শিরোনাম:
●   শুধু সভা করে সময় নষ্ট করলে চলবে না :গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ●   ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড ●   আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল,দুর্ঘটনার আশংকা ●   প্রকাশ কুসুম বড়ুয়া কে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক পদে নিযুক্ত ●   ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার এজেন্ট হৃদয় গ্রেফতার, ১৭ জনের বিরুদ্ধে মামলা ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্ট ইউকে’র প্রস্তুতি সভা অনুষ্ঠিত ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন থেকে শ্যামল চৌধুরী বহিষ্কার ●   কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প ●   পার্বতীপুর ৯২ রাউন্ড গুলি উদ্ধার: নেপথ্যে কারা, উঠছে নানা প্রশ্ন ●   ঈশ্বরগঞ্জে জাতীয় যুবশক্তি’র আহ্বায়ক কমিটি ●   রাউজানে বিদ্যুৎস্পৃষ্ট যুবকের মৃত্যু ●   মিরসরাইয়ে ইয়াবা সহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন ●   সুমনালঙ্কার মহাথেরোর মহাপ্রয়াণে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর শোক ●   বিশ্ব বাস্তবতায় জাতিসংঘের ঘোষিত ছয় অগ্রাধিকার ●   কাউখালীতে রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের বিএনপির সংবর্ধনা ●   পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় তিন নতুন কমিটি স্বাগত জানিয়ে বান্দরবানে পিসিএনপির সংবাদ সম্মেলন ●   পাহাড়ের শান্তিতে বিএনপি সরকারের বড় উদ্যোগ : প্রধানমন্ত্রীকে পিসিএনপির অভিনন্দন ●   হৃদরোগে আক্রান্ত ৬ মাসের শিশু অভ্রনীলের পাশে বাবৌযুপ ●   এমপি মাজেদ বাবুর সুস্থতা কামনায় দোয়া মাহফিল ●   আত্রাইয়ে মসজিদ নির্মাণের অজুহাতে ব্যক্তিগত জমি দখল ●   যুক্তরাজ্যের এনফিল্ডে ব্রিটিশ বাংলাদেশি কাপ অনুষ্ঠিত ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে লার্ভানাশক স্প্রে কার্যক্রম শুরু ●   ওয়ারেন্ট তামিলে ময়মনসিংহ জেলায় সেরা এএসআই শাহ্ আলম ●   মধ্যপাড়া খনিতে উৎপাদনের গতি ফিরেছে, রাজস্বে নতুন সম্ভাবনা : বাধা রেলপথ ●   রাবিপ্রবি’তে যৌন হয়রানি প্রতিরোধ ও সাইবার নিরাপত্তা বিষয়ে সেমিনার ●   দেশের উত্তরাঞ্চল এখনও উন্নয়ন থেকে বঞ্চিত ●   রাঙামাটি জেলা পরিষদের বাস্তবায়নাধীন প্রকল্পের অগ্রগতি নিয়ে আলোচনা
রাঙামাটি, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ২৩ ফেব্রুয়ারী ২০১৭
প্রথম পাতা » গাজিপুর » টেকসই কৃষি উন্নয়ন নিশ্চিত করতে রাষ্ট্রপতির আহ্বান
প্রথম পাতা » গাজিপুর » টেকসই কৃষি উন্নয়ন নিশ্চিত করতে রাষ্ট্রপতির আহ্বান
বৃহস্পতিবার ● ২৩ ফেব্রুয়ারী ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

টেকসই কৃষি উন্নয়ন নিশ্চিত করতে রাষ্ট্রপতির আহ্বান

 ---গাজীপুর জেলা প্রতিনিধি :: (১১ ফাল্গুন ১৪২৩ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৯.০০মি.) রাষ্ট্রপতি আবদুল হামিদ অর্জিত জ্ঞান, দক্ষতা ও নিজেদের সামর্থ্য কাজে লাগিয়ে টেকসই কৃষি উন্নয়ন নিশ্চিত করতে কৃষি বিজ্ঞানী, গবেষক ও সংশ্লিষ্ট অন্যান্যদের প্রতি আহ্বান জানিয়েছেন।

