শিরোনাম:
●   পার্বত্য বিষয়ক মন্ত্রীর সাথে ইউএনএফপিএ ও আইএলও প্রতিনিধিদের সাক্ষাৎ ●   নবীগঞ্জে বাণিজ্য মেলা বন্ধের দাবিতে তৌহিদী জনতার বিক্ষোভ মিছিল ●   ঈদযাত্রা স্বস্তির ও নিরাপদ রাখুন : সাইফুল হক ●   পার্বতীপুরে বাড়ছে সুস্বাদু ও রসালো তালশাঁসের চাহিদা ●   ঈশ্বরগঞ্জে শিশু ও নারী ধর্ষণ-হত্যার প্রতিবাদে মানববন্ধন ●   তামাক নিয়ন্ত্রণ আইন শক্তিশালীকরণে স্বাস্থ্য মন্ত্রণালয়ের ভূমিকা প্রশংসনীয় ●   খাগড়াছড়িতে মারমা জনগোষ্ঠীর বিরুদ্ধে অপপ্রচারে প্রতিবাদে সংবাদ সম্মেলন ●   বেতবুনিয়ায় জমে উঠেছে কোরবানির পশুর হাট ●   বড়পুকুরিয়া কয়লা খনির শ্রমিকরা কোল ফেইস বোনাসের দাবিতে বিক্ষোভ ●   শতভাগ জন্ম ও মৃত্যু নিবন্ধন এসডিজি অর্জনে সহায়ক ●   রাঙ্গুনিয়ায় ছাদের ময়লা পরিষ্কার করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে তরুণ শিক্ষকের মৃত্যু ●   পার্বতীপুর প্রেসক্লাবের সদস্যদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রতিবাদে মানববন্ধন ●   আত্রাইয়ে ৩৫০ পিস নেশা জাতীয় অ্যাম্পুল ইনজেকশনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ●   শিশু ও নারীর নিরাপত্তার দাবিতে ঈশ্বরগঞ্জে মানববন্ধন ●   সরকারকে দৃঢতার সাথে জনপ্রত্যাশা পূরণে পদক্ষেপ নিতে হবে ●   রাঙামাটি জেলা আইনজীবী সমিতির নির্বাচন : সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা ●   কোতয়ালী থানার বিশেষ অভিযানে মাদক কার্বারী ও অনলাইন জুয়ারীসহ গ্রেফতার-৩ ●   রাঙ্গামাটিতে বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত ●   ঝালকাঠিতে যৌথ অভিযানে ১ হাজার কেজি সরকারি গম উদ্ধার ●   রাস্তা বিলীন, চরম দুর্ভোগে বালিহাটা কমিউনিটি ক্লিনিকের সেবাগ্রহীতারা ●   ঝালকাঠিতে ভূমিমেলা উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত ●   রাউজানে দেশীয় অস্ত্র উদ্ধার ●   মিরসরাইয়ে এসএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে জখম : আটক-৪ ●   দুর্গম পাহাড়ের এক নির্ভীক কণ্ঠস্বর : সাংবাদিক আবদুর রহিম ●   জনস্বার্থে রিট : বরিশালে পরেশ সাগর স্কুল মাঠের বাণিজ্য মেলা বন্ধে হাইকোর্টের নির্দেশ ●   একজন আরেকজনকে দোষারোপ করে উন্নয়ন হয় না : ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ●   খাগড়াছড়িতে নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্প বিষয়ক কর্মশালা ●   আত্রাইয়ে নওগাঁ-নাটোর আঞ্চলিক মহাসড়কে যানবাহন আটকিয়ে গণডাকাতি ●   ঝালকাঠিতে শ্বশুরের বিরুদ্ধে মিথ্যা যৌন নিপীড়নের মামলা দায়ের করায় পুত্রবধূ কারাগারে ●   রাঙামাটির বাঘাইছড়িতে ৩০ কার্টুন বিদেশী সিগারেট উদ্ধার করেছে ২৭ বিজিবি
রাঙামাটি, মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ২৬ ফেব্রুয়ারী ২০১৭
প্রথম পাতা » জাতীয় » জাতির পিতার স্বপ্ন বাস্তবায়ন করতে আমরা দেশ ও জনগনের কল্যানে কাজ করে যাচ্ছি : প্রধানমন্ত্রী শেখ হাসিনা
প্রথম পাতা » জাতীয় » জাতির পিতার স্বপ্ন বাস্তবায়ন করতে আমরা দেশ ও জনগনের কল্যানে কাজ করে যাচ্ছি : প্রধানমন্ত্রী শেখ হাসিনা
রবিবার ● ২৬ ফেব্রুয়ারী ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

