শিরোনাম:
●   নবীগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষর কক্ষে দুঃসাহসিক চুরি ●   ঈশ্বরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত ●   আত্রাইয়ে ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে টাকা ছিনতাই ●   ঈশ্বরগঞ্জে জুয়া খেলাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ ●   স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন ●   কাউখালীতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে শিলাবৃষ্টির তাণ্ডব : চরাঞ্চলে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি, দিশেহারা কৃষক ●   কাপ্তাইয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপন ●   দেশ ও জাতির উন্নয়নে সাংবাদিকের ভূমিকা অতি গুরুত্বপূর্ণ ●   বিশ্বনাথে বাউল গানের আসরে হামলার ঘটনায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা ●   ইউনিয়নেই মিলবে প্রাথমিক চিকিৎসা, কমবে ভোগান্তি : জিয়াউদ্দিন হায়দার ●   মিরসরাইয়ে ঝংকার ক্লাবের কার্যকরী কমিটি ঘোষণা ●   আত্রাই প্রেসক্লাবের পক্ষ থেকে সংসদ সদস্যকে সংবর্ধনা প্রদান ●   ঝালকাঠিতে সন্তানের লাশ নিয়ে মানববন্ধনের দাড়িয়ে বিচার চাইলেন মা ●   কাউখালীতে পুকুরে ডুবে কিশোরের মৃত্যু ●   পার্বতীপুরে দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও শাড়ি বিতরণ ●   মিরসরাইয়ে উত্তরণ’র ৭ম ঈদ উপহার বিতরণ ●   ঝালকাঠির ঈদবাজার পরিদর্শনে ডিআইজি মোস্তাফিজুর রহমান ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে দীপেন দেওয়ান ও মীর হেলালের নিয়োগ ক্ষমতার ভারসাম্য : পাহাড়ী-বাঙালি বিভেদ থাকবে না ●   কাপ্তাইয়ে শিশুদের মুখে হাসি ফোটাতে ইফতার মাহফিল ●   ১৬ বছর পর পায়ে জুতা পড়লেন ঈশ্বরগঞ্জের বিএনপি কর্মী সবুজ ●   হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার ৯ ডাকাতকে চট্টগ্রামের রাউজানে জনতার গণপিটুনি ●   নবীগঞ্জে শাশুড়িকে শ্বাসরোধে হত্যা : পুত্রবধূ গ্রেপ্তার ●   রাজধানীতে ফোর্টিস হসপিটালের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত ●   মহা বারুণী স্নানে কাপ্তাই সীতাঘাটে ভক্তদের ঢল ●   মিরসরাইয়ে পাহাড়ের মাটি চাপায় শ্রমিকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে কোটি টাকার সড়ক সংস্কারে পুরাতন ইটের ব্যবহার ●   কারখানায় মেরামত ৫টি রেলইঞ্জিন ঈদে যুক্ত হলো রেলবহরে ●   বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আইনজীবী হলেন রাঙামাটির দুই কৃতি শিক্ষার্থী ●   কাপ্তাইয়ে চম্পাকুঁড়ি খেলাঘর আসরের ঈদ উপহার বিতরণ
রাঙামাটি, শনিবার, ২৮ মার্চ ২০২৬, ১৪ চৈত্র ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ২৮ মার্চ ২০১৭
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » তিন পার্বত্য জেলায় বহুমুখী শাসন ব্যবস্থা বিরাজ করছে : সন্তু লারমা
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » তিন পার্বত্য জেলায় বহুমুখী শাসন ব্যবস্থা বিরাজ করছে : সন্তু লারমা
মঙ্গলবার ● ২৮ মার্চ ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

