শিরোনাম:
●   হৃদরোগে আক্রান্ত ৬ মাসের শিশু অভ্রনীলের পাশে বাবৌযুপ ●   এমপি মাজেদ বাবুর সুস্থতা কামনায় দোয়া মাহফিল ●   আত্রাইয়ে মসজিদ নির্মাণের অজুহাতে ব্যক্তিগত জমি দখল ●   যুক্তরাজ্যের এনফিল্ডে ব্রিটিশ বাংলাদেশি কাপ অনুষ্ঠিত ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে লার্ভানাশক স্প্রে কার্যক্রম শুরু ●   ওয়ারেন্ট তামিলে ময়মনসিংহ জেলায় সেরা এএসআই শাহ্ আলম ●   মধ্যপাড়া খনিতে উৎপাদনের গতি ফিরেছে, রাজস্বে নতুন সম্ভাবনা : বাধা রেলপথ ●   রাবিপ্রবি’তে যৌন হয়রানি প্রতিরোধ ও সাইবার নিরাপত্তা বিষয়ে সেমিনার ●   দেশের উত্তরাঞ্চল এখনও উন্নয়ন থেকে বঞ্চিত ●   রাঙামাটি জেলা পরিষদের বাস্তবায়নাধীন প্রকল্পের অগ্রগতি নিয়ে আলোচনা ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রীর সাথে রাবিপ্রবি’র ভিসি’র সৌজন্য সাক্ষাৎ ●   মোটরসাইকেলের ধাক্কায় ঝালকাঠিতে গুরুতর আহত-২ ●   ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড ●   জনপ্রত্যাশা কেন শুকিয়ে যাচ্ছে সরকারকে ঠান্ডা মাথায় তা চিন্তা করতে হবে ●   রাউজানে মাদক বিরোধী সমাবেশ ●   এসডিজি অর্জনে তামাক ও নিকোটিন পণ্য বড় বাধা ●   ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা ●   চুয়েটে একাডেমিক কাউন্সিলের ১৬৬তম সভা অনুষ্ঠিত ●   রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইউনেস্কো প্রতিনিধি দল ●   বরিশাল বিভাগীয় কমিশনার শুক্তাগড় ইউপি ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে ●   ঈশ্বরগঞ্জে চোলাই মদ বিক্রির অভিযোগে কারাদণ্ড ●   বিলাইছড়িতে ৫শত পরিবার পেল রেড ক্রিসেন্টের ত্রাণ সহায়তা ●   ফ্যামিলি কার্ড তৈরিতে ২৪২ কোটি টাকা খরচ রাষ্ট্রীয় অর্থের অপচয় ●   নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা ●   ভূমিহীন আন্দোলন কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক হলেন শাহিন ●   ঝালকাঠি ভাসমান পেয়ারা বাগানে রেস্ট হাউজ উদ্বোধন ●   মিরসরাইয়ে ফ্রিজের কম্প্রেসার থেকে অগ্নিকান্ডে ৪ বসতঘর পুড়ে ছাই ●   সংযুক্ত গার্মেন্টস শ্রমিক ফেডারেশন ময়মনসিংহ জেলা কমিটির মতবিনিময় ●   রাউজানে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল ইউপি সদস্যের ●   দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে ভালো মানুষ হিসেবে গড়ে উঠতে হবে : এমপি মাজেদ
রাঙামাটি, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ১০ মার্চ ২০১৭
প্রথম পাতা » গাজিপুর » ছবি প্রদর্শনের চেয়ে কাজে মনোযোগী হোন : সেতুমন্ত্রী
প্রথম পাতা » গাজিপুর » ছবি প্রদর্শনের চেয়ে কাজে মনোযোগী হোন : সেতুমন্ত্রী
শুক্রবার ● ১০ মার্চ ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ছবি প্রদর্শনের চেয়ে কাজে মনোযোগী হোন : সেতুমন্ত্রী

--- গাজীপুর জেলা প্রতিনিধি :: (২৬ ফাল্গুন ১৪২৩ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৯.০৪মি.) আওয়ামী লীগের নেতৃবৃন্দের উদ্দেশে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘আপনারা দয়া করে ছবি প্রদর্শনের চেয়ে একটু কাজে মনযোগী হোন। নেতাদের খুশি না করে, জনগণকে খুশি করার এজেন্ডা হাতে নিন। নেতাদের খুশি করে লাভ নেই। আপনি যাদের জন্য রাজনীতি করেন তাদের খুশি করেন।’

১০ মার্চ শুক্রবার বিকালে গাজীপুর জেলা শহরের ঐতিহাসিক ভাওয়াল রাজবাড়ি মাঠে ‘জাহাঙ্গীর আলম শিক্ষা ফাউন্ডেশনে’র উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন।

তিনি রাজনীতিকদের উদ্দেশে বলেন, ‘একজন রাজনীতিকের জীবনে মানুষের ভালবাসার চেয়ে বড় সম্পদ আর কিছু নেই। বিলবোর্ডের ছবি একদিন মুছে যাবে, পোস্টারের ছবি ছিড়ে যাবে, ব্যানারের ছবি ম্লান হয়ে যাবে, গেটের ছবি ভেঙে যাবে, বাগানের ফুল শুকিয়ে যাবে, পাথরের ছবি-নাম ক্ষয়ে যাবে, হৃদয়ে লিখা নাম রয়ে যাবে। হৃদয়ে নামে বেঁচে আছেন বঙ্গবন্ধু। হৃদয়ে নাম লিখেছেন বারে বারে- বেঁচে থাকবেন শেখ হাসিনা। ওই বিলবোর্ডের বড় বড় ছবি কাজে আসবে না।’

