শিরোনাম:
●   রাবিপ্রবি’তে ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের মাস্টার্স কোর্সের উদ্বোধন ●   ছোট হরিণায় বন্যাদুর্গতদের মাঝে ১২ বিজিবির ত্রাণ বিতরণ ●   মিরপুর আবাসন মেলায় দর্শনার্থীদের ব্যাপক সাড়া ●   ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির গভীর শোক ●   খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে ●   সকাল ১০টাতেও ফাঁকা ঈশ্বরগঞ্জ পিডিবি অফিস ●   কাপ্তাইয়ে ৪১ বিজিবি এর ত্রান বিতরণ ●   রাঙামাটির দুর্গত মানুষের পাশে দাঁড়াতে সরকারের প্রতি দ্রুত উদ্যোগের আহ্বান বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ●   ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে পার্বত্য প্রতিমন্ত্রীর শোক ●   ঝালকাঠিতে অসহায় ছয় পরিবারের মুখে হাসি ●   রাঙ্গুনিয়ায় কর্ণফুলী নদীতে নৌকা উল্টে তরুণ নিখোঁজ ●   দাঁড়াশ ভেবে ধরা হয়েছিল দক্ষিণ এশিয়ার অন্যতম বিষধর সাপ ●   রাঙ্গুনিয়াতে অজগর উদ্ধার : ঠান্ডাছড়ির গহীন অরণ্যে অবমুক্ত ●   কয়েক দিনের ভারি বর্ষণে রাঙামাটি সহ বিভিন্ন উপজেলায় জণ জীবন বিপর্যস্থ ●   খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ ●   ৫২ দিন পর উৎপাদনে ফিরেছে মধ্যপাড়া পাথর খনি ●   সেতু ধসে পড়ে রাঙামাটি-বান্দরবানের সড়ক যোগাযোগ সম্পুর্ণ বিচ্ছিন্ন ●   স্বাস্থ্যসেবা কেন্দ্রকে নিবন্ধনের দায়িত্ব প্রদানের তাগিদ ●   চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামে ভারী বর্ষণে জনদুর্ভোগে প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলালের দুঃখ প্রকাশ ●   খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩ ●   সাভারে এনসিপির সমাবেশে ককটেল হামলায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা ●   শিক্ষাবিদ অধ্যাপক আবুল কাশেম ফজলুল হকের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শোক ●   মিরসরাইয়ে সিএনজি অটোরিকশার সংঘর্ষে আনসার কর্মকর্তা নিহত ●   প্লাবিত নিম্নাঞ্চল; ক্ষতির মুখে আমনের বীজতলা ●   তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের ●   পানছড়ির ঘটনা পিসিজেএসএস সন্তু গ্রুপের অভ্যন্তরীণ বিদ্রোহ : ইউপিডিএফ ●   ঈশ্বরগঞ্জে রাস্তা-ড্রেন-ব্রিজের দাবিতে মানববন্ধন ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ৫১ সদস্য বিশিষ্ট লামা উপজেলা কমিটি গঠন ●   বিয়ের ছয় মাসের মাথায় আত্নহত্যা প্ররোচনায় গৃহবধূ’র মৃত্যু : স্বামী গ্রেফতার ●   আত্রাইয়ে বসতবাড়িতে চুরি: চোরাই মালসহ যুবক গ্রেপ্তার
রাঙামাটি, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ৮ নভেম্বর ২০১৫
প্রথম পাতা » নোয়াখালি » নোয়াখালী বিভাগ দাবিতে মানববন্ধন
প্রথম পাতা » নোয়াখালি » নোয়াখালী বিভাগ দাবিতে মানববন্ধন
রবিবার ● ৮ নভেম্বর ২০১৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

নোয়াখালী বিভাগ দাবিতে মানববন্ধন

---

নোয়াখালী প্রতিনিধি :: বিভাগ বাস্তবায়নের দাবিতে প্রায় দুই ঘণ্টা স্থবির হয়ে পড়ে পুরো নোয়াখালী। এ সময় জেলার সাথে দেশের বিভিন্ন জেলার যানচলাচল বন্ধ হয়ে যায়।

