শিরোনাম:
●   অর্থদর্শী ভান্তের ৩২তম জন্মদিনে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান ●   পাহাড়ের তিন জেলাকে সমৃদ্ধশালী অঞ্চল হিসেবে গড়ে তুলতে উদ্যোগ নিয়েছে সরকার : মীর মোহাম্মদ হেলাল ●   ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ ●   কাউখালী বিএনপির সভাপতির বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে বেতবুনিয়ায় বিক্ষোভ ●   প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৮তম কারামুক্তি দিবস উপলক্ষে দোয়া মাহফিল ●   নান্দাইল শিক্ষা কর্মকর্তা ফজিলাতুন্নেছার বিরুদ্ধে দুর্নীতির তদন্ত : প্রভাবিত করার অভিযোগ ●   নবীগঞ্জে ১৯ কেজি গাঁজাসহ গ্রেপ্তার-২ ●   নানা আয়োজনে ঝালকাঠিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন ●   নবীগঞ্জে বড় ভাইয়ের হাতে ছোট বোন খুন: ঘাতক পলাতক ●   বান্দরবানে বর্ণাঢ্য আয়োজনে পার্বত্য মন্ত্রী সাচিং প্রু জেরীকে’কে সংবর্ধনা ●   মূল্যস্ফীতি ও বাজার নিয়ন্ত্রণে আনতে না পারলে বেতনবৃদ্ধি কাজে আসবেনা ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা ●   অনুপস্থিত থেকেও হাজিরা খাতায় স্বাক্ষর : ভূমি প্রতিমন্ত্রীর অসন্তোষ ●   চুয়েটের ২৪তম বিশ্ববিদ্যালয় দিবসের প্রথমদিনের ক্লাব ফেস্ট ও লেকচার অনুষ্ঠিত ●   ছাত্র পুরস্কার বিতরণী অনুষ্ঠান সফল করার লক্ষ্যে জরুরি সভা অনুষ্ঠিত ●   ঈশ্বরগঞ্জে প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ ●   ১৫ কিলোমিটার রেলপথে ৭ হাজার ক্লিপ ফিসবোল্ট ফিসপ্লেট চুরি ●   আত্রাইয়ে শয়ন কক্ষে মিলল গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার ●   মিরসরাই প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত ●   বাল্যবিয়ে বন্ধ করতে গিয়ে তোপের মুখে উপজেলা প্রশাসন : আটক-৩ ●   দিনাজপুরে কৃষক কর্মী প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   বিজ্ঞানমনস্ক প্রজন্ম গড়তে ঈশ্বরগঞ্জে বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত ●   মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে লরির সাথে ধাক্কা : প্রাণ গেলো দুই বন্ধু’র ●   বিয়ের পিঁড়িতে বসা হলো না অপুর ●   মায়ের সাথে অ’ভিমান করে কিশোরের আত্নহত্যা ●   তুহিনকে আহবায়ক ও রণিকে সদস্য সচিব করে বিপ্লবী যুব সংহতির ঢাকা উত্তরের কমিটি গঠন ●   জাহাঙ্গীর আলম এর বিরুদ্ধে ভূক্তোভোগী নারীর সংবাদ সম্মেলন ●   সৌদি আরব থেকে ৭ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর ●   পার্বতীপুরে চোরাই বৈদ্যুতিক তার উদ্ধার : গ্রেপ্তার-১ ●   গাবখান নদীর তীব্র ভাঙ্গন রোধের দাবিতে মানববন্ধন
রাঙামাটি, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ৫ মার্চ ২০১৭
প্রথম পাতা » কক্সবাজার » জঙ্গীবাদ ও মাদকের বিরুদ্ধে উখিয়ার প্রশাসন জিরো টলারেন্স
প্রথম পাতা » কক্সবাজার » জঙ্গীবাদ ও মাদকের বিরুদ্ধে উখিয়ার প্রশাসন জিরো টলারেন্স
রবিবার ● ৫ মার্চ ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