তিন পার্বত্য জেলায় বহুমুখী শাসন ব্যবস্থা বিরাজ করছে : সন্তু লারমা

---ষ্টাফ রিপোর্টার :: (১৪ চৈত্র ১৪২৩ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৮.৪০মি.) পার্বত্য অঞ্চলে বিশেষ শাসন ব্যবস্থা প্রতিষ্ঠায় ১৯৯৭ সালে ২ডিসেম্বর পার্বত্য চট্টগ্রাম চুক্তি স্বাক্ষরিত হলেও তা বাস্তবায়িত না হওয়ায় তিন পার্বত্য জেলায় এখন বহুমুখী শাসন ব্যবস্থা বিরাজ করছে বলে মন্তব্য করেছেন পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ চেয়ারম্যান ও পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (পিসিজেএসএস) সভাপতি জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা ওরফে সন্তু লারমা।

২৮ মার্চ মঙ্গলবার রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ আয়োজিত মাধ্যমিক শিক্ষার কার্যক্রম ব্যবস্থাপনা ও শিক্ষার মান উন্নয়ন শীর্ষক এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, পার্বত্য এলাকায় বহুমুখী শাসন ব্যবস্থার কারণে সাধারণ মানুষ আজ নিষ্পেষিত। পার্বত্য চট্টগ্রাম চুক্তির মাধ্যমে পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ ও তিন পার্বত্য জেলা পরিষদ স্থাপিত হলেও তা কার্যকর ও দায়িত্ব পালনে বাধাগ্রস্ত হচ্ছে। জেলা পরিষদ আইন অনুযায়ী সাধারণ প্রশাসন ও আইন শৃংখলা জেলা পরিষদে ন্যস্ত হওয়ার কথা থাকলেও এখানে তা উপেক্ষিত। ফলে এ অঞ্চলের মানুষ জটিল আবর্তে পড়েছে। তিনি পার্বত্য এলাকায় চলমান বহুমুখী শাসন ব্যবস্থার পরিবর্তন ঘটিয়ে শাসন ব্যবস্থাকে একমুখী করার উপর জোর দিয়ে দিয়ে বলেন, পার্বত্য চুক্তির আলোকে পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ ও পার্বত্য জেলা পরিষদ আইনের ভিত্তিতে ১৯০০সালের শাসনবিধি, ১৮৬১সালের পুলিশ এ্যাক্ট এবং বাংলাদেশ পুলিশ রেগুলেশন সংশোধনের মাধ্যমে সাধারণ প্রশাসন ও আইন শৃংখলা পরিষদে ন্যস্ত করে পার্বত্য অঞ্চলের বিশেষ শাসন ব্যবস্থা কার্যকর করা দরকার। এজন্য সংশ্লিষ্ট সকলকে এগিয়ে আসতে হবে।

তিনি আরো বলেন, পার্বত্য চট্টগ্রাম চুক্তির আলোকে আইনের মাধ্যমে পার্বত্য এলাকায় যে বিশেষ শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়েছে তাকে উপেক্ষা করা হচ্ছে। পার্বত্য প্রেক্ষাপটে মাধ্যমিক শিক্ষা পার্বত্য চুক্তি অনুসারে জেলা পরিষদে হস্তান্তরিত একটি বিষয়। ইতিমধ্যে তা চুক্তিপত্রের মাধ্যমে জেলা পরিষদে হস্তান্তরিত হয়েছে। আইন অনুযায়ী জেলা পরিষদ যথারীতি প্রবিধানও প্রণয়ন করেছে এবং পরামর্শের জন্য সরকারের কাছে প্রেরণ করেছে। এক্ষেত্রে জেলা পরিষদ তার দায়িত্ব পালন করলেও সরকার থেকে এখনও সে বিষয়ে কোন পরামর্শ পাওয়া যায়নি। ফলে তা দীর্ঘসূত্রিতায় পড়েছে। তারপরেও জেলা পরিষদকে এই প্রণীত প্রবিধানের আলোকে কাজ করে যেতে হবে বলে মন্তব্য করেন।