রোববার ‘নোয়াখালী বিভাগ চাই, এ প্রশ্নে আপোষ নাই’ স্লোগানে নোয়াখালী বিভাগ বাস্তবায়ন কমিটির আহ্বানে জেলা জুড়ে লাখো মানুষের মানববন্ধন জনসোতে রূপ নেয়। সকাল ১০টা বাজার সাথে সাথে আ. লীগ, বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দল, ব্যবসায়ী সমিতি, স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে জেলা শহরে ভীড় করেন। ঠিক বেলা ১১টা বাজার সাথেই নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে নোয়াখালী গেইট পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার জুড়ে সড়কের দুই পার্শ্বে হাত হাত রেখে দাঁড়িয়ে যান মানুষ। একই সাথে বিভিন্ন উপজেলা শহরে এ কর্মসূচি পালিত হয়।

খোঁজ নিয়ে জানা যায়, বিভাগ বাস্তবায়ন কমিটির উদ্যোগে আ.লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জাসদ, বাসদ, কমিনিস্ট পার্টিসহ সকল রাজনৈতিক দল, মুক্তিযোদ্ধা সংসদ, নোয়াখালী প্রেসক্লাব, এলজিইডি ঠিকাদার কল্যাণ সমিতি, সড়ক ঠিকাদার কল্যাণ সমিতি, উপজেলা পরিষদ কর্মকর্তা-কর্মচারী সমিতি, নাগরিক কমিটি, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান-মেম্বার, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও সংসদ সদস্যসহ বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধি, চেম্বার অফ কমার্স, বিভিন্ন বণিক সমিতি, শ্রমিক-কর্মচারী কল্যাণ সমিতি, পরিবহণ শ্রমিক সংগঠন, স্কুল-মাদ্রাসা, কলেজ-বিশ্ববিদ্যালয়সহ ছোট-বড় হাজার সংগঠনের কয়েক লাখ মানুষ জেলা শহরসহ উপজেলা শহর, সরকারি-বেসরকারি অফিসের কর্মকর্তা-কর্মচারি সমিতি স্ব স্ব প্রতিষ্ঠানের সামনে একই সময় মানববন্ধন কর্মসূচি পালন করে।

সরেজমিনে নোবিপ্রবি থেকে নোয়াখালী গেইট পর্যন্ত ঘুরে দেখা যায়, নোয়াখালী-ঢাকা প্রধান সড়কের দুই পার্শ্বে বেনার, ফেস্টুন, প্লেকার্ড নিয়ে বিভাগ বাস্তবায়নের দাবিতে হাতে হাত ধরে সংহতি প্রকাশ করে। একইভাবে জেলার প্রধান বাণিজ্যকেন্দ্র চৌমুহনীতে মানববন্ধন হয়। চৌমুহনী চৌরাস্তা থেকে চৌমুহনী-ফেনী সড়কে হাজার হাজার মানুষ দাঁড়িয়ে যায়। এ সময় পুরো সড়কগুলোতে মানুষের ভীড়ে জনশ্রোতে পরিণত হয়। ফলে দুই ঘণ্টারও বেশি সময় ধরে জেলার সাথে ঢাকা, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন জেলার যান চলাচল বন্ধ হয়ে পড়ে।