জাতির পিতার স্বপ্ন বাস্তবায়ন করতে আমরা দেশ ও জনগনের কল্যানে কাজ করে যাচ্ছি : প্রধানমন্ত্রী শেখ হাসিনা

---আল আমিন মন্ডল, বগুড়া প্রতিনিধি :: (১৪ ফাল্গুন ১৪২৩ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১০.২০মি.) প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন ছিল এদেশের মানুষের মুখে হাসি ফুটানো। ক্ষৃধা ও দারিদ্র মুক্ত দেশ গড়ার জন্য দেশ স্বাধীন করেছিলেন। জাতির পিতার সেই স্বপ্ন বাস্তবায়ন করতে আমরা দেশ ও জনগনের কল্যানে কাজ করে যাচ্ছি।

তিনি আরো বলেন, আমরা ব্যবসা করতে আসিনি, আমরা মানুষের সেবা করতে এসেছি। তাই আওয়ামীলীগ যখন ক্ষমতায় আসে, তখন দেশ খাদ্য স্বয়ন সর্ম্পন্ন হয় এবং দেশের মানুষ পেট ভরে খেতে পায়। ২০০৮ সালে ক্ষমতায় আসার পর আমরা দেশকে খাদ্য স্বয়ণ সম্পন্ন করেছি এবং অর্থনৈতিক উন্নয়ন ও মানুষের আয় বৃদ্ধি করে বাংলাদেশ কে বিশ্বের দরবারে মর্যদার আসনে বসাতে সক্ষম হয়েছি।

তিনি বলেন, দেশের মানুষ কেউ অনাহারে থাকে না, বিনা চিকিৎসায় কেউ মারা যায় না। আমরা খাদ্য, শিক্ষা ও চিকিৎসা ব্যবস্থা মানুষের দোড় গোড়ায় এনে পৌছি দিয়েছি। বেকার যুবক ও মা বোনদের জন্য কর্মসংস্থান এর ব্যবস্থা করা হচ্ছে।

নারীরা যেন ঘরে বসে কর্মসংস্থান পায়। সেজন্য একটি বাড়ী একটি খামার প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। গৃহহীনদের জন্য আবাসন ব্যবস্থা করা হচ্ছে। দেশের অন্যান্য এলাকা সহ এই এলাকার কৃষকের উৎপাদিত খাদ্যশস্য যাতে দীর্ঘ মেয়াদে সংরক্ষণ করা যায় সেই উদ্দেশ্যে এখানে দক্ষিন এশিয়ার মধ্যে এই প্রথম মাল্টি স্টোরিড ওয়ারহাউজ (অত্যাধুনিক বহুতল বিশিষ্ট খাদ্য গুদাম) উদ্বোধন করা হলো।

প্রধানমন্ত্রী বলেন, ২০২১ইং সালের মধ্যেই এই দেশ কে মাধ্যম আয়ের দেশ হিসাবে প্রতিষ্ঠিত করা লক্ষ্যে নিয়ে আমরা কাজ করে যাচ্ছি।

প্রধানমন্ত্রী ২৬ ফেব্রুয়ারি রবিবার দুপুর সোয়া ১২টায় বগুড়ার সান্তাহারে নব-নির্মিত মাল্টি স্টোরিড ওয়ারহাউজ উদ্বোধন শেষে বিকেল ৩টায় সান্তাহার ষ্টেডিয়ামে স্থানীয় আওয়ামীলীগ আযোজিত এক বিশাল জনসভায় প্রধান অতিথির ভাষনে এসব কথা বলেন।

আদমদীঘি উপজেলা আওয়ামীলীগ সভাপতি লায়ন আলহাজ্ব আনছার আলী মৃধার সভাপতিত্বে অনুষ্ঠিত বিশাল জনসভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী এমপি, ভূমি মন্ত্রী শামছুর রহমান শরীফ ডিলু এমপি, খাদ্যমন্ত্রী এ্যাড. কামরুল ইসলাম এমপি, আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক এমপি, সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান এমপি, আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি, আব্দুল মান্নান এমপি, বীরমুক্তিযোদ্ধা হাবিবুর রহমান এমপি, হুইপ শহীদুজ্জামান সরকার এমপি, আব্দুল মালেক এমপি, সাধন মজুমদার এমপি, ডা. হাবিবে মিল্লাত এমপি, নূরে আলম চৌধুরী এমপি ও বগুড়া জেলা আ’লীগ সভাপতি আলহাজ্ব মমতাজ উদ্দিন প্রমুখ।
প্রধানমন্ত্রী আরো বলেন, ২০০৮সালে ক্ষমতায় আসার পর আমরা দেশে ১৫হাজার ৩শত মেগাওয়াট বিদু্যুৎ উৎপাদন করেছি। দেশের ৮০ ভাগ মানুষ এখন বিদ্যুৎ সুবিধা পাচ্ছে। আগামী ২০২১ সালের মধ্যে আমরা ঘরে ঘরে বিদ্যুৎ পৌছে দেওয়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছি। বিএনপি-জামায়াত জোট সরকারের সমালোচনা করে প্রধান মন্ত্রী বলেন, বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়ার নির্দেশে তার সন্ত্রসী নেতা-কর্মীরা সারাদেশে জ্বালাও, পোড়াও করে জাতীয় সম্পদ ধ্বংস করেছে। তার ছেলে তারেক রহমান হাওয়া ভবন নির্মান করে লুট পাটের রাজত্ব কায়েম করেছে। তাই দেশের মানুষ আর বিএনপি-জামায়াতের ধ্বংসাত্মক রাজনীতি আর দেখতে চায় না ।

