রবিবার ● ২৬ মার্চ ২০১৭
প্রথম পাতা » শিরোনাম » বিশ্বনাথ-লামাকাজী সড়ক সংস্কার কাজের শুরুতেই অনিয়ম
বিশ্বনাথ-লামাকাজী সড়ক সংস্কার কাজের শুরুতেই অনিয়ম
বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি :: (১২ চৈত্র ১৪২৩ বাঙলা: বাংলাদেশ সময় বেলা ২.১৮মি.) দীর্ঘ জনদূর্ভোগের পর অবশেষে শুরু হয়েছে বিশ্বনাথ উপজেলার জনগুরুত্বপূর্ণ সড়ক বিশ্বনাথ-রামপাশা-লামাকাজী সড়কের অবশিষ্ট ৯ কিলোমিটার রাস্তার সংস্কার কাজ। তবে সংস্কার কাজের শুরুতেই অনিয়মের অভিযোগ করছেন স্থানীয় এলাকাবাসী।
এদিকে, এলাকাবাসীর অভিযোগের প্রেক্ষিতে গতকাল শনিবার দুপুরে সরেজমিন বিশ্বনাথ-রামপাশা-লামাকাজী সড়ক পরিদর্শন করেছেন স্থানীয় সংসদ সদস্য ইয়াহইয়া চৌধুরী এহিয়া। এসময় তিনি এলাকাবাসী, সংশ্লিষ্ট ঠিকাদারী প্রতিষ্ঠানের কর্তৃপক্ষ ও সওজ’র কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেন এবং সড়কে যেসকল স্থানে সংস্কার কাজে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে এসব স্থানে পুনঃরায় সংস্কার কাজ করতে কর্তৃপক্ষকে নির্দেশ প্রদান করেন।
জানা গেছে, বিশ্বনাথ উপজেলার জনগুরুত্বপূর্ণ ‘বিশ্বনাথ-রামপাশা-লামাকাজী’ সড়কটি যথসময়ে সংস্কার কাজ না হওয়ায় সড়কের বিভিন্ন স্থানে সৃষ্টি হয়েছে বড় বড় গর্তের। ২০১৫ সালে বিশ্বনাথ থেকে ৩ কিলোমিটার রাস্তা সংস্কার কাজ করা হলেও এখনো রয়ে যায় এই সড়কের অবশিষ্ট অংশ (অধিক ক্ষতিগ্রস্থ অংশ) সংস্কার কাছের বাকি। সড়কে থাকা গর্তগুলোতে পানি জমে প্রতিনিয়ত ঘটে দুর্ঘটনা। গত বছর রশিদপুর থেকে সড়কটির প্রথম ছয় কিলোমিটার অংশে সংস্কার কাজ সম্পন্ন হয়, তবে কোন সংস্কার কাজ করা হয়নি। অবশেষে এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি প্রেক্ষিতে সড়কের অবশিষ্ট অংশ (রামপাশা থেকে লামাকাজী পর্যন্ত) ৯ কিলোমিটার সংস্কার কাজের জন্য ৭ কোটি টাকা বরাদ্ধ করা হয় এবং টেন্ডার সম্পন্ন হলে জন জেরী কনট্রাকশন নামের একটি ঠিকাদারী প্রতিষ্ঠান গত সপ্তাহে সংস্কার কাজ শুরু করে। সড়কের কাদিপুর দশদল নামক স্থানে (অধিক ক্ষতিগ্রস্থ অংশে) গর্ত করে সড়কের মাটি অন্যত্র সরিয়ে যেভাবে কাজ করা করার কথা সেইভাবে কাজ না হওয়ায় স্থানীয় এলাকাবাসী ও জাতীয় পার্টির নেতারা এমপিকে বিষয়টি অবগত করেন এবং কাজ বন্ধ রাখতে কর্তৃপক্ষকে বলেন। কিন্ত অভিযোগকারীরা চলে যাওয়ার পর ঐ দিন গভীর রাতে দ্রুত কাজ সম্পন্ন করা হয় বলে অভিযোগ করেন এলাকাবাসী। এরপর গতকাল শনিবার সড়ক ও জনপথ বিভাগ (সওজ) সিলেটের উপ-বিভাগীয় প্রকৌশলী নুরুল মজিদ চৌধুরীকে সাথে নিয়ে সরেজমিন এলাকার পরিদর্শন করে সংসদ সদস্য ইয়াহইয়া চৌধুরী এহিয়া।
এব্যাপারে প্রকল্প ইঞ্জিনিয়ার নজরুল ইসলাম বলেন, সঠিক নিয়মেই কাজ চলছে। আনিত অভিযোগ সঠিক নয় বলে তিনি দাবি করেন।
সড়ক ও জনপথ বিভাগ (সওজ) সিলেটের উপ-বিভাগীয় প্রকৌশলী নুরুল মজিদ চৌধুরী বলেন, সড়কের যে স্থানে অভিযোগ পাওয়া গেছে ঐ স্থানে পুনরায় সংস্কার কাজ করতে ঠিকাদারকে বলা হয়েছে।
সিলেট-২ আসনের সংসদ সদস্য ইয়াহইয়া চৌধুরী এহিয়া বলেন, সংস্কার কাজের শুরুতেই যদি অনিয়ম করা হয় তাহলে পুরো কাজের কি অবস্থা হবে? তাই সংস্কার কাজে কোন অনিয়মকে ছাড় দেওয়া হবে না। সঠিক নিয়মে কাজ সম্পন্ন করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বলা হয়েছে বলে তিনি জানান।





রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)
রাবিপ্রবি’তে ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের মাস্টার্স কোর্সের উদ্বোধন
ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির গভীর শোক
রাঙামাটির দুর্গত মানুষের পাশে দাঁড়াতে সরকারের প্রতি দ্রুত উদ্যোগের আহ্বান বিপ্লবী ওয়ার্কার্স পার্টির
রাঙামাটিতে বাদল বরণ বড়ুয়া নামের স্বঘোষিত মুক্তিযোদ্ধার সন্ধান
রাঙামাটি-২৯৯ আসনের জনগণের কাছে আমাদের পার্টির দায়বদ্ধাতা আছে : নির্মল বড়ুয়া মিলন
বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে নির্মল বড়ুয়া মিলনের শুভেচ্ছা
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটি পূর্ণগঠন : সভাপতি নির্মল বড়ুয়া মিলন, সম্পাদক শ্যামল চৌধুরী
আগামীকাল বাংলা বছরের শেষদিন চৈত্র সংক্রান্তি
পাহাড়ের বৈচিত্র্যে মানবিক ঐক্যের সুর: বিজু-সাংগ্রাই-বৈসু-বিষু-চাংক্রান