রাষ্ট্রপতি ২৩ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকালে এখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের (বিএসএমআরএইউ) তৃতীয় সমাবর্তন অনুষ্ঠানের ভাষনে এই আহ্বান জানান।

তিনি বলেন, ‘কৃষি ও এর উৎসকে ভুলে গেলে চলবে না বরং দেশের কৃষি ক্ষেত্রে নতুন বিপ্লব নিশ্চিত করার জন্য টেকসই পদ্ধতি ও প্রযুক্তি উদ্ভাবনে অঙ্গীকার রাখতে হবে।’

রাষ্ট্রপতি আলু, আম, টমেটো ও অন্যান্য মৌসুমী ফল উৎপাদনে কৃষকদের উৎসাহিত করতে তাদের পাশে থাকা এবং ফসলের ন্যায্যমূল্য নিশ্চিত করতেও সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।

বিশ্ববিদ্যালয়ের আচার্য রাষ্ট্রপতি আবদুল হামিদ কৃষক-বান্ধব উদ্ভাবন ও নতুন প্রযুক্তির চাহিদার ওপর গুরুত্বারোপ করেন যাতে তারা (কৃষকরা) সহজেই সে সব ব্যবহার করতে পারেন।

তিনি তাঁর বক্তব্যে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, একাত্তরের মুক্তিযুদ্ধে সর্বোচ্চ ত্যাগ স্বীকারকারী মুক্তিযোদ্ধা, ভাষা আন্দোলন ও অন্যান্য গণতান্ত্রিক আন্দোলনে যারা অবদান রেখেছেন তাদের কথা স্মরণ করেন।

দেশে উচ্চশিক্ষা স¤প্রসারণ হচ্ছে একথা উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, উচ্চশিক্ষার মূল উদ্দেশ্য হচ্ছে মানবতাবোধ বৃদ্ধি, দক্ষ মানবসম্পদ তৈরি এবং দেশ ও জনগণের কল্যাণ নিশ্চিত করা।

রাষ্ট্রপতি বলেন, দেশের জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে, কিন্তু কৃষি ভূমি ক্রমশ কমে যাচ্ছে। তাই আমাদের ভাবতে হবে কিভাবে এই পরিস্থিতি মোকাবেলা করে আমরা সামনের দিকে অগ্রসর হব।

তিনি বলেন, এটি একটি গুরুত্বপূর্ণ ইস্যু হিসেবে এ ব্যাপারে বাস্তবমুখী পদক্ষেপ গ্রহণের জন্য দেশের সকল কৃষি বিশ্ববিদ্যালয়কে উদ্যোগ নিতে হবে।

বিএসএমআরএইউ’র চলমান একাডেমিক কারিকুলাম উত্তর আমেরিকার কারিকুলাম অনুযায়ী তৈরি উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষা পদ্ধতি ও গবেষণা কর্যক্রম দেশ ও বিদেশে সমাদৃত হচ্ছে।

তিনি সময়োপযোগী শিক্ষা পদ্ধতি এবং শস্য, পশুসম্পদ, মৎস্য ও বনায়নসহ কৃষিক্ষেত্রে পরিকল্পনামাফিক উন্নয়নের জন্য বিশ্ববিদ্যালয় শিক্ষকদের অগ্রণী ভূমিকা রাখার আহ্বান জানান।

বিশ্বজুড়ে তথ্য প্রযুক্তি সম্প্রসারণের বিষয়টি উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, ‘আমাদের অবশ্যই মনে রাখতে হবে আইসিটি সেক্টরে ব্যাপক অগ্রগতি ছাড়া জ্ঞানের বহুমুখী ব্যবহার ও উন্নয়ন সম্ভব নয়।’

কৃষি ক্ষেত্রে জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাবের কথা উল্লেখ করে তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব মোকাবেলা করা বাংলাদেশের জন্য একটি বিরাট চ্যালেঞ্জ। তাই আমাদের প্রয়োজন জ্ঞানভিত্তিক টেকসই কৃষি-প্রযুক্তির উদ্ভাবন এবং তার যথাযথ ব্যবহার করা।

রাষ্ট্রপতি হামিদ বলেন, ক্রমবর্ধমান জনসংখ্যার খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার জন্য আমাদের এখন প্রয়োজন স্বল্প খরচে গুণগতমানের উৎপাদনের বিভিন্ন উদ্ভাবনীর জন্য প্রচেষ্টা গ্রহণ করা ।

