শিরোনাম:
●   কাউখালীতে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালন ●   রাবিপ্রবি’র একাডেমিক কাউন্সিলের ১৫ তম সভা অনুষ্ঠিত ●   পার্বতীপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে কন্যাশিশু দিবসে কনার বাল্যবিয়ে ●   আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি ●   ঝালকাঠিতে অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়ার পর নারী কয়েদির মৃত্যু ●   আত্রাইয়ে আনসার ও ভিডিপির আয়োজনে তাল বীজ রোপণ অভিযান ●   চরম দুর্ভোগে স্থানীয়রা : বান্দরবান-থানচি সড়কে বাসের পর জিপ-মাহেন্দ্র চলাচল বন্ধ ●   বিজিবির অভিযানে করেরহাট থেকে ভারতীয় গরু জব্দ ●   মৌলভীবাজারের ঐতিহ্যবাহী পাঁচগাঁওয়ের দুর্গা পূজা ও কিছু কথা ●   নানিয়ারচর সেনা জোন এর পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ ●   মহালয়ার আদ্যপান্ত : ভিন্ন দৃষ্টিকোণ ●   ঈশ্বরগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জু গ্রেফতার ●   মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ●   রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান ●   মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার ●   দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ●   ১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ ●   পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ●   কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ ●   বান্দরবানের নতুন ডিসি নাজনীন সুলতানা ●   রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন ●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা ●   ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী
রাঙামাটি, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ১ মে ২০১৭
প্রথম পাতা » অপরাধ » বিচার না পেয়ে গাজীপুরে বাবা মেয়ের আত্মহত্যা
প্রথম পাতা » অপরাধ » বিচার না পেয়ে গাজীপুরে বাবা মেয়ের আত্মহত্যা
সোমবার ● ১ মে ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বিচার না পেয়ে গাজীপুরে বাবা মেয়ের আত্মহত্যা

---মুহাম্মদ আতিকুর রহমান (আতিক), গাজীপুর জেলা প্রতিনিধি :: (১৮ বৈশাখ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১১.২১মি.) গাজীপুরের শ্রীপুরে বাবা মেয়ের আত্মহত্যার ঘটনায় রেলওয়ের কমলাপুর থানায় একটি মামলা ও একটি সাধারণ ডায়েরী রুজু হয়েছে। মামলায় ৬জনকে আসামী করা হয়েছে। নিহতের স্ত্রী হালিমা বেগম বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

এ ঘটনায় গ্রেফতারতৃত গোসিঙ্গা ইউপি সদস্য আবুল হোসেনকে ৩০ এপ্রিল রবিবার বিকেল পাঁচটায় কমলাপুর রেলওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

প্রসঙ্গত, ২৯ এপ্রিল শনিবার সকাল সাড়ে ৯টার দিকে শ্রীপুর রেলস্টেশনের পশু হাসপাতাল সংলগ্ন এলাকায় চলন্ত তিস্তা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় পালিত মেয়ে আয়েশা আক্তারসহ বাবা হযরত আলী আত্মহত্যা করেন। তাদের বাড়ি শ্রীপুর উপজেলার কর্ণপুর সিটপাড়া গ্রামে।

নিহত হযরত আলীর স্ত্রী হালিমা বেগম জানান, তিনি শ্রীপুর থানার ডরমেটরীতে দৈনিক মজুরীর ভিত্তিতে রান্নার কাজ করতেন। শনিবার সকাল আটটার দিকে তার স্বামী হযরত আলী শ্রীপুর বাজারের উদ্দেশে মেয়েসহ বাড়ি থেকে বের হন। এরপরই তিনি তাদের আত্মহত্যার সংবাদ পান।

তিনি অভিযোগ করেন, প্রতিবেশী হযরত আলীর ছেলে ফারুক মিয়া তার মেয়েকে শ্লীলতাহানির চেষ্টা করেছিল। বাইসাইকেলে চড়িয়ে বনের ভেতর নিয়ে যাওয়ার সময় তার মেয়ে সাইকেল থেকে দ্রুত নামতে গিয়ে পা কেটে যায়। এ ঘটনায় কোনো বিচার না পেয়ে তার স্বামী মানসিক যন্ত্রণা থেকে আত্মহত্যা করেছেন।

