শিরোনাম:
●   ঈশ্বরগঞ্জে ৮শ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার ●   ঝালকাঠিতে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ●   চুয়েটে দু’দিনব্যাপী বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন শুরু ৩১ আগস্ট ●   নাহার এগ্রোর সাফল্য: মা-বাবার অনুপ্রেরণায় সমৃদ্ধ এমডির পথচলা ●   খাদ্যজনিত অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ‘ফ্রন্ট-অব-প্যাকেজ লেবেলিং’ চালুর তাগিদ ●   চলমান জ্বালানি সংকটের জন্য দায়ী ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকার ●   ফাউন্ডেশন এর ফান্ড রেইজিং ইভেন্ট অনুষ্ঠিত ●   বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ৬ বছর ধরে বন্ধ ইউনিট : ২শত কোটি টাকা ব্যয় হবে চালু ●   ঝালকাঠির নবাগত পুলিশ সুপারের সঙ্গে সংবাদকর্মীদের মতবিনিময় ●   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধীস্থলে রাঙামাটি জেলা পরিষদের শ্রদ্ধা ●   ঈশ্বরগঞ্জে সার মজুদ, ৩৫ হাজার টাকা জরিমানা ও এক মাসের জেল ●   ঝালকাঠিতে অসংক্রামক রোগ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত ●   রাউজানে মন্দির থেকে স্বর্ণ চুরির ঘটনায় আটক চোর ●   ঈশ্বরগঞ্জে নাশকতার মামলার আসামিসহ গ্রেফতার-৫ ●   রংপুরে একই পরিবারের চারজন হত্যাকাণ্ডে সাইফুল হকের তীব্র নিন্দা ●   হত্যাকান্ডের এক বছর পরও বাড়ি ফিরতে পারছেনা ২৮ পরিবার ●   চুয়েটের শিক্ষার্থীদের তৈরী গো কার্ট ও মার্স রোভার প্রদর্শন ●   আত্রাইয়ে বীর মুক্তিযোদ্ধা মাছিম উদ্দিনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন ●   ঝালকাঠিতে জাতীয় ডিজিটাল ভূমি জোনিং বিষয়ে জেলা কর্মশালা ●   রাজধানীতে পাহাড়ি খাবারের স্বাদ নিয়ে হলিডে ইনে ‘তিন পাহাড়ের গল্প’ উৎসব ●   ঈশ্বরগঞ্জে শিক্ষার্থীদের অংশগ্রহণে সম্প্রীতি অলিম্পিয়াড অনুষ্ঠিত ●   রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে এমপি আবুল কালামের অভিনন্দন ●   আত্রাইয়ে সরকারি গাছ কাটার অপরাধে জরিমানা ●   ঝালকাঠিতে পাসপোর্ট করতে এসে দুই নারী আটক ●   ঈশ্বরগঞ্জে এক সপ্তাহ বিদ্যুৎহীন : পিডিবি অফিসে গ্রাহকদের হামলা ●   পার্বত্য চট্টগ্রামের তিন জেলা পরিষদ পুনর্গঠন ●   ‘সবুজ ধর্মীয় প্রতিষ্ঠান’ গড়ে তোলার লক্ষে কদমতলী ধর্ম্মাংকুর বুদ্ধ বিহারে গাছের চারা রোপন করেছেন সবুজ চাকমা ●   কয়লা উন্মুক্ত পদ্ধতিতে উত্তোলনের আলোচনায় সরকার : নতুন করে উত্তপ্ত জনপদ ●   সমাজের সুবিধা বঞ্চিত মানুষের মুখে হাসি ফোটাতে ১২ বিজিবি কার্যক্রম চালিয়ে যাচ্ছে : লেঃ কর্ণেল মাহতাব ●   রাঙামাটি–রাজস্থলী সড়কে পিকআপ-জীপ চলাচলে বাধার অভিযোগ
রাঙামাটি, বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ২৪ এপ্রিল ২০১৭
প্রথম পাতা » খুলনা বিভাগ » আমি হিন্দু না মুসলিম ?
প্রথম পাতা » খুলনা বিভাগ » আমি হিন্দু না মুসলিম ?
সোমবার ● ২৪ এপ্রিল ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

আমি হিন্দু না মুসলিম ?

