মঙ্গলবার ● ২৮ মার্চ ২০১৭
প্রথম পাতা » গাজিপুর » গাজীপুরে পৌর কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন
গাজীপুরে পৌর কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন
গাজীপুর জেলা প্রতিনিধি :: (১৪ চৈত্র ১৪২৩ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৮.২৩মি.) পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের বেতন ভাতা সহ সকল সুবিধা সরকারী কোষাগার থেকে পাওয়ার দাবিতে গাজীপুরে পৌর কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দিয়েছে।
২৮ মার্চ মঙ্গলবার দুপুরে গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে পৌর কর্মকর্তা-কর্মচারীরা এই কর্মসূচী পালন করেন।
কালীগঞ্জ পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা মো. মাসুদুজ্জামানের নেতৃত্বে গাজীপুর জেলার কালীগঞ্জ, শ্রীপুর ও কালিয়াকৈর পৌরসভার কর্মকর্তা/কর্মচারীরা প্রধানমন্ত্রী বরাবর গাজীপুর জেলা প্রশাসক এস এম আলমের মাধ্যমে এই স্মারকলিপি দেয়। এসময় উপস্থিত ছিলেন শ্রীপুর পৌরসভার নির্বাহী প্রকৌশলী লিয়াকত আলী ও কালীগঞ্জ পৌরসভার কর্মকর্তা কর্মচারী সংসদের সভাপতি কামরুল ইসলাম সহ কর্মচারীরা।





গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ
গাজীপুরে ‘শহীদ শিক্ষা বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত
গাজীপুর কেজি স্কুল অ্যাসোসিয়েশনের পরিচিতি সভা
গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা
গাজীপুরে অজন্তা বৌদ্ধ বিহার ও ধ্যান কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন
গাজীপুরের শিমুলতলীতে শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপন
নবনিযুক্ত ডিজিকে গাজীপুর সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের শুভেচ্ছা
বিএনপি সরকারকে জনগণের গণতান্ত্রিক আকাংখ্যার পক্ষে দাঁড়াতে হবে
স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন
আন নূর মুহাম্মদিয়া মেহেরুন্নেছা হিফজ মাদ্রাসায় ইফতার মাহফিল অনুষ্ঠিত