শিরোনাম:
●   ঈশ্বরগঞ্জে আসামিদের হুমকীতে বাড়ি ছাড়া বাদী পরিবার ●   শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩ ●   ইন্টারন্যাশনাল জাম্বুরী’তে যোগ দিতে লন্ডন গমন করলো নাফিজ ●   ঝালকাঠিতে উন্নয়নে নাগরিক সংলাপ অনুষ্ঠিত ●   দক্ষিণ রাঙ্গুনিয়ায় অস্ত্র ও গুলিসহ তিন সন্ত্রাসী গ্রেপ্তার ●   কাল জাতীয় প্রেসক্লাবে “২০২৪ এর গণঅভ্যুত্থান ও শ্রমিকের প্রত্যাশা ও প্রাপ্তি ” শীর্ষক আলাচনা সভা অনুষ্ঠিত হবে ●   কচুরিপানার দখলমুক্ত হচ্ছে খোজারখলার ঐতিহাসিক পুকুর ●   খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা ●   নদীতে বিলীন স্বামীর কবর, এখন নিজের কবরের জায়গা নিয়েই শঙ্কা ●   ঈশ্বরগঞ্জে চুরি মামলার তিন আসামিসহ গ্রেফতার-৮ ●   কাপ্তাইয়ে শহীদ ওয়াসিম আকরাম স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে পাহাড়তলী একাদশ চ্যাম্পিয়ন ●   রাঙ্গুনিয়ায় প্রবাসী কর্ণফুলী ক্রীড়া পরিষদের উদ্যোগে অনুদান প্রদান ●   রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ) ●   আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল ●   কাউখালীতে ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ ●   পার্বতীপুরে পূবালী ব্যাংকের ৩ দিনব্যাপী ফ্রি ক্যাশলেস ক্যাম্পেইনের উদ্বোধন ●   মেলায় আকর্ষণ নর্থসাউথ গ্রুপের টাইটানিক বে হোটেল অ্যান্ড রিসোর্ট ●   ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ ●   রাঙামাটিতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রাবিপ্রবি’র ত্রাণ বিতরণ ●   রাউজানের বৃক্ষরোপণ শুরু ●   প্রধানমন্ত্রীর ব্রত বৈষম্যহীন মর্যাদাশীল বাংলাদেশ গড়া : ব্যারিস্টার মীর হেলাল ●   মিরসরাইয়ে ১৫ পিচ ইয়াবা ট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ●   গাজীপুরে ‘শহীদ শিক্ষা বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত ●   ভিমরুলী ভাসমান বাজারের খাল থেকে নিখোঁজের পাঁচ ঘণ্টা পর কিশোরের লাশ উদ্ধার ●   ঝালকাঠি গৃহবধূর বস্তাবন্দি মরদেহ উদ্ধার ●   নির্বাচিত সরকার মবতন্ত্রের কাছে জিম্মি হতে পারেনা ●   নিজেকে প্রতিনিয়ত নতুন জ্ঞানে সমৃদ্ধ করতে হবে : চুয়েট ভিসি ●   পার্বতীপুরে শাবলের আঘাতে পুত্র নিহত পিতা আটক ●   আত্রাইয়ে শুরু হলো কৃষক কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম ●   ঝালকাঠি নদীভাঙন এলাকা পরিদর্শনে জিয়াউদ্দিন
রাঙামাটি, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ৫ মার্চ ২০১৭
প্রথম পাতা » চট্টগ্রাম » নোয়াপাড়া বিশ্ববিদ্যালয় কলেজ এর অধ্যক্ষ কফিল উদ্দীন চৌধুরী রাউজানের শ্রেষ্ঠ অধ্যক্ষ
প্রথম পাতা » চট্টগ্রাম » নোয়াপাড়া বিশ্ববিদ্যালয় কলেজ এর অধ্যক্ষ কফিল উদ্দীন চৌধুরী রাউজানের শ্রেষ্ঠ অধ্যক্ষ
রবিবার ● ৫ মার্চ ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

নোয়াপাড়া বিশ্ববিদ্যালয় কলেজ এর অধ্যক্ষ কফিল উদ্দীন চৌধুরী রাউজানের শ্রেষ্ঠ অধ্যক্ষ

