শিরোনাম:
●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন থেকে শ্যামল চৌধুরী বহিষ্কার ●   কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প ●   পার্বতীপুর ৯২ রাউন্ড গুলি উদ্ধার: নেপথ্যে কারা, উঠছে নানা প্রশ্ন ●   ঈশ্বরগঞ্জে জাতীয় যুবশক্তি’র আহ্বায়ক কমিটি ●   রাউজানে বিদ্যুৎস্পৃষ্ট যুবকের মৃত্যু ●   মিরসরাইয়ে ইয়াবা সহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন ●   সুমনালঙ্কার মহাথেরোর মহাপ্রয়াণে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর শোক ●   বিশ্ব বাস্তবতায় জাতিসংঘের ঘোষিত ছয় অগ্রাধিকার ●   কাউখালীতে রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের বিএনপির সংবর্ধনা ●   পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় তিন নতুন কমিটি স্বাগত জানিয়ে বান্দরবানে পিসিএনপির সংবাদ সম্মেলন ●   পাহাড়ের শান্তিতে বিএনপি সরকারের বড় উদ্যোগ : প্রধানমন্ত্রীকে পিসিএনপির অভিনন্দন ●   হৃদরোগে আক্রান্ত ৬ মাসের শিশু অভ্রনীলের পাশে বাবৌযুপ ●   এমপি মাজেদ বাবুর সুস্থতা কামনায় দোয়া মাহফিল ●   আত্রাইয়ে মসজিদ নির্মাণের অজুহাতে ব্যক্তিগত জমি দখল ●   যুক্তরাজ্যের এনফিল্ডে ব্রিটিশ বাংলাদেশি কাপ অনুষ্ঠিত ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে লার্ভানাশক স্প্রে কার্যক্রম শুরু ●   ওয়ারেন্ট তামিলে ময়মনসিংহ জেলায় সেরা এএসআই শাহ্ আলম ●   মধ্যপাড়া খনিতে উৎপাদনের গতি ফিরেছে, রাজস্বে নতুন সম্ভাবনা : বাধা রেলপথ ●   রাবিপ্রবি’তে যৌন হয়রানি প্রতিরোধ ও সাইবার নিরাপত্তা বিষয়ে সেমিনার ●   দেশের উত্তরাঞ্চল এখনও উন্নয়ন থেকে বঞ্চিত ●   রাঙামাটি জেলা পরিষদের বাস্তবায়নাধীন প্রকল্পের অগ্রগতি নিয়ে আলোচনা ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রীর সাথে রাবিপ্রবি’র ভিসি’র সৌজন্য সাক্ষাৎ ●   মোটরসাইকেলের ধাক্কায় ঝালকাঠিতে গুরুতর আহত-২ ●   ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড ●   জনপ্রত্যাশা কেন শুকিয়ে যাচ্ছে সরকারকে ঠান্ডা মাথায় তা চিন্তা করতে হবে ●   রাউজানে মাদক বিরোধী সমাবেশ ●   এসডিজি অর্জনে তামাক ও নিকোটিন পণ্য বড় বাধা
রাঙামাটি, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ২ মে ২০১৭
প্রথম পাতা » ঢাকা » ৫৭ ধারায় মামলায় নতুন সময় ডটকমের নির্বাহী সম্পাদক আহমেদ রাজু গ্রেপ্তার
প্রথম পাতা » ঢাকা » ৫৭ ধারায় মামলায় নতুন সময় ডটকমের নির্বাহী সম্পাদক আহমেদ রাজু গ্রেপ্তার
মঙ্গলবার ● ২ মে ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

৫৭ ধারায় মামলায় নতুন সময় ডটকমের নির্বাহী সম্পাদক আহমেদ রাজু গ্রেপ্তার

---ঢাকা প্রতিনিধি :: (১৯ বৈশাখ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় বেলা ৩.৫৭মি.) তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের ৫৭ ধারায় মামলায় গ্রেপ্তার নতুন সময় ডটকমের নির্বাহী সম্পাদক আহমেদ রাজুর এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