তিনি উন্নয়ননের ধারা অব্যহত রাখার জন্য আগামী নির্বাচনে নৌকা মার্কায় ভোট দেওয়ার আহবান জানান। প্রধানমন্ত্রীর এই প্রথম সান্তাহারে আগমনে রবিবার সকাল থেকেই দেশের বিভিন্ন এলাকা থেকে দলীয় নেতা-কর্মীসহ হাজার হাজার নারী-পুরুষ সভাস্থল সান্তাহার ষ্টেডিয়ামে উপস্থিত হতে থাকে।

দুপুর ১২টায় মধ্যে সান্তাহার ষ্টেডিয়াম কানায় কানায় পরিপূর্ন হয়ে জনসমুদ্রে পরিনিত হয়। ফলে স্টেডিয়াম ছাপিয়ে হাজার হাজার মানুষ শহরের বিভিন্ন এলাকায় সমাবেত হয়ে প্রধানমন্ত্রীর বক্তব্য শুনেন।





জাতীয় এর আরও খবর

বিএনপি আন্দোলন-সংগ্রামের শরিকদের সাথে বেঈমানী করেছে : লেবার পার্টির চেয়ারম্যান বিএনপি আন্দোলন-সংগ্রামের শরিকদের সাথে বেঈমানী করেছে : লেবার পার্টির চেয়ারম্যান
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব কার্যক্রম স্থগিত চেয়ে রিট ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব কার্যক্রম স্থগিত চেয়ে রিট
ফুসফুসের স্বাস্থ্য সুরক্ষায় শক্তিশালী তামাক নিয়ন্ত্রণ আইন জরুরি ফুসফুসের স্বাস্থ্য সুরক্ষায় শক্তিশালী তামাক নিয়ন্ত্রণ আইন জরুরি
প্রার্থীদের দলের প্রত্যয়নপত্র বাধ্যতামূলক : ভোটকেন্দ্র স্থাপনে ডিসি ও এসপিদের নেতৃত্বে জেলা কমিটি বাতিল : ইসি প্রার্থীদের দলের প্রত্যয়নপত্র বাধ্যতামূলক : ভোটকেন্দ্র স্থাপনে ডিসি ও এসপিদের নেতৃত্বে জেলা কমিটি বাতিল : ইসি
বিভক্তি বিভাজনের পথে গণঅভ্যুত্থানের অর্জন বিসর্জন দেয়া যাবেনা- সাইফুল হক বিভক্তি বিভাজনের পথে গণঅভ্যুত্থানের অর্জন বিসর্জন দেয়া যাবেনা- সাইফুল হক
পর্বতারোহী প্রকৌশলী কাওছার রূপক-কে  জাতীয় পতাকা হস্তান্তর পর্বতারোহী প্রকৌশলী কাওছার রূপক-কে জাতীয় পতাকা হস্তান্তর
জাতীয় সংসদ নির্বাচনকে অলাভজনক করতে পারলে নির্বাচনে ইদুর দৌড় অনেক খানি বন্ধ করা সম্ভব জাতীয় সংসদ নির্বাচনকে অলাভজনক করতে পারলে নির্বাচনে ইদুর দৌড় অনেক খানি বন্ধ করা সম্ভব
স্বাধীতনার ৫৩ বছরে প্রথম বার জাতীয় রাজনীতিতে জায়গা পেলেন দলিত জনগোষ্ঠীর নেতা ভীম্পাল্লী ডেভিড রাজু স্বাধীতনার ৫৩ বছরে প্রথম বার জাতীয় রাজনীতিতে জায়গা পেলেন দলিত জনগোষ্ঠীর নেতা ভীম্পাল্লী ডেভিড রাজু
পাসপোর্ট করতে আর লাগবে না পুলিশ ভেরিফিকেশন পাসপোর্ট করতে আর লাগবে না পুলিশ ভেরিফিকেশন
সেনাবাহিনী প্রধানের কুয়েত সফর সেনাবাহিনী প্রধানের কুয়েত সফর

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)