বুধবার ● ১২ এপ্রিল ২০১৭
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » বান্দরবানে সাংগ্রাই উপলক্ষ্যে প্রস্তুতি সভা
বান্দরবানে সাংগ্রাই উপলক্ষ্যে প্রস্তুতি সভা
মো. নুর হোসেন, বান্দরবান জেলা প্রতিনিধি :: বান্দরবানে সাংগ্রাই উপলক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। ১১ এপ্রিল মঙ্গলবার সকালে বান্দরবান রাজার মাঠ সংলগ্ন রি স্বং সং রেষ্টুরেন্টে এ প্রস্তুতি সভা পালন করে সাংগ্রাই উৎসব উদ্যাপন পরিষদ। এসময় উৎসব উদ্যাপন পরিষদের সভাপতি হ্লা গ্য চিং মার্মা, সহ-সভাপতি মিনিপ্রু মার্মা, সহ-সভাপতি এমেচিং মার্মা, সহ-সভাপতি মংমংপ্রু, সাধারণ সম্পাদক কোকোচিং, বান্দরবান সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিক উল্লাহসহ সাংগ্রাই উদ্যাপন পরিষদের নেতৃবৃন্দ ও স্থানীয় প্রিন্ট,অনলাইন মিডিয়া ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দরা উপস্থিত ছিলেন।
বান্দরবানে ১৩ এপ্রিল থেকে ১৬ এপ্রিল পর্যন্ত মিনি ম্যারাথন দৌড়, বয়:জৈষ্ঠ পূজা, বুদ্ধ স্নান পূজা, মৈত্রী পানিবর্ষণসহ বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে পালিত হবে মার্মাদের এ সাংগ্রাই উৎসব।
এ ব্যাপারে সদর থানার ওসি রফিক উল্লাহ তার বক্তব্যে বলেন, পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করা হবে। সাথে সাথে আপনাদের সকলের সহযোগীতা কামনা করি।





মিরসরাইয়ে কোরআন প্রতিযোগিতায় প্রথম শিশু হাফেজ উসামা
ধাম্মামিশন সাময়িকীর প্রথম সংখ্যা প্রকাশ ও সংবর্ধনা অনুষ্ঠান
পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সাজেক ভ্যালী বন্ধ ঘোষণা করেছে রাঙামাটি জেলা প্রশাসন
জাতীয় পুরস্কারজয়ী সাইমুনকে অভিনন্দন জানালেন দীপেন দেওয়ান এমপি
রাঙামাটিতে সিএনজির ধাক্কায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত সুখেল চাকমার পক্ষে মামলা
বৃহত্তর বনরূপা ব্যবসায়ী কল্যাণ সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