রবিবার ● ১৬ এপ্রিল ২০১৭
প্রথম পাতা » খাগড়াছড়ি » খাগড়াছড়ি ও রাঙামাটি জেলায় ১৯ এপ্রিল সকাল সন্ধ্যা হরতাল
খাগড়াছড়ি ও রাঙামাটি জেলায় ১৯ এপ্রিল সকাল সন্ধ্যা হরতাল
প্রেস বিজ্ঞপ্তি :: (৩ বৈশাখ ১৪২৩ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৮.৫২০০মি.) মহালছড়ির মোটর সাইকেল চালক ছাদিকুল ইসলামের হত্যাকারীদের গ্রেফতার, ক্ষতিগ্রস্থ পরিবারকে ক্ষতিপূরণের দাবীতে আগামী ১৯ এপ্রিল বুধবার খাগড়াছড়ি ও রাঙামাটি পার্বত্য জেলায় সকাল-সন্ধ্যা হরতালের কর্মসূচী দিয়েছে পার্বত্য বাঙালি ছাত্র পরিষদ।
পার্বত্য নাগরিক পরিষদের দপ্তর সম্পাদক মো. খলিলুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
পাবর্ত্য বাঙ্গালী ছাত্র পরিষদের প্রতিষ্ঠাতা ও পার্বত্য নাগরিক পরিষদের চেয়ারম্যান, ইঞ্জিনিয়ার আলকাছ আল মামুন ভুঁইয়া এবং পাবর্ত্য বাঙ্গালী ছাত্র পরিষদের কেন্দ্রীয় আহবায়ক মো. আবদুল হামিদ রানা এক যৌথ বিবৃতিতে মোটর সাইকেল চালক ছাদিকুল ইসলামের হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও ক্ষতিগ্রস্থ পরিবারকে ক্ষতিপূরণের দাবীতে আগামী বুধবার খাগড়াছড়ি ও রাঙামাটি জেলায় সকাল-সন্ধ্যা হরতাল কর্মসূচী ঘোষণা দিয়েছেন।
উল্লেখ্য যে, গত ১০এপ্রিল অপহরণের ৩দিন পর খাগড়াছড়ির মহালছড়ির মোটর সাইকেল চালক ছাদিকুল ইসলামের লাশ গত বৃহস্পতিবার বিকালে রাঙামাটির নানিয়াচর উপজেলার ঘিলাছড়িতে মাটি চাপা দেওয়া অবস্থায় উদ্ধার হয়।





দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ
পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ
খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় আরসিসিই সমন্বয় সভা
খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা
আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল
জুলাই কারো একক সম্পত্তি নয়, সবার সম্মিলিত আন্দোলনেই ফ্যাসিস্ট হাসিনার পতন
খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে
খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ
খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩
তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের