শিরোনাম:
●   মিরপুর আবাসন মেলায় দর্শনার্থীদের ব্যাপক সাড়া ●   ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির গভীর শোক ●   খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে ●   সকাল ১০টাতেও ফাঁকা ঈশ্বরগঞ্জ পিডিবি অফিস ●   কাপ্তাইয়ে ৪১ বিজিবি এর ত্রান বিতরণ ●   রাঙামাটির দুর্গত মানুষের পাশে দাঁড়াতে সরকারের প্রতি দ্রুত উদ্যোগের আহ্বান বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ●   ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে পার্বত্য প্রতিমন্ত্রীর শোক ●   ঝালকাঠিতে অসহায় ছয় পরিবারের মুখে হাসি ●   রাঙ্গুনিয়ায় কর্ণফুলী নদীতে নৌকা উল্টে তরুণ নিখোঁজ ●   দাঁড়াশ ভেবে ধরা হয়েছিল দক্ষিণ এশিয়ার অন্যতম বিষধর সাপ ●   রাঙ্গুনিয়াতে অজগর উদ্ধার : ঠান্ডাছড়ির গহীন অরণ্যে অবমুক্ত ●   কয়েক দিনের ভারি বর্ষণে রাঙামাটি সহ বিভিন্ন উপজেলায় জণ জীবন বিপর্যস্থ ●   খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ ●   ৫২ দিন পর উৎপাদনে ফিরেছে মধ্যপাড়া পাথর খনি ●   সেতু ধসে পড়ে রাঙামাটি-বান্দরবানের সড়ক যোগাযোগ সম্পুর্ণ বিচ্ছিন্ন ●   স্বাস্থ্যসেবা কেন্দ্রকে নিবন্ধনের দায়িত্ব প্রদানের তাগিদ ●   চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামে ভারী বর্ষণে জনদুর্ভোগে প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলালের দুঃখ প্রকাশ ●   খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩ ●   সাভারে এনসিপির সমাবেশে ককটেল হামলায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা ●   শিক্ষাবিদ অধ্যাপক আবুল কাশেম ফজলুল হকের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শোক ●   মিরসরাইয়ে সিএনজি অটোরিকশার সংঘর্ষে আনসার কর্মকর্তা নিহত ●   প্লাবিত নিম্নাঞ্চল; ক্ষতির মুখে আমনের বীজতলা ●   তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের ●   পানছড়ির ঘটনা পিসিজেএসএস সন্তু গ্রুপের অভ্যন্তরীণ বিদ্রোহ : ইউপিডিএফ ●   ঈশ্বরগঞ্জে রাস্তা-ড্রেন-ব্রিজের দাবিতে মানববন্ধন ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ৫১ সদস্য বিশিষ্ট লামা উপজেলা কমিটি গঠন ●   বিয়ের ছয় মাসের মাথায় আত্নহত্যা প্ররোচনায় গৃহবধূ’র মৃত্যু : স্বামী গ্রেফতার ●   আত্রাইয়ে বসতবাড়িতে চুরি: চোরাই মালসহ যুবক গ্রেপ্তার ●   রাঙ্গুনিয়ায় কিশোর গ্যাংয়ের উৎপাত বন্ধের দাবিতে মানববন্ধন ●   রাউজানে সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন
রাঙামাটি, সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ২৪ মার্চ ২০১৭
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » আওয়ামীলীগ সরকার দেশের সকল ধর্ম-বর্ণের মানুষের কল্যানে কাজ করে যাচ্ছে : দীপংকর তালুকদার
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » আওয়ামীলীগ সরকার দেশের সকল ধর্ম-বর্ণের মানুষের কল্যানে কাজ করে যাচ্ছে : দীপংকর তালুকদার
শুক্রবার ● ২৪ মার্চ ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

আওয়ামীলীগ সরকার দেশের সকল ধর্ম-বর্ণের মানুষের কল্যানে কাজ করে যাচ্ছে : দীপংকর তালুকদার

