বৃহস্পতিবার ● ২০ এপ্রিল ২০১৭
প্রথম পাতা » অপরাধ » গাজীপুরে মাটিচাপা দেয়া অজ্ঞাত তরুণীর লাশ উদ্ধার
গাজীপুরে মাটিচাপা দেয়া অজ্ঞাত তরুণীর লাশ উদ্ধার
গাজীপুর জেলা প্রতিনিধি :: (৭ বৈশাখ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৮.১৯মি.) গাজীপুরের কালিয়াকৈর থেকে মাটিচাপা দেয়া অবস্থায় অজ্ঞাত এক তরুণীর (২৪) উলঙ্গ লাশ উদ্ধার করেছে কালিয়াকৈর থানা পুলিশ।
২০ এপ্রিল বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টার দিকে কালিয়াকৈর উপজেলার ভাতারিয়া এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।
এলাকাবাসি ও পুলিশ জানায়, উপজেলার ভাতারিয়া গ্রামে মাটির গর্তে তরুণীর লাশ কে বা কারা লুকিয়ে রাখে। এক পর্যায়ে বৃষ্টিতে লাশের উপর থেকে মাটি সরে গেলে সকালে এলাকার লোকজন লাশটি দেখতে পায়। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টার দিকে প্রায় দুই ফুট নীচ মাটি চাপা দেয়া অবস্থায় ওই তরুণীর লাশটি উদ্ধার করে।
কালিয়াকৈর থানার এসআই মোঃ আবুল বাশার জানান, ময়নাতদন্তের জন্য লাশ গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহতের মুখমন্ডল বিকৃত হয়ে গেছে এবং হাত-পায়ে পচন ধরেছে। ধারণা করা হচ্ছে ৪/৫ দিন আগে তাকে হত্যার পর মাটি চাপা দেয়া হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।





ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩
রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
ফুটেজ দেখে ৫ জন শনাক্ত : যুবদল নেতা মাসুদ হত্যায় রাউজান থানায় মামলা