শিরোনাম:
●   দেশ ও জাতির উন্নয়নে সাংবাদিকের ভূমিকা অতি গুরুত্বপূর্ণ ●   বিশ্বনাথে বাউল গানের আসরে হামলার ঘটনায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা ●   ইউনিয়নেই মিলবে প্রাথমিক চিকিৎসা, কমবে ভোগান্তি : জিয়াউদ্দিন হায়দার ●   মিরসরাইয়ে ঝংকার ক্লাবের কার্যকরী কমিটি ঘোষণা ●   আত্রাই প্রেসক্লাবের পক্ষ থেকে সংসদ সদস্যকে সংবর্ধনা প্রদান ●   ঝালকাঠিতে সন্তানের লাশ নিয়ে মানববন্ধনের দাড়িয়ে বিচার চাইলেন মা ●   কাউখালীতে পুকুরে ডুবে কিশোরের মৃত্যু ●   পার্বতীপুরে দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও শাড়ি বিতরণ ●   মিরসরাইয়ে উত্তরণ’র ৭ম ঈদ উপহার বিতরণ ●   ঝালকাঠির ঈদবাজার পরিদর্শনে ডিআইজি মোস্তাফিজুর রহমান ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে দীপেন দেওয়ান ও মীর হেলালের নিয়োগ ক্ষমতার ভারসাম্য : পাহাড়ী-বাঙালি বিভেদ থাকবে না ●   কাপ্তাইয়ে শিশুদের মুখে হাসি ফোটাতে ইফতার মাহফিল ●   ১৬ বছর পর পায়ে জুতা পড়লেন ঈশ্বরগঞ্জের বিএনপি কর্মী সবুজ ●   হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার ৯ ডাকাতকে চট্টগ্রামের রাউজানে জনতার গণপিটুনি ●   নবীগঞ্জে শাশুড়িকে শ্বাসরোধে হত্যা : পুত্রবধূ গ্রেপ্তার ●   রাজধানীতে ফোর্টিস হসপিটালের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত ●   মহা বারুণী স্নানে কাপ্তাই সীতাঘাটে ভক্তদের ঢল ●   মিরসরাইয়ে পাহাড়ের মাটি চাপায় শ্রমিকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে কোটি টাকার সড়ক সংস্কারে পুরাতন ইটের ব্যবহার ●   কারখানায় মেরামত ৫টি রেলইঞ্জিন ঈদে যুক্ত হলো রেলবহরে ●   বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আইনজীবী হলেন রাঙামাটির দুই কৃতি শিক্ষার্থী ●   কাপ্তাইয়ে চম্পাকুঁড়ি খেলাঘর আসরের ঈদ উপহার বিতরণ ●   রঙ্গিলা ফুলকপি চাষে সফল ঈশ্বরগঞ্জের কৃষক আব্দুস সালাম ●   তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ায় পার্বতীপুরে শুকরিয়া ●   বারইয়ারহাট ঔষধ ব্যবসায়ী সমিতির ইফতার ●   নবীগঞ্জে ৭১ লাখ টাকার কাজে অনিয়মের অভিযোগ ●   বড়পুকুরিয়ার মজুদ কয়লা নিয়ে বিপাকে কর্তৃপক্ষ ●   কাপ্তাইয়ে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ●   চলে গেলে বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান তফাদার ●   গৌরীপুরে বাড়িঘর লুটপাট, পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ এলাকাবাসী
রাঙামাটি, বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ৬ নভেম্বর ২০১৫
প্রথম পাতা » অপরাধ » গাজীপুরে নববধূ স্বামীর পুরুষাঙ্গ কাটল
প্রথম পাতা » অপরাধ » গাজীপুরে নববধূ স্বামীর পুরুষাঙ্গ কাটল
শুক্রবার ● ৬ নভেম্বর ২০১৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

গাজীপুরে নববধূ স্বামীর পুরুষাঙ্গ কাটল

---

মুহাম্মদ আতিকুর রহমান আতিক, গাজীপুর প্রতিনিধি :: বিয়ের প্রথম রাতেই গাজীপুরে এক নববধূ তার স্বামীর পুরুষাঙ্গ কেটে নিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে ৷
৫ নভেম্বর বৃহস্পতিবার গভীর রাতে গাজীপুর সিটি করপোরেশনের ভোগড়া এলাকার একটি আবাসিক হোটেলে এ ঘটনা ঘটে ৷
স্বামী সোলাইমান ওরফে সোহেলকে (২৫) ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে ৷ তার বাড়ি ব্রাহ্মণবাড়িয়ায় ৷
এদিকে পুলিশ এ ঘটনার সঙ্গে জড়িত থাকায় স্ত্রী সাজেদা বেগমকে (২২) আটক করেছে ৷ তিনি কুড়িগ্রামের রৌমারী থানার বারবান্দা এলাকায় মাজহারুল ইসলামের মেয়ে ৷
জয়দেবপুর থানার ভোগড়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) জাকির হোসেন এই প্রতিবেদকে জানান, প্রেমের সম্পর্কের এক পর্যায়ে গত ৩ নভেম্বর মঙ্গলবার তারা বিয়ে (কোর্ট ম্যারেজ) করেন৷
বৃহস্পতিবার রাত ৭টার দিকে কারখানা ছুটির পর সাজেদা কারখানা থেকে বের হলে সোহেল তাকে নিয়ে স্বামী-স্ত্রী পরিচয়ে পালকি আবাসিক হোটেলে ওঠে ৷
এসআই জানান, সেখানে তাদের মধ্যে কলহের এক পর্যায়ে রাত পৌনে ২টার দিকে সাজেদা ব্লেড দিয়ে সোহেলের পুরুষাঙ্গ কেটে বিচ্ছিন্ন করে ফেলে ৷ এ সময় হোটেল রুমে সোহেলের চিত্‍কার-চেচামেচি শুরু হলে হোটেলের লোকজন এসে পুলিশে খবর দেন ৷ এ সময় সাজেদাকে আটক করা হয় আর সোহেলকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ (শতামেক) হাসপাতালে পাঠানো হয় ৷ পরে সেখান থেকে রাতেই তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে ৷
গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ (শতামেক) হাসপাতালের আবাসিক চিকিত্‍সক ডা. মো. আবদুস সালাম সরকার  জানান, সোহেলকে পুরুষাঙ্গ কাটা এবং রক্তাক্ত অবস্থায় হাসপাতালে আনা হয়৷ রক্তপাত বন্ধ না হওয়ায় তাকে উন্নত চিকিত্‍সার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে ৷
জানা যায়, সাজেদা বেগম তার নানীর সঙ্গে গাজীপুর সিটি করপোরেশনের ছয়াদানা এলাকায় হারিকেন ফ্যাক্টরির কাছে ভাড়া বাসায় থাকেন ৷ সেখান থেকে তিনি ভোগড়া এলাকার কলম্বিয়া পোশাক কারখানায় চাকরি করেন ৷ প্রায় এক বছর ধরে কারখানায় যাওয়া-আসার পথে সোহেলের সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে ৷ আপলোড : ৬ নভেম্বর ২০১৫ : বাংলাদেশ : সময় : সন্ধ্যা ৭.১৫ মিঃ





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)