কৃষিক্ষেত্রে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ব্যাপক অবদানের কথা স্মরণ করে তিনি বলেন, বঙ্গবন্ধু বুঝেছিলেন কৃষির উন্নয়ন ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয়।

তাই তিনি ১৯৭৩ সালে কৃষিতে তক ডিগ্রিধারীদের প্রথম শ্রণীর কর্মকর্তা হিসেবে উন্নীত করেছিলেন।

তিনি বলেন, বঙ্গবন্ধু সারাজীবন দেশকে অসাপ্রদায়িক, ক্ষুধামুক্ত ও দারিদ্র্যমুক্ত সোনার দেশ হিসেবে গড়ে তুলতে স্বপ্ন দেখেছিলেন।

রাষ্ট্রপতি হামিদ এই বিশেষ দিনে কৃষিতে স্নাতকদের শুভেচ্ছা জানিয়ে তাদের পিতামাতা ও শিক্ষকদের অবদানের কথা স্মরণ করিয়ে দেন।

তিনি বলেন, ‘তোমরা সব সময় মানবিক মূল্যবোধ, সচেতনতা ও দেশাত্মবোধকে জাগ্রত রাখবে। তোমরা তোমাদের মেধা, জ্ঞান ও কর্মের মাধ্যমে জাতির আশা-আকাংক্ষা বাস্তবায়নে কার্যকর ভূমিকা রাখার জন্যও সচেষ্ট থাকবে।’

রাষ্ট্রপতি কোন অন্যায়ের কাছে মাথা নত না করা এবং এই দেশকে ভুলে না যাওয়ার জন্যও শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।

অনুষ্ঠানে বিএসএমআরএইউ’র উপাচার্য প্রফেসর ডঃ মোহাম্মদ মাহবুবুর রহমান এবং সমাবর্তন বক্তা ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান প্রফেসর আবদুল মান্নান বক্তব্য রাখেন। সমাবর্তনে রাষ্ট্রপতি গ্র্যাজুয়েটদের মধ্যে সনদপত্র বিতরণ করেন।

এসময় উপস্থিত ছিলেন- মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, সংসদ সদস্য মোঃ জাহিদ আহসান রাসেল, গাজীপুরের জেলা প্রশাসক এসএম আলম, পুলিশ সুপার মোহাম্মদ হারুর অর রশিদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন সবুজ, মহানগর আওয়ামী লীগের সভাপতি মোঃ আজমত উল্লাহ খান, সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম প্রমুখ।





গাজিপুর এর আরও খবর

গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ
গাজীপুরে ‘শহীদ শিক্ষা বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত গাজীপুরে ‘শহীদ শিক্ষা বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত
গাজীপুর কেজি স্কুল অ্যাসোসিয়েশনের পরিচিতি সভা গাজীপুর কেজি স্কুল অ্যাসোসিয়েশনের পরিচিতি সভা
গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা
গাজীপুরে অজন্তা বৌদ্ধ বিহার ও ধ্যান কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন গাজীপুরে অজন্তা বৌদ্ধ বিহার ও ধ্যান কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন
গাজীপুরের শিমুলতলীতে শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপন গাজীপুরের শিমুলতলীতে শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপন
নবনিযুক্ত ডিজিকে গাজীপুর সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের শুভেচ্ছা নবনিযুক্ত ডিজিকে গাজীপুর সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের শুভেচ্ছা
বিএনপি সরকারকে জনগণের গণতান্ত্রিক আকাংখ্যার পক্ষে দাঁড়াতে হবে বিএনপি সরকারকে জনগণের গণতান্ত্রিক আকাংখ্যার পক্ষে দাঁড়াতে হবে
স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে  বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন
আন নূর মুহাম্মদিয়া মেহেরুন্নেছা হিফজ মাদ্রাসায় ইফতার মাহফিল অনুষ্ঠিত আন নূর মুহাম্মদিয়া মেহেরুন্নেছা হিফজ মাদ্রাসায় ইফতার মাহফিল অনুষ্ঠিত

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)