আয়েশা আক্তার পার্শবর্তী হেরা পটকা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর ছাত্রী।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতাউর রহমান জানান, এবছর আয়েশা আক্তারের দ্বিতীয় শ্রেণীতে পড়ার কথা ছিল। চূড়ান্ত পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় তাকে প্রমোশন দেয়া হয়নি। সে ছিল অনেকটা নীরব স্বভাবের। বেশিরভাগ সময় সে স্কুল সময়ের আধাঘন্টা আগেই বিদ্যালয়ে চলে আসত। গত বৃহস্পতিবার সে প্রথম সাময়িক পরীক্ষায় অংশগ্রহণ করেছিল।

তিনি বলেন, তার শ্লীলতাহানি হয়েছে কিনা এ ব্যাপারে কিছু জানিনা। তবে তাদের বাড়ি থেকে সপ্তাহ তিনেক আগে গরু চুরি হয়েছে শুনেছি। মাঝে মধ্যে সে বিদ্যালয়ে অনুপস্থিত থাকত। গত প্রায় মাস খানেক আগে তার বাবা তার সকল বইখাতা পানিতে ফেলে দিয়েছে। এরকম অভিযোগ করে তার মা হালিমা বেগম কয়েকদিন আগে বিদ্যালয়ে এসে আরেক সেট বই চেয়ে গেছে।

আয়েশা আক্তারের শ্রেণী শিক্ষক ফাতেমা খাতুন, আফরোজা আক্তার ও তাহমিনা আক্তার বলেন, তাদের ছাত্রী আয়েশা আক্তার সাধারণত শ্রেণীকক্ষের শেষ বেঞ্চে বসত। তার আচরণ অন্যান্য শিক্ষার্থীদের মতো স্বাভাবিক ছিল না। তবে নিয়মিত আদব ছালাম করত।

কমলাপুর রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) ইয়াসিন ফারুক মজুমদার সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে জানান, এ ঘটনায় কমলাপুর রেলওয়ে থানায় একটি সাধারণ ডায়েরী ও একটি মামলা রুজু হয়েছে। সাধারণ ডায়েরীর পর লাশ ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আত্মহত্যায় প্ররোচণা দেয়ার অভিযোগে নিহতের স্ত্রী হালিমা বেগম কমলাপুর থানায় ৬ জনকে অভিযুক্ত করে একটি মামলা দায়ের করেছেন। এদের মধ্যে শ্রীপুরের গোসিঙ্গা ইউনিয়ন পরিষদের সদস্য অভিযুক্ত আবুল হোসেনকে শনিবার রাতে গ্রেফতার করা হয়েছে। তাকে রবিবার রাতে শ্রীপুর থানা থেকে কমলাপুর রেলওয়ে থানায় আনা হয়েছে।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান জানান, ওই পরিবারের কেউ থানায় কোনো অভিযোগ করেনি। আমার কোনো দারোগা তাদের কোনো অভিযোগের কথাও আমাকে বলেনি। গোসিঙ্গা ইউপি সদস্য আবুল হোসেন বাইসাইকেলে দুর্ঘটনার কথা জানত। কিন্তু সে পুলিশকে জানায়নি। পুলিশকে জানালে হয়তবা তারা মানসিক যন্ত্রণা পেত না। তাছাড়া আমার কর্মকর্তা এএসআই বাবুল হোসেন ও এসআই কায়সার আহমেদ এ ঘটনা তদন্ত করেছে কিনা তাও আমাকে জানায় নি। আর শ্লীলতাহানির কোনো ঘটনা তারা ওই সময়ও ইউপি সদস্যের কাছে করেনি। বাইসাইকেল দুর্ঘটনায় জরিমানা আদায় নিয়ে এ অভিযোগ হয়েছে বলে জানতে পেরেছি।

শ্রীপুর থানার সহকারী উপ পরিদর্শক (এএসআই) বাবুল হোসেন জানান, বাইসাইকেলে তার মেয়ের পায়ে আঘাতের ঘটনায় মৌখিক অভিযোগে সত্যতা যাচাই করতে একাধিকবার ফারুককে খুঁজতে গিয়ে পাননি। পরে ইউপি সদস্য আবুল হোসেনকে দায়িত্ব নিয়েছিল স্থানীয়ভাবে মীমাংসা করার জন্য।

উপ পরিদর্শক (এসআই) কায়সার আহমেদ জানান, হালিমার অনুরোধে তিনিও কর্ণপুর গ্রামে গিয়েছিলেন। পরে জানা গেছে সাইকেলে পায়ে আঘাতের ঘটনা।





অপরাধ এর আরও খবর

পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড
ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ) রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩ শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)