শিরোনাম:
●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন থেকে শ্যামল চৌধুরী বহিষ্কার ●   কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প ●   পার্বতীপুর ৯২ রাউন্ড গুলি উদ্ধার: নেপথ্যে কারা, উঠছে নানা প্রশ্ন ●   ঈশ্বরগঞ্জে জাতীয় যুবশক্তি’র আহ্বায়ক কমিটি ●   রাউজানে বিদ্যুৎস্পৃষ্ট যুবকের মৃত্যু ●   মিরসরাইয়ে ইয়াবা সহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন ●   সুমনালঙ্কার মহাথেরোর মহাপ্রয়াণে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর শোক ●   বিশ্ব বাস্তবতায় জাতিসংঘের ঘোষিত ছয় অগ্রাধিকার ●   কাউখালীতে রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের বিএনপির সংবর্ধনা ●   পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় তিন নতুন কমিটি স্বাগত জানিয়ে বান্দরবানে পিসিএনপির সংবাদ সম্মেলন ●   পাহাড়ের শান্তিতে বিএনপি সরকারের বড় উদ্যোগ : প্রধানমন্ত্রীকে পিসিএনপির অভিনন্দন ●   হৃদরোগে আক্রান্ত ৬ মাসের শিশু অভ্রনীলের পাশে বাবৌযুপ ●   এমপি মাজেদ বাবুর সুস্থতা কামনায় দোয়া মাহফিল ●   আত্রাইয়ে মসজিদ নির্মাণের অজুহাতে ব্যক্তিগত জমি দখল ●   যুক্তরাজ্যের এনফিল্ডে ব্রিটিশ বাংলাদেশি কাপ অনুষ্ঠিত ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে লার্ভানাশক স্প্রে কার্যক্রম শুরু ●   ওয়ারেন্ট তামিলে ময়মনসিংহ জেলায় সেরা এএসআই শাহ্ আলম ●   মধ্যপাড়া খনিতে উৎপাদনের গতি ফিরেছে, রাজস্বে নতুন সম্ভাবনা : বাধা রেলপথ ●   রাবিপ্রবি’তে যৌন হয়রানি প্রতিরোধ ও সাইবার নিরাপত্তা বিষয়ে সেমিনার ●   দেশের উত্তরাঞ্চল এখনও উন্নয়ন থেকে বঞ্চিত ●   রাঙামাটি জেলা পরিষদের বাস্তবায়নাধীন প্রকল্পের অগ্রগতি নিয়ে আলোচনা ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রীর সাথে রাবিপ্রবি’র ভিসি’র সৌজন্য সাক্ষাৎ ●   মোটরসাইকেলের ধাক্কায় ঝালকাঠিতে গুরুতর আহত-২ ●   ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড ●   জনপ্রত্যাশা কেন শুকিয়ে যাচ্ছে সরকারকে ঠান্ডা মাথায় তা চিন্তা করতে হবে ●   রাউজানে মাদক বিরোধী সমাবেশ ●   এসডিজি অর্জনে তামাক ও নিকোটিন পণ্য বড় বাধা
রাঙামাটি, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ৬ নভেম্বর ২০১৫
প্রথম পাতা » অর্থ-বাণিজ্য » ঈশ্বরদীর ভেড়া চাষী কোয়েল দেশের অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখছে
প্রথম পাতা » অর্থ-বাণিজ্য » ঈশ্বরদীর ভেড়া চাষী কোয়েল দেশের অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখছে
শুক্রবার ● ৬ নভেম্বর ২০১৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ঈশ্বরদীর ভেড়া চাষী কোয়েল দেশের অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখছে

---


তামিমুল ইসলাম তামিম, ঈশ্বরদী :: এক সময়ে দেশের প্রত্যন্ত অঞ্চলে গরু-মহিষের বাথান দেখা গেলেও বিজ্ঞানের উন্নতিতে কলের লাঙ্গলের প্রচলন শুরু হওয়ায় এখন আর বাথান চোখে পড়েনা ৷ সে সময় প্রত্যন্ত অঞ্চলে অনেক বাড়িতেই গরু মহিষের পাশাপাশি ভেড়া পালন করতেও দেখা যেত ৷ কালের পরিক্রমায় জনসংখ্যা বৃদ্ধির কারণে হালের লাঙ্গলের চাহিদা কমে কলের লাঙ্গলের প্রচলন বা চাহিদা ক্রমান্বয়ে বৃদ্ধি পাওয়ায় গরুমহিষের পাশাপাশি ভেড়াপালনও যখন প্রায় বিলুপ্তির পথে ঠিক তখনই ঈশ্বরদীর লক্ষিকুন্ডা ইউনিয়নের বিলকেদার গ্রামের তোরাব আলী বিশ্বাসের ছেলে মোঃ আক্তারুজ্জামান কোয়েল বিশ্বাস গড়ে তুলেছেন ভেড়ার খামার ৷ তিনি ঈশ্বরদীর ভেড়া চাষিদের অনুকরনীয় হিসেবে সুখ্যাতি অর্জন করেছেন ৷ শুধুমাত্র খামারে ভেড়া পালন করেই বছরে লাখ টাকা উপার্জন করছেন ৷ বিলুপ্ত প্রায় ভেড়াপালনের যুগেও ভেড়াপালন করে তিনি এলাকায় একজন ভাল মানুষ হিসেবেও সুখ্যাতি ছড়িয়ে দেয়ার সাথে সাথে নিজের আর্থিক উন্নতি এবং দেশের অর্থনৈতিক কর্মকান্ডে অংশ নিতে পারছেন ৷ শুধু তাই নয় ,এই ভেড়ার খামারে উপার্জিত অর্থ থেকে তিনি গরীব মেধাবী শিক্ষার্থীদের-লেখা পড়া ও কন্যা দায়গ্রহস্থ পিতাকে এবং অসুস্থ রোগীদের আর্থিক ভাবে সহযোগিতা করে থাকেন ৷
মোঃ আক্তারুজ্জামান কোয়েল বিশ্বাস পড়াশুনা শেষ করে ওষুধের ব্যবসায় জড়িয়ে পড়েন ৷ ২০১০ সালে শখের বসে তিনি নিজ বাড়িতে একটি ভেড়া পালন শুরু করেন ৷ সেই ভেড়া থেকে বর্তমানে তার বিশ্বাস ভেড়া খামারে ছোট-বড় মিলিয়ে ১’শ ২৬টি ভেড়া হয়েছে ৷ ভেড়ার খামার করে কোয়েল সফল এবং ঈশ্বরদী সফল ভেড়া খামারি হিসেবে পরিচিতি লাভ করেছেন৷ গত পাঁচ বছরে তাকে পেছন ফিরে তাকাতে হয়নি ৷ বিরামহীনভাবে এগিয়ে চলেছেন সামনের দিকে ৷ ঈশ্বরদীর একজন আদর্শ ও প্রতিষ্ঠিত ভেড়া খামারি কোয়েলের দেখা দেখি তার এলাকায় ও আশপাশের বেকার যুবকরা পরামর্শ নিয়ে ভেড়া পালন শুরম্ন করেছেন ৷ ওইসব যুবকরাও ভেড়াচাষে সফলতা অর্জন করবে বলে মনেকরা হচ্ছে ৷
ভেড়া খামারি কোয়েল বিশ্বাস জানান, শখের বসে একটি ভেড়া পালন শুরু করি ৷ ভেড়ার সংখ্যা ১৭ হলে একজন রাখাল নিয়োগ দেয়া হয় ৷ বর্তমানে ছোট-বড় মিলিয়ে আমার বিশ্বাস ভেড়া খামারে ১’শ ২৬টি ভেড়া রয়েছে ৷ দু’জন রাখালকে মাসিক ৮ হাজার টাকা বেতন দিয়ে পদ্মার চরে ভেড়া চড়ানো হয়৷ ভেড়ার খামার থেকে তিনি পাঁচ বছরে প্রায় চার লাখ টাকার ভেড়া বিক্রিও করেছেন ৷ সরকারি ভাবে দুই বার ভেড়া পালনে প্রশিক্ষণ নিয়ে নিজে এবং অন্যদের ভেড়া পালনে সহযোগিতা করতে শিখেছি ৷
দেশে বেকারত্ব দুরীকরণ এবং প্রোটিনের চাহিদা কিছুটা হলেও পুরণ করার জন্য এ পেশায় এসেছি ৷ দেশের এবং জনসাধারনের কথা চিন্তা করে দেশের মানুষের পুষ্টির যোগান দিতেই বেকার যুবকদের ভেড়া পালনে উত্‍সাহিত করে তুলছি ৷ আমি বিশ্বাস করি এদেশের শিক্ষিত বেকার যুবকেরা সততার সাথে প্রশিক্ষণ নিয়ে ও শ্রম দিয়ে ভেড়া পালন করলে দেশে বেকারত্ব কমবে ৷ সেই সাথে মাংসের চাহিদা কিছুটা হলেও পূরণ হবে ৷
বিশ্বাস ভেড়া খামারের নিয়মিত ডাক্তার মোঃ ইন্তজ আলী বলেন, একটি ভেড়া দিয়ে কোয়েল বিশ্বাসের খামারের বর্তমান বেড়ার সংখ্যা ১’শ ২৬টি ৷ আগামী মাসে আরও ২০টি ভেড়া বাচ্চা দিবে ৷ অন্য প্রাণীর চেয়ে ভেড়ার রোগবালাই কম৷ ভেড়া আগাছা-লতাপাতা খাওযায় খরচ কম লাগে৷ সময় মতো কৃমি নাশক করা থাকলে রোগবালাই কম হয় ৷ তবে ফুড পয়জন হলে একটু সমস্যা দেখা দেয় ৷
ঈশ্বরদীর প্রাণী সম্পদ কর্মকর্তা মহির উদ্দীন জানা, লক্ষিকুন্ডা ইউনিয়নের বিলকেদার গ্রামের তোরাব আলী বিশ্বাসের ছেলে আক্তারুজ্জামান কোয়েল বিশ্বাস ওষুধ ব্যবসার পাশাপাশি ভেড়ার খামার করেছেন ৷ ভেড়া একটি বিলুপ্ত প্রায় প্রাণী ৷ ভেড়ার মাংসে আশ কম, মোলায়েম এবং স্বাদ অনেক বেশি৷ ২০১০ সালে নিজ বাড়িতে একটি ভেড়া পালন থেকে বর্তমানে তার বিশ্বাস ভেড়া খামারে ১’শ ২৬টি ভেড়া রয়েছে৷ ভেড়ার খামার করে কোয়েল সফল এবং ঈশ্বরদীর অনুকরনীয় হিসেবে পরিচিতি লাভ করেছেন ৷ ভেড়া পালনে আর্থিক খরচ কম লাগে ৷ অন্য প্রাণীর চেয়ে ভেড়ার রোগ বালাইও তুলনামূলক অনেক কম হয় ৷ বিশ্বাস ভেড়া খামারে ভেড়া চাষের কারণে কিছুটা হলেও দেশের মাংসের ঘাটতি পূরণে সচেষ্ট হবে ৷ বিশ্বাস ভেড়া খামারটি প্রাণী সম্পদ অধিদপ্তরের পরামর্শ মোতাবেক পরিচালিত হয়ে থাকে ৷ এদিকে কোয়েল বিশ্বাসের ভেড়াচাষে এলাকার মানুষের মধ্যেও ব্যাপক সাড়া পড়েছে ৷
আপলোড ৬ নভেম্বর ২০১৫ : বাংলাদেশ : সময় : সন্ধ্যা ৬.৪২মিঃ





