শিরোনাম:
●   ঈশ্বরগঞ্জে হাতপাখা কর্মীর ওপর হামলার প্রতিবাদ ●   খাগড়াছড়িতে ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রে নিরপেক্ষ ভোটের দাবিতে সংবাদ সম্মেলন ●   ৫৪ বছরে দেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন, হাজার হাজার কোটি টাকা পাচার হয়েছে ●   বেতবুনিয়াতে জুঁই চাকমার জনসংযোগ ●   ঢাকা ১২ আসনে নির্বাচন হবে সন্ত্রাস, চাঁদাবাজি,জুলুম ও মাদকের বিরুদ্ধে ●   শখের বসে মোটরসাইকেল চালাতে গিয়ে সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু ●   বাঘাইছড়িতে শিল্প অঞ্চল গড়ে তোলার উপর গুরুতর করেন জুঁই চাকমা ●   বাবার বাড়ি থেকে নিখোঁজ গৃহবধু, সন্ধানে পরিবারের আকুতি ●   বেতবুনিয়া পিএসটিএস টিআরসিদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ ●   ৯ম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে কাপ্তাইয়ে মানববন্ধন ●   ২৪ ঘন্টার মধ্যে সন্ত্রাসীদের গ্রেফতার করুন, অন্যথায় নির্বাচন অফিস ঘেরাও করবো : সাইফুল হক ●   জুরাইছড়ি একটি দুর্গম উপজেলা সড়ক পথে যোগাযোগ ব্যবস্থা চালু করা অত্যন্ত প্রয়োজন : জুঁই চাকমা ●   খোলা ড্রামের ভোজ্যতেল অনিরাপদ ●   পার্বতীপুরে ১১ দলীয় জোটের নির্বাচনী জনসভা ●   ঝালকাঠিতে ভুয়া আইনজীবী আটক ●   নির্বাচনকে ঘিরে নাশকতা ঠেকাতে খাগড়াছড়িতে ৩০ প্লাটুন বিজিবি মোতায়েন ●   ঈশ্বরগঞ্জে বিএনপি নেতার মৃত্যু ●   জনগণের ভোটাধিকার রক্ষার্থে আমি নির্বাচন করছি : জুঁই চাকমা ●   অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ভোক্তা সচেতনতা জরুরি ●   মিরসরাইয়ে বাড়ির উঠান থেকে মোটরসাইকেল চুরির চেষ্টা ●   চাঁদাবাজির জুলুম বন্ধে সামাজিক প্রতিরোধ জোরদার করা হবে ●   নির্বাচনকে সামনে রেখে কঠোর অবস্থানে ৪১ বিজিবি ●   স্বামীর পরকীয়ার প্রতিবাদ করায় রক্তাক্ত গৃহবধু ●   পরিবর্তিত বাংলাদেশ গড়তে জনগণকে আমার পাশে চাই : জুঁই চাকমা ●   জুলাই আন্দোলনের হত্যা মামলার এজাহারভুক্ত আসামি হয়েও ঝালকাঠি-২ আসনে নির্বাচন করছেন রাজ্জাক সেলিম ●   দেশের ভাবমূর্তি ও স্থিতিশীলতায় এবারের নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ : নির্বাচন কমিশনার সানাউল্লাহ ●   শিক্ষিত বেকাররা কোন ধরনের ঘুষ ছাড়া চাকরি পাবেন : জুঁই চাকমা ●   কোদালেই ভোট দিন, গণতান্ত্রিক রাজনৈতিক ধারা ফিরিয়ে আনব : জননেতা সাইফুল হক ●   বান্দাইখাড়া টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত ●   নির্বাচনী প্রচারণায় জুঁই চাকমার রাঙামাটি শহরে জনসংযোগ
রাঙামাটি, শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬, ২৪ মাঘ ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ৯ মার্চ ২০১৭
প্রথম পাতা » খেলা » ট্যুর ডি সিএইচটি মাউন্টেইন বাইক প্রতিযোগিতার লক্ষ্যে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের প্রস্তুতিসভা
প্রথম পাতা » খেলা » ট্যুর ডি সিএইচটি মাউন্টেইন বাইক প্রতিযোগিতার লক্ষ্যে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের প্রস্তুতিসভা
বৃহস্পতিবার ● ৯ মার্চ ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ট্যুর ডি সিএইচটি মাউন্টেইন বাইক প্রতিযোগিতার লক্ষ্যে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের প্রস্তুতিসভা

---ষ্টাফ রিপোর্টার :: পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় ও তিন পার্বত্য জেলা পরিষদের যৌথ আয়োজনে আগামী ২৩-২৬মার্চ পর্যন্ত পার্বত্য চট্টগ্রামের রাঙামাটি পার্বত্য জেলার বাঘাইছড়ি উপজেলার সাজেক থেকে খাগড়াছড়ি-রাঙামাটি ও বান্দরবান জেলা পর্যন্ত ট্যুর ডি সিএইচটি মাউন্টেইন বাইক প্রতিযোগিতা অনুষ্ঠানের লক্ষ্যে ৮ মার্চ বুধবার সকালে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সভাকক্ষে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় সভাপতিত্ব করেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা।

সভায় ২৫ মার্চ সকালে খাগড়াছড়ি হতে বাইক প্রতিযোগিরা রাঙামাটির উদ্দ্যেশে রেস আরম্ভ করে রাঙামাটি জিমনেসিয়ামে এসে রাত্রি যাপন করবে। ২৬ মার্চ সকালে জিমনেসিয়াম হতে শহরের বিভিন্ন পয়েন্ট প্রদক্ষিণ করে আসামবস্তী-কাপ্তাই-লিচুবাগান-ফেরীঘাট হয়ে বান্দরবানের উদ্দেশ্যে রেস আরম্ভ করবে ও বান্দরবানে গিয়ে এ রেস শেষ হবে। এরপর বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হবে।

এ উপলক্ষে ২৬মার্চ সকালে শহরে একটি বর্ণাঢ্য র‌্যালী বের করারও সিদ্ধান্ত গৃহীত হয়। ২৫ ও ২৬মার্চ বাইক প্রতিযোগিদের নিরাপত্তা, স্বাস্থ্যসেবা, ভলান্টিয়ার সার্ভিস ও যানবাহনের সুবিধা প্রদানে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ, জেলা প্রশাসন, পুলিশ বিভাগ, বিজিবি, স্বাস্থ্য বিভাগ, জেলা ক্রীড়া সংস্থা ও রোভার স্কাউটস ও সাধারণ স্কাউটসদের নিয়োজিত রাখার সিদ্ধান্ত গৃহীত হয়।

রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা এসএম জাকির হোসেন এর পরিচালনায় সভায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. লোকমান আহমেদ, রাঙামাটি জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. সাফিউল সারোয়ার, জেলা প্রশাসনের সহকারী কমিশনার রফিকুল হক, বিজিবি কর্মকর্তা . মাহমুদ, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা ছাদেক আহমদ, নির্বাহী প্রকৌশলী কাজী আব্দুস সামাদ, জনসংযোগ কর্মকর্তা অরুনেন্দু ত্রিপুরা, সিভিল সার্জন ডাঃ শহীদ তালুকদার, জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি সুনীল কান্তি দে, বাংলাদেশ এ্যাডভেঞ্চার ক্লাবের সাধারণ সম্পাদক মশিউর রহমান, রোভার স্কাউটস এর সম্পাদক নূরুল আবছার, জেলা স্কাউটস এর সম্পাদক মো. ইলিয়াছ আযম, সওজ এর উপ-সহকারী প্রকৌশলী মো. আবু উপস্থিত ছিলেন।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)