রবিবার ● ২৩ এপ্রিল ২০১৭
প্রথম পাতা » সকল বিভাগ » বিশ্বনাথে কৃষক হত্যার বিচারের দাবিতে মিছিল
বিশ্বনাথে কৃষক হত্যার বিচারের দাবিতে মিছিল
বিশ্বনাথ প্রতিনিধি ::(১০ বৈশাখ ১৪২৪ বাঙলা : বাংলাদেশ সময় দুপুর ৩.৫৬মি.) বিশ্বনাথে নিহত কৃষক আব্দুল খালিক হত্যার বিচার ও ফাঁসির দাবিতে রাজনগর ও মোল্লারগাঁও গ্রামবাসি উদ্যোগে গড়কাল শনিবার বিকেলে উপজেলা সদরে মিছিল বের করে। মিছিলটি উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পয়েন্টে গিয়ে সমাবেশে মিলিত হয়। এলাকার মুরব্বী মজ্জুর আলীর সভাপতিত্বে ও সালমান রব্বানীর পরিচালনায় বক্তব্য রাখেন এলাকার বিশিষ্ট মুরব্বী মজম্মিল আলী, আবদুল হাই, ছবুর মিয়া, নূর হোসেন, চেরাগ আলী, ইংরেজ আলী ও আকবর আলী প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন মুরব্বী ইলিয়াস আলী, আবদুস শহিদ, ওয়াহিদ আলী, রইছ আলী, মনাফ মিয়া, শফিক মিয়া,চেরাগ আলী, কামাল মিয়া, জালাল মিয়া, গফ্ফার মিয়া, হারিছ আলী, চুরাব আলী ও তছলিম আলী প্রমূখ
সভায় বক্তারা বলেন, নিরিহ কৃষককে যারা হত্যা করেছে তাদের অবিলম্ভে গ্রেফতার করে দৃষ্ঠান্তমূলক শান্তি দিতে হবে। হত্যাকারী তাজির আলীকে গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্য প্রশাসেনর প্রতি জোর দাবি জানান। অন্যতায় কঠোর কর্মসূচি ঘোষনা করা হবে বলে বক্তারা হুসিয়ারী উচ্চারণ করেন।
প্রসঙ্গত, গত বৃস্পতিবার উপজেলার জানাইয়া গ্রামের তাজির আলী ও রাজনগর মোল্লারগাঁও গ্রামের কৃষক আবদুল খালিকের মধ্যে মারামারির ঘটনা ঘটে। এতে আবদুল খালিক গুরুতর আহত হন। শুক্রবার গভীর রাতে চিকিৎসাধীন অবস্থায় তিনি সিলেট ওসমানীন হাসপাতালে মারা যান। নিহতের পরিবারের অভিযোগ তাকে হত্যা করা হয়েছে।





নতুন কুঁড়ি স্পোর্টসের বাছাইয়ে ভোগান্তি : ফিরে গেল শতাধিক ক্ষুদে খেলোয়াড়
ঈশ্বরগঞ্জে আ.লীগ ও ছাত্রলীগের ৭ নেতাকর্মী গ্রেফতার
রেলওয়ের কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানার বজ্রনিরোধক ক্যাবল চুরি : শ্রমিকের কারাদণ্ড
ঈশ্বরগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
আহসানগঞ্জ রেলস্টেশন থেকে উদ্ধারকৃত দুই শিশুর পরিবারের সন্ধান চায় পুলিশ
নবীগঞ্জে ৫শত পরিবারের বসতবাড়ি ও ফসলি জমি নদীগর্ভে বিলীন
আত্রাইয়ে সড়ক দুর্ঘটনায় কিশোর নিহত
পার্বতীপুরে প্রধান শিক্ষককে পিটিয়ে হত্যার ঘটনায় আটক-২