--- রাউজান প্রতিনিধি :: (২১ ফাল্গুন ১৪২৩ বাঙলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৬.৫৩মি.) জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে শিক্ষা মন্ত্রনালয় পরিচালিত জরিপে রাউজানের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান, প্রতিষ্ঠান প্রধান, শিক্ষার্থী ও শ্রেণি শিক্ষক নির্বাচন করা হয়েছে। এই উপজেলার শ্রেষ্ঠ কলেজ ও শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত হয়েছেন দক্ষিণ রাউজানের নোয়াপাড়া বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ কফিল উদ্দিন চৌধুরী ও তাঁর কলেজটি। উচ্চ বিদ্যালয় সমূহের মধ্যে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হয়েছেন রাউজান আর আর এসি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তাক আহাম্মদ, শ্রেষ্ঠ প্রতিষ্ঠান নির্বাচিত হয়েছে গহিরা এ,জে ওয়াই,এম,এস উচ্চ বিদ্যালয়। মাদ্রাসার মধ্যে শ্রেষ্ঠ নির্বাচিত হয়েছে রাউজান দারুল ইসলাম ফাজিল মাদ্রাসা ও এই মাদ্রাসার অধ্যক্ষ রফিক আহমদ ওসমানী। এছাড়া শ্রেণি শিক্ষকদের মধ্যে নির্বাচিত হয়েছেন রাউজান বিশ্ববিদ্যালয় কলেজের সহকারী অধ্যাপক মোহাম্মদ নুরুল আব্বাছ, মহামুনি এ্যাংলো পালি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক নাসরিন আকতার, দারুল ইসলাম ফাজিল মাদ্রাসার সহকারী মাওলানা মোহাম্মদ নেয়ামত উল্লাহ। শ্রেষ্ঠ শিক্ষার্থী হচ্ছে রাউজান বিশ্ববিদ্যালয় কলেজের মোহাম্মদ একরাম হোসেন ও মোহাম্মদপুর রাউজান উচ্চ বিদ্যালয়ের নওশিন শরমিলি। রাউজানের নোয়াপাড়া বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ কফিল উদ্দিন চৌধুরী ও তাঁর কলেজটি শ্রেষ্ঠত্ব অর্জন করায় স্থানীয় বিশিষ্টজন ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ কলেজে গিয়ে কলেজ অধ্যক্ষ, শিক্ষক মণ্ডলী ও পরিচালনা পর্ষদের সদস্যদের প্রতি ফুলেল অভিনন্দন জানিয়েছেন। অভিনন্দন জ্ঞাপনকারীদের কলেজের পক্ষে অধ্যক্ষ কফিল উদ্দিন চৌধুরী বলেন এই স্বীকৃতি এসেছে কলেজ পরিচালনায় থাকা ম্যানেজিং কমিটির সভাপতি,ম্যানেজিং কমিটির সদস্য, শিক্ষক, অভিভাবক মণ্ডলী ও শিক্ষার্থীদের সহযোগিতার কারণে। কলেজের সাথে সংশ্লিষ্ট সকলের সহযোগিতার ফসল এই স্বীকৃতি। ৪ মার্চ সফল এই কলেজ অধ্যক্ষকে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করেন রাউজান কবি নজরুল সাহিত্য পরিষদ নেতৃবৃন্দ ও রাউজান নিউজ ডট কম ডটবিডি পরিবারের সদস্যরা। এসময় উপস্থিত ছিলেন রাউজাননিউজের প্রধান সম্পাদক মীর মোঃ আসলাম, সম্পাদক কামরুল ইসলাম বাবু, রাউজান কবি নজরুল সাহিত্য পরিষদের সভাপতি এস.এম. জাহাঙ্গীর আলম সুমন, ইমাম গাজ্জালী বিশ্ববিদ্যালয় কলেজের বিহঙ্গ সাংস্কৃতিক সংগঠনের সদস্য বৃন্দ, নোয়াপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এম. মনিরুল ইসলাম সহ কলেজ শিক্ষক মন্ডলী।





চট্টগ্রাম এর আরও খবর

শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩ শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩
ইন্টারন্যাশনাল জাম্বুরী’তে যোগ দিতে লন্ডন গমন করলো নাফিজ ইন্টারন্যাশনাল জাম্বুরী’তে যোগ দিতে লন্ডন গমন করলো নাফিজ
দক্ষিণ রাঙ্গুনিয়ায় অস্ত্র ও গুলিসহ তিন সন্ত্রাসী গ্রেপ্তার দক্ষিণ রাঙ্গুনিয়ায় অস্ত্র ও গুলিসহ তিন সন্ত্রাসী গ্রেপ্তার
রাঙ্গুনিয়ায় প্রবাসী কর্ণফুলী ক্রীড়া পরিষদের উদ্যোগে অনুদান প্রদান রাঙ্গুনিয়ায় প্রবাসী কর্ণফুলী ক্রীড়া পরিষদের উদ্যোগে অনুদান প্রদান
রাউজানের বৃক্ষরোপণ শুরু রাউজানের বৃক্ষরোপণ শুরু
প্রধানমন্ত্রীর ব্রত বৈষম্যহীন মর্যাদাশীল বাংলাদেশ গড়া : ব্যারিস্টার মীর হেলাল প্রধানমন্ত্রীর ব্রত বৈষম্যহীন মর্যাদাশীল বাংলাদেশ গড়া : ব্যারিস্টার মীর হেলাল
মিরসরাইয়ে ১৫ পিচ ইয়াবা ট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার মিরসরাইয়ে ১৫ পিচ ইয়াবা ট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
নিজেকে প্রতিনিয়ত নতুন জ্ঞানে সমৃদ্ধ করতে হবে : চুয়েট ভিসি নিজেকে প্রতিনিয়ত নতুন জ্ঞানে সমৃদ্ধ করতে হবে : চুয়েট ভিসি
রাউজানে ক্ষতিগ্রস্ত ২’শত পরিবার পেল মানবিক সহায়তা রাউজানে ক্ষতিগ্রস্ত ২’শত পরিবার পেল মানবিক সহায়তা
রাঙ্গুনিয়ায় কর্ণফুলী নদীতে নৌকা উল্টে তরুণ নিখোঁজ রাঙ্গুনিয়ায় কর্ণফুলী নদীতে নৌকা উল্টে তরুণ নিখোঁজ

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)