---ঝিনাইদহ প্রতিনিধি :: ১৯৭১ সালে কুড়িয়ে পাওয়া সরস্বতী ওরফে সুফিয়া আজও জানে না কি তার জন্ম পরিচয়। সে হিন্দু না মুসলিম। এলাকার হিন্দুরা তাকে সরস্বতী ও মুসলিমেরা সুফিয়া বলে ডাকে। এ নিয়ে দুই ধর্মের মধ্যে কোন বিরোধ নেই। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালে বারবাজার রেল লাইনের পাশে হাগড়া বনের মধ্যে কুড়িয়ে পাওয়া যায় তাকে। তখন তার বয়স ছিল মাত্র ১২ থেকে ১৬ মাস বসতে পারত। বাদেডিহি গ্রামের বানছারাম পাল শিশুটির কান্না শুনে সেখান থেকে তাকে উদ্ধার করে। বানছারামের পরিবার কুড়িয়ে পাওয়া শিশু টির নাম রাখে সরস্বতী। বর্তমান তার বয়স ৪৭ বছর। সে আজও জানেনা তার পিতা মাতাকে এবং কি তার বংশ পরিচয় ?

১৯৭১ সালের ২২ মে এই দিনে ঝিনাইদহ শৈলকূপা কালীগঞ্জ সহ এলাকার হাজার হাজার মানুষ তাদের সহয় সম্বল ফেলে ভারতে আশ্রয় নেওয়ার লক্ষে বারবাজার হয়ে মশালে বর্ডারের দিকে যাচ্ছিল। এই দলে নারী পুরুষ সহ প্রায় ২/৩ হাজার শরণার্থী ছিল। পাক হানাদার বাহিনী খবর পেয়ে ৪/৫ টি গাড়ি বহর নিয়ে গুলি ছুড়তে ছুড়তে বারবাজার অভিমুখে প্রবেশ করে, বিভিন্ন স্থানে অবস্থান নেয়। ঐ সময়ে তারা কয়েক জন নারী পুরুষ কে হাতপা মুখ বেঁধে তাদের গাড়িতে তুলে নিয়ে যায়।

এলাকাবাসী জানায়, ঐ দিন পাক বাহিনীরা সরস্বতী ওরফে সুফিয়ার বাবা মাকে তুলে নিয়ে কোথায় হত্যা করে। অথবা তার বাবা মা পাকহানাদার বাহিনির ভয়ে তাকে জঙ্গলে ফেলে রেখে ভারতে আশ্রয় নেয়। দেশ স্বাধীনের পর নাড়ি চেরা ধন সরস্বতী ওরফে সুফিয়ার খোঁজে কেউ আর আসেনি। ঐ দিন অবুঝ শিশুটিকে যে স্থানে পাওয়া যায় তার ২০০ গজ দূরে ছিল বারবাজার (সাবেক ইউনিয়ন পরিষদ) রাজাকার ক্যাম্প।

এই ক্যাম্পে পাকিস্থানি দোসরা বিভিন্ন মানুষের নিয়ে এসে আত্যাচার করত। এই সময়ে তারা বারবাজার কাস্টভাঙ্গা গ্রামের সৈয়দ আলি কে ধরে নিয়ে এই ক্যাম্পের মধ্যে হত্যা করে। এই খানে পাক সেনাদের আসা যাওয়া ছিল নিয়মিত। সে দিন পাক সেনাদের উপস্থিতি টের পেয়ে বানছারাম পাল সহ বাজারের ব্যবসাহিরা তাদের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে নিরাপদে আশ্রায় নেয়। এই সময়ে রেল লাইনের পাশ থেকে সরস্বতীকে উদ্ধার করে বানছারাম পাল ।

দেশ স্বাধীন হওয়ার পর ঐ অবুঝ শিশু টিকে বানছারাম পাল তুলে দেন তার বোন যশোদা রানির কোলে। যশোদা রানী তার নাম রাখেন সরস্বতী। ৫ বছর যশোদা এই অবুঝ শিশুটিকে নিজ সন্তানের মত করে লালান পালন করেন। শিশু টি যশোদাকে মা বলে ডাকত। যশোদার নিকট থাকাতে সরস্বতী পুজা অর্চনা বলতে যা বুঝত তাই করত। যুদ্ধ পরবর্তী প্রচন্ড অভাব দেখা দেয় বানছারাম পালের সংসারে। এ সময়ে একই গ্রামের ইদু জোয়ার্দ্দারের পরিবারের সাথে আলোচনা করে সরস্বতীর দায়িত্ব নেয় ইদু জোয়ার্দ্দারের স্ত্রী আছিয়া বেগম। পরবর্তীতে আছিয়া বেগম সরস্বতীর নতুন করে নাম রাখেন সুফিয়া।

