শিরোনাম:
●   পার্বতীপুরে গৃহবধূ বাবলি রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা ●   বান্দরবানে সাঙ্গু নদীতে নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার ●   পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম ●   হাটহাজারীতে ১২০০ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ ●   ঈশ্বরগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার-৭ ●   নানিয়ারচর উপজেলা আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত ●   রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার ●   চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ ●   আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত ●   মাদক একে শূন্যের কোটায় নামিয়ে আনতে হবে : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   পার্বতীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে নির্মল বড়ুয়া মিলন এর পদত্যাগ ●   করেরহাটের গেড়ামারা স্কুলের গভির নলকূপের মোটর চুরি ●   গাজীপুরে ২১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধনের দাবি ●   চামড়া শিল্পে অপার সম্ভাবনা : এনেক্স লেদারের এমডি দিপু ●   তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ ●   কৃষকের যত চ্যালেঞ্জ ●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগের আয়োজনে কাউখালীতে দিন ব্যাপি কর্মশালা ●   নবীগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান : হত্যা, ধর্ষণ ও মাদকসহ গ্রেপ্তার-৭ ●   ধর্ষণ মামলার আসামীকে স্বামী হিসেবে পেতে ট্রাইব্যুনালে বাদিনীর বিষখেয়ে আত্মহত্যার হুমকি ●   বারইয়ারহাট পৌরসভা স্বর্ণ ব্যবসায়ী সমিতির নির্বাচন ●   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন প্রশাসকে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা ●   বিশ্ব পর্যটন দিবসে ঝালকাঠিতে বর্ণাঢ্য র‍্যালি ●   বান্দরবানে শিশুকে গলা টিপে হত্যার অভিযোগ ফুফুর বিরুদ্ধে ●   তরুণদের উচ্চ রক্তচাপজনিত হৃদরোগ ঝুঁকি হ্রাসে অর্থ বরাদ্দ বৃদ্ধির আহ্বান ●   নাইক্ষ্যংছড়িতে মসজিদের টয়লেট থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার ●   রাঙ্গামাটিতে আল আমীন সুন্নী যুব সংঘের আজিমুশশান মাহফিল ●   রাঙামাটি জেলা বিএনপি নেতার আশ্রয়-প্রশ্রয়ে আওয়ামীলীগ নেতা সহ-সভাপতি উদয়ন বড়ুয়া ●   বান্দরবানে হাত-পা বাধা অবস্থায় দিনমজুরের মরদেহ উদ্ধার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ
রাঙামাটি, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ১০ মার্চ ২০২২
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » নোয়াখালী সুবর্ণচরে গরু চুরি করে পালানোর সময় চোরের মৃত্যু : আহত-২
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » নোয়াখালী সুবর্ণচরে গরু চুরি করে পালানোর সময় চোরের মৃত্যু : আহত-২
বৃহস্পতিবার ● ১০ মার্চ ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

নোয়াখালী সুবর্ণচরে গরু চুরি করে পালানোর সময় চোরের মৃত্যু : আহত-২

---মো. ইমাম উদ্দিন সুমন, নোয়াখালী প্রতিনিধি :: নোয়াখালীর সুবর্ণচরে গরু চুরি করে পালাতে গিয়ে পিকআপ ভ্যান উল্টে গিয়ে এক চোরের মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনায় আরো দুই চোর গুরুত্বর আহত হয়েছে।

নিহত মো. নাছির (৪০) সে চট্টগ্রামের বাঁশখালি গ্রামের বাসিন্দা। আহতরা হলেন বসুরহাট পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের জামাল উদ্দিনের ছেলে রুবেল ওরফে চোরা রুবেল (২২) ও হাতিয়ার পশ্চিম বড়দেইল গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে রাহাত (২৩)।

বৃহস্পতিবার ১০ মার্চ ভোর রাতে উপজেলার চরওয়াপদা ইউনিয়নের চেয়ারম্যানঘাট টু সোনাপুর সড়কের সুলতান নগর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

চরজব্বর থানার ওসি মো.জিয়াউল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে একটি পিকআপ ভ্যান ও চুরি হওয়া তিনটি জীবিত গরু এবং একটি মৃত গরু জব্দ করা হয়েছে।

স্থানীয়দের বরাত দিয়ে তিনি বলেন, আন্তঃজেলা গরু চোর চক্রের তিন সদস্য ভোর রাতে উপজেলার পরিষ্কার বাজার এলাকার ছেরাজুল ও সেলিমের বাড়ি থেকে ৪ গরু চুরি করে। পরে গরু বোঝাই গাড়িটি সোনাপুর টু চেয়ারম্যানঘাটের সুলতান নগর গ্রামে পৌঁছলে গাড়ির একটি চাকা লিকেজ হয়ে গাড়িটি উল্টে যায়। এ সময় গাড়ির চাপায় গরু চোর নাছির ও একটি গরু ঘটনাস্থলে মারা যায়।

ওসি জিয়াউল বলেন, অপর দুই গরু চোর গুরুত্বর আহত হওয়ায় তারা ঘটনাস্থল থেকে পালাতে পারেনি। আহতদের আটক করে পুলিশ পাহারায় ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ঘটনায় মামলা দায়েরের বিষয়টি
প্রক্রিয়াধীন রয়েছে।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)