২ মে সোমবার শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম এ কে এম মঈন উদ্দিন সিদ্দিকী রিমান্ডের আদেশ দেন।

মামলার তদন্ত কর্মকর্তা রমনা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি-তদন্ত) আলী হোসেন আহমেদ রাজুকে আদালতে হাজির করে মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে, প্রকৃত রহস্য উদঘাটনের লক্ষ্যে এবং ঘটনায় আর কেউ জড়িত আছে কি না তা জানার জন্য পাঁচ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন।

অপরদিকে আহমেদ রাজুর আইনজীবী মনিরুল ইসলাম রিমান্ড বাতিল চেয়ে জামিনের শুনানি করেন।

উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।

সামাজিক যোগাযোগ মাধ্যম ও নিজেদের অনলাইন মাধ্যমে উদ্দেশ্যমূলকভাবে মিথ্যা, বানোয়াট ও বিভ্রান্তিকর সংবাদ প্রকাশের মাধ্যমে দেশীয় ব্র্যান্ড ও দেশীয় শিল্পের ক্ষতি করার অপচেষ্টায় লিপ্ত থাকার সুনির্দিষ্ট অভিযোগে দায়ের করা মামলায় তাকে ১ মে রবিবার সেগুনবাগিচা নিজ কর্মস্থল থেকে গ্রেপ্তার করে পুলিশ।

মামলার তদন্ত কর্মকর্তা রমনা থানার (ওসি -তদন্ত) আলী হোসেন সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে জানান, বর্তমানে তথ্য প্রযুক্তির অপব্যবহারের মাধ্যমে অনেকেই অন্যের ক্ষতি করার অপচেষ্টা করেন। এক্ষেত্রে এ ধরনের ঘটনা ঘটে থাকতে পারে।

এ মামলার বিষয়ে যোগাযোগ করা হলে রমনা বিভাগের উপ-কমিশনার (ডিসি) মারুফ হোসেন সরদার সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে বলেন, ‘আইসিটি মামলাকে যথেষ্ট গুরুত্ব দেওয়া হয়। বিষয়টি তদন্ত করে যত দ্রুত সম্ভব চার্জশিট দেওয়া হবে।’

প্রসঙ্গত, অনলাইন নিউজ পোর্টাল নতুন সময় ডটকমে দেশের শীর্ষস্থানীয় ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, হোম অ্যাপ্লায়েন্স ও টেলিকমিউনিকেশন পণ্য উৎপাদন ও বাজারজাতকারী প্রতিষ্ঠান ওয়ালটনের নিজস্ব ব্র্যান্ড ‘ওয়ালটন’ মোবাইল ফোনসেট নিয়ে মিথ্যা তথ্যনির্ভর একাধিক প্রতিবেদন প্রকাশ করা হয়। প্রতিবেদন প্রকাশের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও এ বিষয়ে নেতিবাচক প্রচারণা চালানো হয়, যা দেশীয় ব্র্যান্ড ও দেশীয় শিল্পের ক্ষতি সাধনের অপচেষ্টা হিসেবে বিভিন্ন মহলে চিহ্নিত হয়েছে।

উল্লেখ্য, দেশের অভ্যন্তরীণ বাজারে বিদেশি মোবাইল ফোনসেটের ওপর নির্ভরতা কমাতে দেশেই ফোনসেট ও এক্সেসরিজ উৎপাদন শিল্প স্থাপনে ব্যাপক উদ্যোগ নিয়েছে ওয়ালটন। দেশীয় কোম্পানিটি হ্যান্ডসেটের পাশাপাশি ট্যাব, কম্পিউটার মনিটর ও ল্যাপটপসহ বিভিন্ন আইটি পণ্য তৈরিরও ঘোষণা দিয়েছে। ইতিমধ্যে নিজস্ব কারখানায় মোবাইল ফোনের ডিসপ্লে, মাল্টিলেয়ার মাদারবোর্ড তৈরিতে পুরোপুরি প্রস্তুত ওয়ালটন। ডিজাইন ডেভেলপ, গবেষণা ও উন্নয়ন এবং মান নিয়ন্ত্রণ বিভাগ স্থাপন করা হয়েছে। অর্থ মন্ত্রণালয়, ডাক ও টেলিযোগাযোগ এবং আইসিটি মন্ত্রণালয়ের কাছ থেকে ইতিবাচক নীতি সহায়তার আশ্বাসে খুব শিগগিরই ‘মেড ইন বাংলাদেশ’ স্টিকারযুক্ত মোবাইল হ্যান্ডসেট তৈরির প্রক্রিয়া শুরু করতে যাচ্ছে ওয়ালটন। যা বাংলাদেশের জন্য অত্যন্ত গর্বের বিষয়।