জঙ্গীবাদ ও মাদকের বিরুদ্ধে উখিয়ার প্রশাসন জিরো টলারেন্স

--- উখিয়া প্রতিনিধি :: (২১ ফাল্গুন ১৪২৩ বাঙলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৬.৫৭মি.) বাংলাদেশ পুলিশ উখিয়া থানার উদ্যোগে দক্ষিণ কক্সবাজারের সর্বোচ্চ বিদ্যাপীঠ উখিয়া কলেজ শিক্ষার্থীদের অংশগ্রহণে মাদক বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
৫ মার্চ রবিবার দুপুর ১২টায় উখিয়া থানার আয়োজনে কলেজ অধ্যক্ষ ফজলুল করিমের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা পুলিশ সুপার ড. এ কে.এম ইকবাল হোসেন।
সমাবেশের সভাপতি কলেজ অধ্যক্ষ ফজলুল করিম বলেন, মাদক হচ্ছে সমস্ত কিছু নষ্টের মুল। এ মাদকের কারণে যুব সমাজ আজ ধ্বংসের দ্বারপ্রান্তে। মাদক বিরোধী অভিযানে পুলিশের সাথে উখিয়া কলেজ কর্তৃপক্ষের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।
প্রধান অতিথির বক্তব্যে ড. ইকবাল হোসেন মাদক ও জঙ্গীবাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে বলেন, যতদিন পুরো কক্সবাজার মাদকমুক্ত হবে না ততদিন পযর্ন্ত চলবে এ যুদ্ধ। তিনি আরো বলেন মাদকের ব্যাপারে কোন আপোষ নেই। এ সময় তিনি মাদক ও জঙ্গীবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেন। আর এ যুদ্ধে সফলকাম হতে পুলিশের পাশাপাশি সমাজকর্মি ও শিক্ষার্থীদের সহযোগিতা একান্ত প্রয়োজন। সবার সহযোগিতা পেলেই দেশের সব অপরাধ নির্মুল সম্ভব হবে।
বিশেষ অতিথির বক্তব্যে উপাধ্যক্ষ আবদুল হক বলেন, সর্বাঙ্গে ব্যাথা, ঔষধ দিবো কোথায় ? পুরো উখিয়াবাসী মাদকের করাল গ্রাসে। তাই এ থেকে উত্তোরণের জন্য শিক্ষকদের পাশাপাশি সকল অভিভাবক সহ শিক্ষার্থীদেরও নিজ নিজ অবস্থান থেকে মাদক নিয়ন্ত্রণে সচেতন হওয়ার আহবান জানান।
স্বাগত বক্তব্যে উখিয়া থানার অফিসার ইনচার্জ মো: আবুল খায়ের বলেন, মাদকের ভয়াবহতায় সর্বত্র ছড়িয়ে পড়েছে। তাই মাদক নিয়ন্ত্রণে সকল শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব করার আহবান জানান তিনি। কেননা, অনেক সময় কোমলমতি শিক্ষার্থীরাও মাদক বহনে ব্যবহার হচ্ছে। কোন শিক্ষার্থী মাদক বহন কালে আটক হয়ে জেলে যাক এটা আমাদের কাম্য নয়।
সমাজ বিজ্ঞানের শিক্ষক আলমগীর মাহমুদ- ভুপেন হাজারিকার গানের সুরে তিনি বলেন, বর্গিরা এখন দেয় না হানা, নেয় কো জমিদার, তবু কেন এদেশ জুড়ে নিত্য হাঁহাকার। মাদক আমাদের সমাজকে বিষিয়ে তুলেছে। সবার সচেতনতায় একমাত্র এর থেকে উত্তরণ ঘটাতে পারে।
শিক্ষাথী আবু বক্কর বলেন, পর্যটন নগরী হিসেবে কক্সবাজারের পরিচিতি বিশ্বব্যাপী হলেও মাদকের ঘাটি হিসেবেও এর প্রসারতা ব্যাপক আকারে ধারণ করেছে। মাদকের করালগ্রাসের কারণে উখিয়ার পরিচিতি তুলে ধরতেও অনেক সময় লজ্জা লাগে। সমাবেশে মাদক বিরোধী অভিযানে উখিয়া কলেজ শিক্ষার্থীদের সার্বিক সহযোগিতা আশ্বাস দেন তিনি। শিক্ষার্থী শারমিন আকতার একই ধরণের অভিমত ব্যক্ত করেন।
উপস্থিত ছিলেন, উখিয়া থানা ওসি (তদন্ত) কায় কিস্লু, কলেজ শিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন, সহকারী অধ্যাপক অজিত কুমার দাশ, সহকারী অধ্যাপক ফরিদুল আলম চৌধুরী, সহকারী অধ্যাপক মোহাম্মদ আলী, প্রভাষকদের মধ্যে নবী হোসাইন, নুরূল হক, শিল্পী পাল, কামরুন নাহার, খুরশেদ আলম, মো: জালাল উদ্দিন, মো: আমানত উল্লাহ, প্রদর্শক প্লাবন বড়ুয়া, লাইব্রেরীয়ান সাহাব উদ্দিন, প্রধান সহকারী আবদুর রহিম, হিসাবরক্ষক জিয়াউল হক, আইটি কর্মকর্তা পলাশ বড়–য়া, কর্মচারীদের মধ্যে সাধন বড়ুয়া, শামশুল আলম, মনিন্দ্র বড়–য়া, হাফেজ আলী আহমদ, নিলু বড়–য়া, ছৈয়দ হামজা, নুরুল ইসলাম সহ ৫ শতাধিক শিক্ষার্থী।
প্রধান অতিথির বক্তব্য শেষে কলেজ শিক্ষার্থীদের উদ্দেশ্যে জঙ্গীবাদ ও মাদকের কুফল সম্পর্কে প্রামাণ্য চিত্র প্রদর্শন ও র‌্যালী করা হয়।
সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন কলেজের হিসাব রক্ষক জিয়াউল হক।
গীতা থেকে পাঠ করেন সহকারী অধ্যাপক অজিত কুমার দাশ।
পবিত্র ত্রিপিটক থেকে পাঠ করেন রাষ্ট্র বিজ্ঞানের শিক্ষার্থী সোনিয়া বড়ুয়া।
পুরো অনুষ্ঠানটি নান্দনিক সঞ্চালনা করেন পুলিশ কর্মকর্তা প্রিয়তোষ বড়ুয়া।