সুফিয়া কয়েক বছরের মধ্যে আছিয়াকে মা বলে ডাকতে শুরু করে। এখন তাকে সকলে এই নামেই চেনে। আছিয়ার এখানে ৫ বছর লালান পালনের পর বেশ বড় হয়ে ওঠে সুফিয়া। এ সময়ে ঝিনাইদহের বারবাজারের বিশিষ্ট ব্যবসাহী রফিউদ্দিন মুন্সির বাড়িতে ঝিয়ের কাজ নেয়। এই মুন্সির বাড়িতে প্রায় ১০ বছর কাজ করার পর যখন তার বয়স ২০ তখন সুফিয়া রাস্তায় বেরিয়ে পড়ে তার প্রকৃত বাবা মাকে খুঁজে পাবার জন্য। এলাকার সচেতন মহলের সহায়তায় যশোর, ঝিনাইদহ, খুলনা অঞ্চলে খুঁজে বেড়ায়ে আজ পর্যন্ত সন্ধান মেলেনি তার বাবা মা ও বংশ পরিচয়।

অনেক খোঁজা খুজির পর কোন কুল কিনারা না পেয়ে সুফিয়া আবার বারবাজার বেলার্ড বাড়ি গ্রামের ডাঃ তাহেরের বাড়িতে আশ্রয় নেয়। তখন তার বয়স ২৮ এখানে কিছু দিন থাকার পর বর্তমানে সে ঐ এলাকার মিঠাপুকুর গ্রামের মোসারেফ হোসেনের বাড়িতে অবস্থান করছে। সুফিয়ার বারবাজার, বেলার্ড, ফুলছুরি, হালিমবাগ ও পিরোজপুর গ্রামে বিচরন করে। এর বাহিরে কোথায় গেলে সে আবার ফিরে আসে রেল লাইনের টানে যদি তার বাবা মা ফিরে আসে।

বর্তমান সুফিয়ার বয়স ৪৭। এই দীর্ঘ ৪৭ বছর বয়সে কেউ এখানে আসেনি সুফিয়ার খোঁজ করতে। এলাকার বৃদ্ধ মানুষ দেখেলেই সুফিয়া বাবা ও বাবা বলে ডাকে। তার এই রাস্তায় নামার সুযোগ গ্রহণ করে এলাকার নারী পিপাসু কিছু নরপশু। তারা তাকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে তার উপর যৌন নির্যাতন চালায়। তাতে নরম স্বভাবের সুফিয়ার কার বিরুদ্ধে কোন অভিযোগ নেই।সুফিয়ার দুর্বলতার সুযোগে অনেকে তাকে ভোগ করলেও সামাজিক স্বীকৃতি দিয়ে স্ত্রীর আসনে কেউই বসায়নি।

১৯৭১ সালের পাক সেনারা শুধু তার বাবা মাকে হত্যা করে ক্ষ্যান্ত হয়নি। তারা কেড়ে নিয়েছে তার বংশ পরিচয়। এখন বয়স বেড়ে যাওয়ার বুঝতে শিখে তার কষ্ট বেড়ে গেছে।আরও ভেঙ্গে পড়ে সে। পিছনের সৃতির কথা মনে পড়লে সে মাঝে মাঝে মানসিক রোগী হয়ে যায়। বাবা মা হারা সুফিয়াকে এলাকার সবাই স্নেহ করে আবার ভালওবাসে। তারা তাদের স্বচ্ছলতা বুঝে সাহায্য করে। ধর্ম নিয়ে তার কোন অংকার নেই। হিন্দু বাড়ি থাকলে হিন্দু, মুসলিম পরিবারে থাকলে মুসলিম নিয়ম কানুন মেনে চলে। যে বাড়িতে সুফিয়া বড় হয় তারা তাকে সন্তানের মত করে মানুষ করলেও তারা তাকে কেউ স্কুলে পাড়ায় নি। তাই সুফিয়া কোন লেখাপড়া জানে না।

দেশ স্বাধীনের ৪৬ বছর পার গেলেও সুফিয়া আজও জানে না তার পিতা মাতা কে এবং কোথায় তাদের বাড়ি। তার পরিচয় আজও অজানা রয়ে গেছে। যৌন নির্যাতন এবং মানসিক যন্ত্রানায় সে এখন পাগল প্রায়। তার বুক ভঁরা দুঃখে আকাশ বাতাস ভারি হয়ে উঠেছে। পর্যন্ত বয়সে সেদিনের শিশুটি আজকের সরস্বতী ওরফে সুফিয়া এখন নিজের আশ্রয় খুঁজছে, যা সুফিয়ার জন্য সোনার হরিণ। এলাকার কোন ধনীবাক্তি অথবা জনপ্রতিনিধিরা কেউ এগিয়ে আসেনি এই সুফিয়ার পুনঃবাসনের জন্য। নরম স্বভাবের সরস্বতী ওরফে সুফিয়া বর্তমানে ভিক্ষা করে জীবিকা নির্বাহ করে।

