সোমবার ● ১ মে ২০১৭
প্রথম পাতা » ঢাকা » কর্মস্থলে শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করা জরুরী : গনি মিয়া বাবুল
কর্মস্থলে শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করা জরুরী : গনি মিয়া বাবুল
ঢাকা প্রতিনিধি :: (১৮ বৈশাখ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১১.৩৪মি.) বঙ্গবন্ধু গবেষণা পরিষদের কেন্দ্রীয় সভাপতি লায়ন মো. গনি মিয়া বাবুল বলেছেন, কর্মস্থলে শ্রমিকদের জীবনের নিরাপত্তা ও অনুকুল পরিবেশ নিশ্চিত করা জরুরী। দেশের উন্নয়ন-অগ্রগতিতে শ্রমিকরা অগ্রনায়ক হিসেবে অবদান রাখছে। কিন্তু শ্রমিকরা তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত। শ্রমিকদের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করলে উৎপাদন বৃদ্ধিসহ দেশের অগ্রগতি আরো গতিশীল হবে। তিনি শ্রমিকদের চাহিদা অনুযায়ী তাদের অধিকার নিশ্চিত করার আহ্বান জানান।
এশিয়া ছিন্নমূল মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশনের উদ্যোগে মহান মে দিবস- ২০১৭ উপলক্ষে ৩০ এপ্রিল সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে সর্বস্তরে যথাযথভাবে মে দিবস পালনের দাবিতে র্যালী, সমাবেশ ও শ্রমজীবীবন্ধনে তিনি এসব কথা বলেন।
সংগঠনের সভাপতি মো. দুলাল মিয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন অধ্যক্ষ শরীফুল ইসলাম, দেলোয়ার হোসেন, বেবী আক্তার, বীরমুক্তিযোদ্ধা আবুল কাশেম, বীরমুক্তিযোদ্ধা আব্দুর রশীদ ও আরমান হোসেন চৌধুরী প্রমুখ।





নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী
ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী
তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী
পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম
রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার
চামড়া শিল্পে অপার সম্ভাবনা : এনেক্স লেদারের এমডি দিপু
তরুণদের উচ্চ রক্তচাপজনিত হৃদরোগ ঝুঁকি হ্রাসে অর্থ বরাদ্দ বৃদ্ধির আহ্বান
তামাক ও নিকোটিনমুক্ত হোক তরুণ প্রজন্মের ফুসফুস
শিল্পে আধুনিক প্রযুক্তি ও মেশিনারিজের ব্যবহার বাড়ানোর আহ্বান সেফওয়ে টেকনোলজিসের এমডি ফারুক খানের
পরিকল্পিত ও টেকসই পর্যটন ব্যবস্থা গড়ে তোলার আহ্বান পার্বত্য মন্ত্রীর