শিরোনাম:
●   রাঙ্গুনিয়াতে গরু বাজারে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ : আহত-৩ ●   পার্বত্য বিষয়ক মন্ত্রীর সাথে ইউএনএফপিএ ও আইএলও প্রতিনিধিদের সাক্ষাৎ ●   নবীগঞ্জে বাণিজ্য মেলা বন্ধের দাবিতে তৌহিদী জনতার বিক্ষোভ মিছিল ●   ঈদযাত্রা স্বস্তির ও নিরাপদ রাখুন : সাইফুল হক ●   পার্বতীপুরে বাড়ছে সুস্বাদু ও রসালো তালশাঁসের চাহিদা ●   ঈশ্বরগঞ্জে শিশু ও নারী ধর্ষণ-হত্যার প্রতিবাদে মানববন্ধন ●   তামাক নিয়ন্ত্রণ আইন শক্তিশালীকরণে স্বাস্থ্য মন্ত্রণালয়ের ভূমিকা প্রশংসনীয় ●   খাগড়াছড়িতে মারমা জনগোষ্ঠীর বিরুদ্ধে অপপ্রচারে প্রতিবাদে সংবাদ সম্মেলন ●   বেতবুনিয়ায় জমে উঠেছে কোরবানির পশুর হাট ●   বড়পুকুরিয়া কয়লা খনির শ্রমিকরা কোল ফেইস বোনাসের দাবিতে বিক্ষোভ ●   শতভাগ জন্ম ও মৃত্যু নিবন্ধন এসডিজি অর্জনে সহায়ক ●   রাঙ্গুনিয়ায় ছাদের ময়লা পরিষ্কার করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে তরুণ শিক্ষকের মৃত্যু ●   পার্বতীপুর প্রেসক্লাবের সদস্যদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রতিবাদে মানববন্ধন ●   আত্রাইয়ে ৩৫০ পিস নেশা জাতীয় অ্যাম্পুল ইনজেকশনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ●   শিশু ও নারীর নিরাপত্তার দাবিতে ঈশ্বরগঞ্জে মানববন্ধন ●   সরকারকে দৃঢতার সাথে জনপ্রত্যাশা পূরণে পদক্ষেপ নিতে হবে ●   রাঙামাটি জেলা আইনজীবী সমিতির নির্বাচন : সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা ●   কোতয়ালী থানার বিশেষ অভিযানে মাদক কার্বারী ও অনলাইন জুয়ারীসহ গ্রেফতার-৩ ●   রাঙ্গামাটিতে বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত ●   ঝালকাঠিতে যৌথ অভিযানে ১ হাজার কেজি সরকারি গম উদ্ধার ●   রাস্তা বিলীন, চরম দুর্ভোগে বালিহাটা কমিউনিটি ক্লিনিকের সেবাগ্রহীতারা ●   ঝালকাঠিতে ভূমিমেলা উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত ●   রাউজানে দেশীয় অস্ত্র উদ্ধার ●   মিরসরাইয়ে এসএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে জখম : আটক-৪ ●   দুর্গম পাহাড়ের এক নির্ভীক কণ্ঠস্বর : সাংবাদিক আবদুর রহিম ●   জনস্বার্থে রিট : বরিশালে পরেশ সাগর স্কুল মাঠের বাণিজ্য মেলা বন্ধে হাইকোর্টের নির্দেশ ●   একজন আরেকজনকে দোষারোপ করে উন্নয়ন হয় না : ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ●   খাগড়াছড়িতে নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্প বিষয়ক কর্মশালা ●   আত্রাইয়ে নওগাঁ-নাটোর আঞ্চলিক মহাসড়কে যানবাহন আটকিয়ে গণডাকাতি ●   ঝালকাঠিতে শ্বশুরের বিরুদ্ধে মিথ্যা যৌন নিপীড়নের মামলা দায়ের করায় পুত্রবধূ কারাগারে
রাঙামাটি, বুধবার, ২৭ মে ২০২৬, ১৩ জ্যৈষ্ঠ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ২২ ফেব্রুয়ারী ২০১৭
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি জেলার ২১০টি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ প্রজ্ঞাপন আদেশ জারি
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি জেলার ২১০টি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ প্রজ্ঞাপন আদেশ জারি
বুধবার ● ২২ ফেব্রুয়ারী ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি জেলার ২১০টি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ প্রজ্ঞাপন আদেশ জারি

--- অনলাইন ডেস্ক :: (১০ ফাল্গুন ১৪২৩ বাঙলা: বাংলাদেশ সময় দুপুর ২.৩০মি.) পার্বত্য চট্টগ্রামে ইউএনডিপি-সিএইচটিডিএফ পরিচালিত ২১০টি বে-সরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ করা হয়েছে। ২০ ফেব্রুয়ারি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় বিদ্যালয় শাখা-১-এর উপ-সচিব মুহাম্মদ হিরুজ্জামান রাষ্ট্রপতির আদেশক্রমে স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ জাতীয়করণের আদেশ জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, প্রাথমিক বিদ্যালয় অধিগ্রহণ আইন ১৯৭৪-এর ৩(১) ধারায় প্রদত্ত ক্ষমতা বলে সরকার পার্বত্য তিন জেলা পরিষদের আওতায় ইউএনডিপি-সিএইচটিডিএফ প্রকল্পের সহায়তায় স্থাপিত ২১০টি বে-সরকারি প্রাথমিক বিদ্যালয়কে জাতীয়করণ করা হয়েছে। এর মধ্যে রাঙামাটির জেলায় ৮১টি বান্দরবান জেলার ৮০টি ও খাগড়াছড়ি জেলার ৪৯টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে।