পার্বত্য এলাকায় সাধারণ প্রশাসন কার হাতে তা নিয়ে একটা সাংঘর্ষিক অবস্থা বিরাজ করছে। এই অবস্থা থেকে বেরিয়ে আসতে না পারলে মাধ্যমিক শিক্ষার কার্যক্রম ব্যবস্থাপনা ও শিক্ষার মান উন্নয়নের যেকোন কার্যক্রম বাস্তবায়ন বাধাগ্রস্ত হবে। পার্বত্য চট্টগ্রাম চুক্তির ধারাগুলি অবাস্তবায়িত থাকার কারণে এ অবস্থা বিরাজ করছে বলে তিনি উল্লেখ করেন। পার্বত্য অঞ্চলের যে বিশেষ শাসন ব্যবস্থা প্রবর্তিত হয়েছে তারই আলোকে এবং পার্বত্য এলাকার ভৌগোলিক, প্রাকৃতিক ও এখানকার মানুষের জীবনধারার উপর ভিত্তি করে এখানকার শিক্ষানীতি প্রণয়ন হওয়া বাঞ্চনীয় বলে তিনি মন্তব্য করেন।রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষকেতু চাকমার সভাপতিত্বে সভায় পরিষদ সদস্য হাজী মো. মুছা মাতব্বর, মুখ্য নির্বাহী কর্মকর্তা এসএম জাকির হোসেন এবং জেলা শিক্ষা কর্মকর্তা নির্মল কান্তি চাকমা বক্তব্য রাখেন। স্বাগত বক্তব্য রাখেন শিক্ষা কমিটির আহ্বায়ক ও রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য অংসুইপ্রু চৌধুরী।
এর আগে রাঙামাটি জেলার ১০ উপজেলার ১০জন প্রধান শিক্ষক, ১০জন পরিচালনা কমিটির সভাপতি এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাদের পক্ষে কাউখালী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাজমুল হক বক্তব্য রাখেন।

সভাপতির বক্তব্যে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বলেন, পার্বত্য এলাকার প্রতিটি বিদ্যালয়ের শিক্ষার্থীদের পরীক্ষা গ্রহণের ক্ষেত্রে নকলমুক্ত পরিবেশে পরীক্ষা নিতে হবে। তবেই তারা ভালোমানের শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হতে সক্ষম হবে। তিনি মাধ্যমিক পর্যায়ে শিক্ষার্থীদের রাজনীতিতেও না জড়ানোর বিষয়ের উপর গুরুত্বারোপ করেন।





চট্টগ্রাম বিভাগ এর আরও খবর

কাউখালীতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন কাউখালীতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন
কাপ্তাইয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপন কাপ্তাইয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপন
মিরসরাইয়ে ঝংকার ক্লাবের কার্যকরী কমিটি ঘোষণা মিরসরাইয়ে ঝংকার ক্লাবের কার্যকরী কমিটি ঘোষণা
কাউখালীতে পুকুরে ডুবে কিশোরের মৃত্যু কাউখালীতে পুকুরে ডুবে কিশোরের মৃত্যু
মিরসরাইয়ে উত্তরণ’র ৭ম ঈদ উপহার বিতরণ মিরসরাইয়ে উত্তরণ’র ৭ম ঈদ উপহার বিতরণ
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে দীপেন দেওয়ান ও মীর হেলালের নিয়োগ ক্ষমতার ভারসাম্য : পাহাড়ী-বাঙালি বিভেদ থাকবে না পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে দীপেন দেওয়ান ও মীর হেলালের নিয়োগ ক্ষমতার ভারসাম্য : পাহাড়ী-বাঙালি বিভেদ থাকবে না
কাপ্তাইয়ে শিশুদের মুখে হাসি ফোটাতে ইফতার মাহফিল কাপ্তাইয়ে শিশুদের মুখে হাসি ফোটাতে ইফতার মাহফিল
হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার ৯ ডাকাতকে চট্টগ্রামের রাউজানে জনতার গণপিটুনি হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার ৯ ডাকাতকে চট্টগ্রামের রাউজানে জনতার গণপিটুনি
মহা বারুণী স্নানে কাপ্তাই সীতাঘাটে ভক্তদের ঢল মহা বারুণী স্নানে কাপ্তাই সীতাঘাটে ভক্তদের ঢল
মিরসরাইয়ে পাহাড়ের মাটি চাপায় শ্রমিকের মৃত্যু মিরসরাইয়ে পাহাড়ের মাটি চাপায় শ্রমিকের মৃত্যু

আর্কাইভ