অর্থ-বাণিজ্য এর আরও খবর

নাহার এগ্রোর সাফল্য: মা-বাবার অনুপ্রেরণায় সমৃদ্ধ এমডির পথচলা নাহার এগ্রোর সাফল্য: মা-বাবার অনুপ্রেরণায় সমৃদ্ধ এমডির পথচলা
বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন
সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে বিটিএমএ  এবং বিজিএমইএ সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে বিটিএমএ এবং বিজিএমইএ
বাংলাদেশ-চীন বন্ধুত্বের ঐতিহ্য ধরে রেখে অর্থনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ-চীন বন্ধুত্বের ঐতিহ্য ধরে রেখে অর্থনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ
মিরপুর আবাসন মেলায় দর্শনার্থীদের ব্যাপক সাড়া মিরপুর আবাসন মেলায় দর্শনার্থীদের ব্যাপক সাড়া
ডেনিম এক্সপো ২০২৬: সমাপনী দিনে ডেনিম সলিউশনস লিমিটেডের স্টলে বায়ারদের উপচে পড়া ভিড় ডেনিম এক্সপো ২০২৬: সমাপনী দিনে ডেনিম সলিউশনস লিমিটেডের স্টলে বায়ারদের উপচে পড়া ভিড়
প্রধানমন্ত্রীর সাথে বিকেএমইএ প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ: পোশাক খাতের চ্যালেঞ্জ মোকাবিলা ও নীতিগত সহায়তার আশ্বাস প্রধানমন্ত্রীর সাথে বিকেএমইএ প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ: পোশাক খাতের চ্যালেঞ্জ মোকাবিলা ও নীতিগত সহায়তার আশ্বাস
ডিজিটালাইজেশন ও অটোমেশনই পোশাক খাতের ভবিষ্যৎ : অমল পোদ্দার ডিজিটালাইজেশন ও অটোমেশনই পোশাক খাতের ভবিষ্যৎ : অমল পোদ্দার
পুরান ঢাকার ঐতিহ্য রক্ষায় দৃঢ়প্রতিজ্ঞ হাজী মাসুদ পুরান ঢাকার ঐতিহ্য রক্ষায় দৃঢ়প্রতিজ্ঞ হাজী মাসুদ
টিমওয়ার্ক ও একাগ্রতাই আমাদের সাফল্যের চাবিকাঠি : পানাম গ্রুপের এমডি টিমওয়ার্ক ও একাগ্রতাই আমাদের সাফল্যের চাবিকাঠি : পানাম গ্রুপের এমডি

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)