তারমধ্যে খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলায় ১৩টি, লক্ষীছড়ি উপজেলায় ১২টি, মহালছড়ি উপজেলায় ১২টি, মাটিরাঙ্গা উপজেলায় ১৪টি, বান্দরবান জেলার আলীকদম উপজেলায় ২০টি, রোয়াংছড়ি উপজেলায় ১৬টি, রুমা উপজেলায় ২৪টি, থানচি উপজেলায় ২০টি, রাঙ্গামাটি জেলার বাঘাইছড়ি উপজেলায় ২৩টি, বিলাইছড়ি উপজেলায় ১৯টি, জুরাছড়ি উপজেলায় ২৫টি, রাজস্থলী উপজেলায় ১৪টি বে-সরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের আওতায় আনা হলো।

প্রজ্ঞাপনে আরো বলা হয়, এ আদেশ জারির পর থেকে জমি, গৃহ, নগদ তহবিলসহ যাবতীয় সম্পদ সরকারের অনুকূলে হস্তান্তরিত/ন্যস্ত বলে গণ্য হবে। বিদ্যালয়সমূহের বর্তমান পরিচালনা কমিটি বিলুপ্ত এবং বিধি মোতাবেক নতুন কমিটি গঠন করতে হবে। বিদ্যালয়সমূহের তথ্যাদি মতে প্রয়োজনীয় সংখ্যক শিক্ষক-শিক্ষিকার পদ সৃষ্টি করা হবে ও পদ সৃষ্টির আনুষ্ঠানিকতা শেষে শিক্ষক-শিক্ষিকাগণের বিধি মোতাবেক সরকারিকরণ করা হবে।

খাগড়াছড়ি জাবারাং কল্যাণ সমিতির নির্বাহী পরিচালক মথুরা বিকাশ ত্রিপুরা সরকারের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, দীর্ঘ দিন এ সব বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকারা বেতন-ভাতা না পেয়ে মানববেতর জীবন-যাপন করছিলেন। ২০০৮-২০১৪ সাল পর্যন্ত জাবারাং কল্যাণ সমিতি সহযোগিতা দিয়েছে। ২০১৫ সাল থেকে শিক্ষক-শিক্ষিকাদের বেতন-ভাতা সম্পূর্ণ বন্ধ রয়েছে।

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী জানান, পত্র পাওয়ার পর জেলা পরিষদ বিদ্যালয়গুলোতে প্রয়োজনীয় সংখ্যক শিক্ষক নিয়োগসহ যাবতীয় সমস্যা নিরসনের উদ্যোগ নেওয়া হবে।





চট্টগ্রাম বিভাগ এর আরও খবর

রাঙ্গুনিয়াতে গরু বাজারে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ : আহত-৩ রাঙ্গুনিয়াতে গরু বাজারে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ : আহত-৩
খাগড়াছড়িতে মারমা জনগোষ্ঠীর বিরুদ্ধে অপপ্রচারে প্রতিবাদে সংবাদ সম্মেলন খাগড়াছড়িতে মারমা জনগোষ্ঠীর বিরুদ্ধে অপপ্রচারে প্রতিবাদে সংবাদ সম্মেলন
বেতবুনিয়ায় জমে  উঠেছে  কোরবানির পশুর হাট বেতবুনিয়ায় জমে উঠেছে কোরবানির পশুর হাট
রাঙ্গুনিয়ায় ছাদের ময়লা পরিষ্কার করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে তরুণ শিক্ষকের মৃত্যু রাঙ্গুনিয়ায় ছাদের ময়লা পরিষ্কার করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে তরুণ শিক্ষকের মৃত্যু
রাঙামাটি জেলা আইনজীবী সমিতির নির্বাচন : সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা রাঙামাটি জেলা আইনজীবী সমিতির নির্বাচন : সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা
কোতয়ালী থানার বিশেষ অভিযানে মাদক কার্বারী ও অনলাইন জুয়ারীসহ গ্রেফতার-৩ কোতয়ালী থানার বিশেষ অভিযানে মাদক কার্বারী ও অনলাইন জুয়ারীসহ গ্রেফতার-৩
রাঙ্গামাটিতে বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত রাঙ্গামাটিতে বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত
রাউজানে দেশীয় অস্ত্র উদ্ধার রাউজানে দেশীয় অস্ত্র উদ্ধার
মিরসরাইয়ে এসএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে জখম : আটক-৪ মিরসরাইয়ে এসএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে জখম : আটক-৪
দুর্গম পাহাড়ের এক নির্ভীক কণ্ঠস্বর : সাংবাদিক আবদুর রহিম দুর্গম পাহাড়ের এক নির্ভীক কণ্ঠস্বর : সাংবাদিক আবদুর রহিম

আর্কাইভ