা ১৬ ফেব্রুয়ারি ঢাকা থেকে গ্রিন বেঙ্গল ইন্টারন্যাশনাল ট্র্যাভেল এজেন্সি থেকে দালাল চক্রের তিন সদস্যকে আটক করেন। ওই দিন সন্ধ্যায় তিনজনকে হবিগঞ্জ আদালতে হাজির করা হয়। জ্যেষ্ঠ বিচারিক হাকিম নিশাত সুলতানা তাঁদের কারাগারে পাঠানোর আদেশ দেন।





অপরাধ এর আরও খবর

ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড
ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ) রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩ শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩
রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ) রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)