মন্ত্রী শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, জীবনে বড় হওয়ার জন্য কঠিন পরিশ্রমের কোনো বিকল্প নেই। জীবনে বড় হতে হলে অসম্ভবকে সম্ভব করার প্রস্তুতি রাখতে হবে। জীবনে বড় হতে হলে কঠিন চ্যালেঞ্জ অতিক্রম করার সৎ সাহস অর্জন করতে হবে। চ্যালেঞ্জ হচ্ছে নদীর ঢেউ। যে নদীর ঢেউ নেই সেই নদীর কোন মূল্য নেই। যে আকাশে মেঘ নেই সেই আকাশ আকাশ নয়। যে সাগরে ঢেউ নেই সেটা কোন সাগর নেই। যে প্রকৃতিতে দুর্যোগ নেই সেটা কোনো প্রকৃৃতি নয়।

মন্ত্রী বলেন, ‘কোনো অবস্থাতেই মনোবল হারাবে না, নিজেকে দুর্বল ভাববে না। নিজে নিজের জীবনকে শেষ করে দিবে না। চেষ্টা করবে-লড়াই করবে, সাফল্য একদিন আসবেই। দারিদ্রকে- বেকারত্বকে পরাজিত করতে এরই নাম তারুণ্য।’

তিনি বলেন, ‘তোমরা পরীক্ষার্থী হবে না, শিক্ষার্থী হবে। পরীক্ষার্থী হয়ে কোনো রকমের সার্টিফিকেট নিয়ে কোনো রকমে পরীক্ষায় পাশ করবে এ শিক্ষা কোনো কাজে আসবে না। তাই শিক্ষার্থী হও। শিক্ষার্থীর মতো নিজেকে গড়ে তোল, পরীক্ষার্থী নয়। জীবরে জন্য শিক্ষাগ্রহণ কর, জীবিকার জন্য নয়।’

ওবায়দুল কাদের বলেন, ‘একজন মানুষের জীবনে সবচে বড় শক্তি হচ্ছে সততার শক্তি। তোমরা যারা শিক্ষাগ্রহণ করছো ডিসিপ্লিনটা মেনে চলবে, বড়দেরকে সম্মান করবে, মুরুব্বীদের সম্মান করবে, বাপ-মাকে যথাযথ সম্মান দেবে। তুমি যদি তোমার বাপ-মাকে সম্মান না দাও তুমি যখন বাপ-মা হবে তখন তোমার সন্তান তোমাকে সম্মান দেবে না।’

তিনি শিক্ষার্থীদের সৎ সাহস নিয়ে এগিয়ে যাওয়ার আহ্বান জানান।

ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী এডভোকেট আ ক ম মোজাম্মেল হক, সংসদ সদস্য জাহিদ আহসান রাসেল, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ডঃ মোঃ মাহবুবর রহমান, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি এডভোকেট আজমত উল্লাহ খান, গাজীপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন সবুজ, গাজীপুর সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণ প্রমুখ।

অনুষ্ঠানে গাজীপুর সিটি কর্পোরেশন এলাকার তিন’শ মেধাবী শিক্ষার্থীর মাঝে শিক্ষাবৃত্তির চেক, একশ’ ল্যাপটপ ও ৫টি মোটরসাইকেল প্রদান করা হয়।





গাজিপুর এর আরও খবর

গাজীপুরে ‘শহীদ শিক্ষা বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত গাজীপুরে ‘শহীদ শিক্ষা বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত
গাজীপুর কেজি স্কুল অ্যাসোসিয়েশনের পরিচিতি সভা গাজীপুর কেজি স্কুল অ্যাসোসিয়েশনের পরিচিতি সভা
গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা
গাজীপুরে অজন্তা বৌদ্ধ বিহার ও ধ্যান কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন গাজীপুরে অজন্তা বৌদ্ধ বিহার ও ধ্যান কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন
গাজীপুরের শিমুলতলীতে শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপন গাজীপুরের শিমুলতলীতে শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপন
নবনিযুক্ত ডিজিকে গাজীপুর সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের শুভেচ্ছা নবনিযুক্ত ডিজিকে গাজীপুর সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের শুভেচ্ছা
বিএনপি সরকারকে জনগণের গণতান্ত্রিক আকাংখ্যার পক্ষে দাঁড়াতে হবে বিএনপি সরকারকে জনগণের গণতান্ত্রিক আকাংখ্যার পক্ষে দাঁড়াতে হবে
স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে  বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন
আন নূর মুহাম্মদিয়া মেহেরুন্নেছা হিফজ মাদ্রাসায় ইফতার মাহফিল অনুষ্ঠিত আন নূর মুহাম্মদিয়া মেহেরুন্নেছা হিফজ মাদ্রাসায় ইফতার মাহফিল অনুষ্ঠিত
গাজীপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে পশু খাদ্য বিতরণ গাজীপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে পশু খাদ্য বিতরণ

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)