কক্সবাজার এর আরও খবর

নতুন মুখ সুহা নুর শাহ: ‘পরম্পরা’ নাটকে দর্শক হৃদয়ে জায়গা করে নেওয়া এক সম্ভাবনাময় মডেল নতুন মুখ সুহা নুর শাহ: ‘পরম্পরা’ নাটকে দর্শক হৃদয়ে জায়গা করে নেওয়া এক সম্ভাবনাময় মডেল
ঐতিহ্যবাহী মহেশখালী আদিনাথ মন্দিরের পৌরাণিক ও ঐতিহাসিক প্রেক্ষাপট নিয়ে বিস্তারিত আলোচনা ঐতিহ্যবাহী মহেশখালী আদিনাথ মন্দিরের পৌরাণিক ও ঐতিহাসিক প্রেক্ষাপট নিয়ে বিস্তারিত আলোচনা
বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্য কাজলকে কক্সবাজার পৌর পূজা উদযাপন পরিষদের শুভেচ্ছা বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্য কাজলকে কক্সবাজার পৌর পূজা উদযাপন পরিষদের শুভেচ্ছা
রাউজানে এলজি ও কার্তুজ উদ্ধার রাউজানে এলজি ও কার্তুজ উদ্ধার
চকরিয়ায় এনসিপির পথসভা বিএনপি পণ্ড করে দিয়েছে চকরিয়ায় এনসিপির পথসভা বিএনপি পণ্ড করে দিয়েছে
কক্সবাজার টু সেন্টমার্টিন জাহাজ চলাচলের অনুমতি কক্সবাজার টু সেন্টমার্টিন জাহাজ চলাচলের অনুমতি
ঘুষ-দুর্নীতির অভিযোগে পুলিশ পরিদর্শক শামছুল আলমের বিরুদ্ধে মামলা ঘুষ-দুর্নীতির অভিযোগে পুলিশ পরিদর্শক শামছুল আলমের বিরুদ্ধে মামলা
ছাত্র-জনতার আন্দোলনে হামলার অর্থযোগানদাতা আ.লীগের দোসর বাবুল-রহমানের ষড়যন্ত্র এখনও থেমে নেই ছাত্র-জনতার আন্দোলনে হামলার অর্থযোগানদাতা আ.লীগের দোসর বাবুল-রহমানের ষড়যন্ত্র এখনও থেমে নেই
চকরিয়ায় নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে প্রশাসনের অভিযান চকরিয়ায় নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে প্রশাসনের অভিযান
টানা দুই দিনের ভারী বর্ষণে তলিয়ে গেছে কক্সবাজার : পাহাড় ধসে ছয়জনের মৃত্যু টানা দুই দিনের ভারী বর্ষণে তলিয়ে গেছে কক্সবাজার : পাহাড় ধসে ছয়জনের মৃত্যু

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)