সুফিয়ার পালনকারী যশোদা রানী বলেন ১৯৭১ সালে মুক্তিযূদ্ধ চলাকালে কুড়িয়ে পান তার দাদা বানছারাম পাল। এ সময়ে তার নাম রাখা হয় সরস্বতী। ৫ বছর আমি তাকে লালন পালন করি। আমার কাছে থাকা কালে সে হিন্দু ধর্ম বুঝত তাই পালন করত। এখন ও আমি তাকে ভালবাসি তার মঙ্গল কামনা করি। বৃদ্ধা আছিয়া খাতুন বলেন, সুফিয়া নরম স্বভাবের একটি মেয়ে, আমি তার নাম রাখি সুফিয়া। আমার বাড়ি থাকা কালে কখন কার সাথে ঝগড়া বিবাদ করেনি। কার বিরুদ্ধে তার কোন অভিযোগ ছিল না। আমি তাকে আমার নিজ সন্তানের মত করে ভালবাসতাম। সে ইসলাম ধর্ম মেনে চলত। অর্থ কষ্টে তার মাথা গোজার কোন ব্যবস্থা না করে দিতে পারার কারনে চিন্তিত আমি।

চায়ের দোকানদার হাবিবুর রহমান খান বলে সুফিয়ার মাঝে মধ্যে মানসিক রোগ দেখা দেয়। সে বার বাজারের কয়েক টি গ্রামে বিচরন করে বেড়ায়। কখনো কার কোন জিনিষে হাত দেয়না। যার কারনে সবাই তাকে ভালবাসে এবং সাহায্য করে। বারবাজার এলাকার দৌলতপুর গ্রামের বাসিন্দা অবসর প্রাপ্ত রবিউল ইসলাম মাস্টার ও মিঠাপুর গ্রামের সৈয়দ আজমল হোসেন বলেন, তারা তাকে কোন বৃদ্ধা আশ্রমে দেওয়ার চেষ্টা করছেন। রবিউল ইসলাম ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালে ডান পায়ে গুলি বিদ্ধ হয় বলে দাবী করে।

সুফিয়া বলেন, জীবনের সাথে যুদ্ধ করে আর পারছেন না। জাতির জনক বন্ধবন্ধু কন্যা শেখ হাসিনা যদি তার আশ্রয়ের ব্যবস্থা করেন তাহলে সে সেখানে থাকবেন। তার ছবি তুললে সে খুব খুশি হয়ে ৩০ টাকা দিয়ে যান হাত বাড়িয়ে। তার টাকা না নিয়ে বললাম খুশি হয়েছি টাকাটা রাখ। ছবি তোলার জন্য সে অত্যান্ত খুশি হল। কিন্ত আমি জানি না তার কি ভবিষ্যত হবে। ১৯৭১ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাংলাদেশ কে স্বাধীন করার লক্ষে পাক হানাদার বাহিনী বিরুদ্ধে যুদ্ধে ঝাপিয়ে পড়ে বাঙ্গালী জাতি। দীর্ঘ ৯ মাসের যুদ্ধে ৩০ লক্ষ শহীদ আর ২ লক্ষ ৩০ হাজার মা বোনের ইজ্জতের বিনিময়ে আজকের এই স্বাধীন বাংলাদেশ। সরস্বতী ওরফে সুফিয়ারা আজ এই স্বাধীন দেশের নাগরিক।

১৯৭১ সালে কুড়িয়ে পাওয়া সরস্বতী ওরফে সুফিয়ার জীবনের এই পর্যন্ত বিকালের দায়িত্ব কি নেবে না রাষ্ট্র অথবা কোন প্রতিষ্ঠান? ৭১ সালে পাকিস্থানি হানাদার বাহিনী সরস্বতী ওরফে সুফিয়ার মত হাজার শিশুর পিতামাতাকে হত্যা করেছে। কেড়ে নিয়েছে তাদের বংশ পরিচয়। তাদের ক্ষতি পুরন কোন অংকে শেষ হবার নয়। স্থানীয় জনসাধারণের দাবী সরস্বতী ওরফে সুফিয়ায় দায়িত্ব নিতে হবে রাষ্ট্রকেই।





খুলনা বিভাগ এর আরও খবর

কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ
অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে
কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১ কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১
কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
সেনা সদস্য পরিচয়ে কণ্যাকে জিম্মি করে টাকা স্বর্ণালঙ্কার হাতিয়ে নেওয়ার অভিযোগ সেনা সদস্য পরিচয়ে কণ্যাকে জিম্মি করে টাকা স্বর্ণালঙ্কার হাতিয়ে নেওয়ার অভিযোগ
ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা
কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার
মেহেরপুর শিক্ষা প্রকৌশলীর বিরুদ্ধে টেন্ডার বাণিজ্যের অভিযোগ মেহেরপুর শিক্ষা প্রকৌশলীর বিরুদ্ধে টেন্ডার বাণিজ্যের অভিযোগ

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)