এ সময় জেলা শহরের টাউন হল মোড়ে নোয়াখালী বিভাগ বাস্তবায়ন কমিটির উদ্যোগে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। কমিটির আহ্বায়ক ও নোয়াখালী-৪ আসনের সাংসদ একরামুল কমির চৌধুরীর সভাপতিত্বে বক্তব্য রাখেন, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় উপাচার্য্য প্রফেসর ড. এম অহিদুজ্জামান, জেলা আ.লীগের সভাপতি অধ্যক্ষ খায়রুল আনম সেলিম, জেলা বিএনপির সাধারণ সম্পাদক নোয়াখালী পৌর মেয়র হারুনুর রশিদ আজাদ, বাস্তবায়ন কমিটির সদস্য সচিব ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান এড. শিহাব উদ্দিন শাহিন, জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডার মোজাম্মেল হক মিলন, জেলা আইনজীবী সমিতির সভাপতি এবিএম জাকারিয়া, নোয়াখালী প্রেসক্লাবের সভাপতি আলমগীর ইউসুফ, চেম্বার অব কমার্সের সিনিয়র সহ-সভাপতি গোলাম জিলানী দিদার, পৌর বণিক সমিতির সভাপতি সাইফ উদ্দিন সোহান, দোকান কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি ইব্রাহিম খলিল মজনু প্রমুখসহ স্কুল-মাদ্রাসা, কলেজের প্রধান ও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।

সমাবেশের শুরুতে জাতীয় সংগিতের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলণ, কোরান থেকে তেলওয়াত, বেলুল উড্ডয়ন ও নোয়াখালীর আঞ্চলিক গানের সম্রাট অধ্যাপক মোহাম্মদ হাসেম ও তার সঙ্গীদের আঞ্চলিক গান পরিবেশন করা হয়। পরে বিভাগ বাস্তবায়ন দাবিতে প্রধানমন্ত্রী বরাবর জেলা প্রশাসক বদরে মুনির ফেরদৌসের মাধ্যমে স্মারকলিপি প্রদান করা হয়।





নোয়াখালি এর আরও খবর

লক্ষীপুরে বন্যাদুর্গতদের মাঝে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক লক্ষীপুরে বন্যাদুর্গতদের মাঝে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক
কোম্পানীগঞ্জে ইউপি সদস্যের যোগসাজশে ৬০০ একর খাস জমি দখলের অভিযোগ কোম্পানীগঞ্জে ইউপি সদস্যের যোগসাজশে ৬০০ একর খাস জমি দখলের অভিযোগ
নোয়াখালীর কোম্পানীগঞ্জে ভাবিকে ধর্ষণের দায়ে দেবর গ্রেফতার নোয়াখালীর কোম্পানীগঞ্জে ভাবিকে ধর্ষণের দায়ে দেবর গ্রেফতার
কোম্পানিগঞ্জের বসুরহাট পৌরসভায় দুধ,চাল ঢুকতেও দিতে হয় চাঁদা কোম্পানিগঞ্জের বসুরহাট পৌরসভায় দুধ,চাল ঢুকতেও দিতে হয় চাঁদা
সুবর্ণচরে পালিত হয়েছে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস সুবর্ণচরে পালিত হয়েছে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস
রাজাকারের বংশধর সুবর্ণচর উপজেলা আওয়ামীলীগের সভাপতি হতে পারে না : একরামুল করিম চৌধুরী রাজাকারের বংশধর সুবর্ণচর উপজেলা আওয়ামীলীগের সভাপতি হতে পারে না : একরামুল করিম চৌধুরী
নোয়াখালীর ২ ইউপি চেয়ারম্যানের শপথ গ্রহণ নোয়াখালীর ২ ইউপি চেয়ারম্যানের শপথ গ্রহণ
নোয়াখালীতে যাবজ্জীবন ও  হত্যা মামলার পলাতক আসামি গ্রেফতার নোয়াখালীতে যাবজ্জীবন ও হত্যা মামলার পলাতক আসামি গ্রেফতার
নোয়াখালী সুবর্ণচরে গরু চুরি করে পালানোর সময় চোরের মৃত্যু : আহত-২ নোয়াখালী সুবর্ণচরে গরু চুরি করে পালানোর সময় চোরের মৃত্যু : আহত-২
নোয়াখালী সরকারি কলেজের মেধাবী ছাত্র আনিছ আর নেই নোয়াখালী সরকারি কলেজের মেধাবী ছাত্র আনিছ আর নেই

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)