সূত্রমতে, ওয়ালটনের এই মহৎ উদ্দেশ্য বাস্তবায়ন তথা ডিজিটাল ডিভাইস উৎপাদন খাতে বাংলাদেশের শুভ সূচনাকে রুখতে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে দেশি-বিদেশি একটি স্বার্থান্বেষী মহল। তারা দেশীয় ব্র্যান্ডের মোবাইল ফোনের বিরুদ্ধে উদ্দেশ্যমূলক অপপ্রচার চালাচ্ছে। মোবাইল ফোনের পাশাপাশি ‘মেড ইন বাংলাদেশ’ লেখা ওয়ালটনের এলইডি টেলিভিশন সম্পর্কেও ইন্টারনেটভিত্তিক সংবাদ ও সামাজিক যোগাযোগ মাধ্যমে সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন খবর ছড়াচ্ছে স্বার্থান্বেষী মহলটি।





ঢাকা এর আরও খবর

বিশ্ব বাস্তবতায় জাতিসংঘের ঘোষিত ছয় অগ্রাধিকার বিশ্ব বাস্তবতায় জাতিসংঘের ঘোষিত ছয় অগ্রাধিকার
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রীর সাথে রাবিপ্রবি’র ভিসি’র সৌজন্য সাক্ষাৎ পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রীর সাথে রাবিপ্রবি’র ভিসি’র সৌজন্য সাক্ষাৎ
এসডিজি অর্জনে তামাক ও নিকোটিন পণ্য বড় বাধা এসডিজি অর্জনে তামাক ও নিকোটিন পণ্য বড় বাধা
ভূমিহীন আন্দোলন কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক হলেন শাহিন ভূমিহীন আন্দোলন কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক হলেন শাহিন
সংযুক্ত গার্মেন্টস শ্রমিক ফেডারেশন ময়মনসিংহ জেলা কমিটির মতবিনিময় সংযুক্ত গার্মেন্টস শ্রমিক ফেডারেশন ময়মনসিংহ জেলা কমিটির মতবিনিময়
প্রযুক্তির আধুনিকায়ন ও টেকসই উৎপাদনের তাগিদ অমল পোদ্দারের প্রযুক্তির আধুনিকায়ন ও টেকসই উৎপাদনের তাগিদ অমল পোদ্দারের
বেসরকারি খাতের শ্রমিকদের জন্য জরুরী ভিত্তিতে মহার্ঘ ভাতা চালু করুন বেসরকারি খাতের শ্রমিকদের জন্য জরুরী ভিত্তিতে মহার্ঘ ভাতা চালু করুন
ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ
মূল্যস্ফীতি ও বাজার নিয়ন্ত্রণে আনতে না পারলে বেতনবৃদ্ধি কাজে আসবেনা মূল্যস্ফীতি ও বাজার নিয়ন্ত্রণে আনতে না পারলে বেতনবৃদ্ধি কাজে আসবেনা
তুহিনকে আহবায়ক ও রণিকে সদস্য সচিব করে বিপ্লবী যুব সংহতির ঢাকা উত্তরের কমিটি গঠন তুহিনকে আহবায়ক ও রণিকে সদস্য সচিব করে বিপ্লবী যুব সংহতির ঢাকা উত্তরের কমিটি গঠন

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)