---ষ্টাফ রিপোর্টার :: (১০ চৈত্র ১৪২৩ বাঙলা : বাংলাদেশ সময় বিকাল ৫.২৬ মি.) বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটির সদস্য ও সাবেক পার্বত্য প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার বলেছেন, আওয়ামীলীগ সরকার দেশের সকল ধর্ম-বর্ণের মানুষের কল্যানে কাজ করে যাচ্ছে। এই সরকার সাম্প্রদায়িক সম্প্রীতির সরকার। তিনি বলেন, আওয়ামীলীগ রাজনীতি করে জনগনের কল্যান ও দেশের উন্নয়নের জন্য। তাই সম্প্রতি মিয়ানমারে ঘটে যাওয়া সাম্প্রদায়িক ঘটনার রেশটিকে কেন্দ্র করে দেশে যাতে এর কোন প্রভাব না পরে সে লক্ষ্যে বর্তমান সরকার কাজ করেছে বলে এ দেশে কোন সাম্প্রদায়িক সংঘর্ষের ঘটনা ঘটেনি। তিনি বলেন, ভেদাভেদ ভুলে সকল বাঁধা বিপত্তিকে কাটিয়ে দেশ উন্নয়নে আমাদের সকলকে একসাথে কাজ করতে হবে তবেই দেশ এগিয়ে যাবে।
২৪মার্চ শুক্রবার সকালে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ কর্তৃক  ১ কোটি ৮০লক্ষ টাকা ব্যয়ে সদর উপজেলাধীন সাপছড়ির উচুঁ পাহাড়ে ফুরমোন আন্তর্জাতিক ধ্যান ভাবনা কেন্দ্রে নব নির্মিত বেইন ঘরের উদ্ধোধন শেষে ধর্মীয় আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ফুরমোন আন্তর্জাতিক ধ্যান ভাবনা কেন্দ্রের অধ্যক্ষ ভৃগু ভান্তের সভাপতিত্বে ধর্মীয় আলোচনাসভায় বিশেষ অতিথি হিসেবে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা, পরিষদের সদস্য সাধন মনি চাকমা, ৩নং সাপছড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মৃণাল কান্তি চাকমা, ৪নং ঘাগড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জগদীশ চাকমা, ৪নং কুতুবছড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কানন চাকমা, ফুরমোন আন্তর্জাতিক ধ্যান ভাবনা কেন্দ্র পরিচালনা কমিটির প্রধান উপদেষ্ঠা শুক্র কুমার চাকমা, সভাপতি দিপন দেওয়ান ও সাধারণ সম্পাদক আশুতোষ চাকমা উপস্থিত ছিলেন।
ধর্মীয় সভায় দীপংকর বলেন, দেশের মানুষ যাতে সঠিকভাবে ধর্মীয় চর্চা ও শান্তিতে বসবাস করতে পারে সে লক্ষ্যে এ সরকার ধর্মীয় প্রতিষ্ঠান নির্মান করে দিচ্ছে। কিন্তু একটি মহল ধর্মীয় অনুভুতিকে কাজে লাগিয়ে দেশে মানুষ হত্যা ও জঙ্গী কার্যক্রম চালাচ্ছে। এদের থেকে সজাগ থাকার পরামর্শ দেন তিনি। তিনি বলেন, দেশের এ উন্নয়নে ধারাবাহিকতা চলমান রাখতে ও দেশকে এগিয়ে নিয়ে যেতে আওয়ামীগ তথা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কোন বিকল্প নেই।
রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বলেন, বুদ্ধের নীতিকে অনুস্মরণ করে সমাজ তথা দেশের উন্নয়নে আমাদের সকলকে কাজ করে যেতে হবে। তিনি বলেন, হিংসা, লোভ ত্যাগ করে অন্যের কল্যাণে নিজেকে সম্পৃক্ত কর এই কথাটি সকল ধর্মেই লেখা আছে।  তাই মানব কল্যানে আমাদের সেভাবে কাজ করতে হবে।
ধর্মীয় সভার শুরুতে ধর্মীয় সংগীত, পঞ্চশীল পাঠ, বুদ্ধমূর্তি দান, সংঘ দান, অষ্টপরিষ্কার দান, বেইন ঘর উৎসর্গ ও হাজার বাতি দান করা হয়।





চট্টগ্রাম বিভাগ এর আরও খবর

খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে
কাপ্তাইয়ে ৪১ বিজিবি এর ত্রান বিতরণ কাপ্তাইয়ে ৪১ বিজিবি এর ত্রান বিতরণ
রাঙামাটির দুর্গত মানুষের পাশে দাঁড়াতে সরকারের প্রতি দ্রুত উদ্যোগের আহ্বান বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাঙামাটির দুর্গত মানুষের পাশে দাঁড়াতে সরকারের প্রতি দ্রুত উদ্যোগের আহ্বান বিপ্লবী ওয়ার্কার্স পার্টির
রাঙ্গুনিয়ায় কর্ণফুলী নদীতে নৌকা উল্টে তরুণ নিখোঁজ রাঙ্গুনিয়ায় কর্ণফুলী নদীতে নৌকা উল্টে তরুণ নিখোঁজ
রাঙ্গুনিয়াতে অজগর উদ্ধার : ঠান্ডাছড়ির গহীন অরণ্যে অবমুক্ত রাঙ্গুনিয়াতে অজগর উদ্ধার : ঠান্ডাছড়ির গহীন অরণ্যে অবমুক্ত
কয়েক দিনের ভারি বর্ষণে রাঙামাটি সহ বিভিন্ন উপজেলায় জণ জীবন বিপর্যস্থ কয়েক দিনের ভারি বর্ষণে রাঙামাটি সহ বিভিন্ন উপজেলায় জণ জীবন বিপর্যস্থ
খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ
সেতু ধসে পড়ে রাঙামাটি-বান্দরবানের সড়ক যোগাযোগ সম্পুর্ণ বিচ্ছিন্ন সেতু ধসে পড়ে রাঙামাটি-বান্দরবানের সড়ক যোগাযোগ সম্পুর্ণ বিচ্ছিন্ন
চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামে ভারী বর্ষণে জনদুর্ভোগে প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলালের দুঃখ প্রকাশ চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামে ভারী বর্ষণে জনদুর্ভোগে প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলালের দুঃখ প্রকাশ
খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩ খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩

আর্কাইভ