বুধবার ● ৩ মে ২০১৭
প্রথম পাতা » ঝালকাঠি » পুলিশি বাধাঁয় পন্ড ঝালকাঠি যুবদলের বিক্ষোভ মিছিল
পুলিশি বাধাঁয় পন্ড ঝালকাঠি যুবদলের বিক্ষোভ মিছিল

ঝালকাঠি প্রতিনিধি :: (২০ বৈশাখ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৮.১৩মি.) ঝালকাঠি জেলা যুবদলের বিক্ষোভ মিছিলে বাধা দিয়েছে পুলিশ। এতে জেলা যুবদলের বিক্ষোভ মিছিল পন্ড হয়ে যায়। বিএনপি সিনিয়র ভাইসচেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারীর প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করে জেলা যুবদল। ৩ মে বৃধবার সকাল সাড়ে ১০ টায় শহরের কামারপট্টিস্থ জেলা যুবদলের কার্যালয়ে এ কর্মসূচী পালন করা হয়। দলীয় কার্যালয়ে বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন জেলা যুবদল সভাপতি ও কেন্দ্রীয় যুবদলের সহসমাজকল্যান বিষয়ক সম্পাদক এম কামরুল ইসলাম।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা যুবদলের সাধারন সম্পাদক শামীম তালুকদার, সদর উপজেলা সভাপতি শওকত হোসেন খোকন মল্লিক, সাধারন সম্পাদক আনিচুর রহমান পান্নু, শহর যুবদলের আহ্বায়ক মিজানুর রহমান ফরাজী, জেলা ছাত্রদলের আহ্বায়ক সরদার সাফায়াত হোসেন, যুগ্ম আহ্বায়ক মুশফিকুর রহমান বাবু, সাবেক সাধারন সম্পাদক অ্যাডভোকেট আনিচুর রহমান খান, শহর যুবদলের সাবেক সাধারন সম্পাদক শহিদুল ইসলাম, নলছিটি উপজেলা যুবদল সভাপতি মাসুম শরীফ প্রমুখ। সমাবেশ শেষে নেতা-কর্মীরা দলীয় কার্যালয়ের সামনে বের হয়ে মিছিলের প্রস্তুতি নেয়। মিছিলটি বের করে একটু সামনে এগুলেই পুলিশ বাধা দেয়। এসময় পুলিশ ও নেতাকর্মীরা কিছুক্ষণ ধস্তাধস্তির পরে বিক্ষোভ সমাপ্ত ঘোষণা করেন জেলা সভাপতি এম কামরুল ইসলাম। তিনি জানান, আমরা গণতান্ত্রিকভাবে শান্তিপূর্ণভাবে কর্মসূচী পালনের চেষ্টা করছি। পুলিশ তাতে বাধা দিয়ে আমাদের কর্মসূচী পালন করতে দেয়নি। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। দায়িত্বরত সদর থানার উপপরিদর্শক (এসআই) শাহাদাত বলেন, ঘরের মধ্যে যাই করুক রাস্তায় বিক্ষোভ কর্মসূচী পালনের অনুমতি না থাকায় তাদের বিক্ষোভ করতে দেয়া হয় নি।





ঝালকাঠিতে ২৩৭টি ভোট কেন্দ্রের নির্বাচনী সরঞ্জামাদি বিতরণ
৫৪ বছরে দেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন, হাজার হাজার কোটি টাকা পাচার হয়েছে
বাবার বাড়ি থেকে নিখোঁজ গৃহবধু, সন্ধানে পরিবারের আকুতি
ঝালকাঠিতে ভুয়া আইনজীবী আটক
জুলাই আন্দোলনের হত্যা মামলার এজাহারভুক্ত আসামি হয়েও ঝালকাঠি-২ আসনে নির্বাচন করছেন রাজ্জাক সেলিম
দেশের ভাবমূর্তি ও স্থিতিশীলতায় এবারের নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ : নির্বাচন কমিশনার সানাউল্লাহ
ঝালকাঠিতে স্বর্ণালংকারের জন্য বন্ধুর মাকে হত্যা : যুবক আটক
ঝালকাঠিতে জেলেদের মাঝে ৬০ টি বাছুর বিতরণ
ওসমান হাদীকে বিজয় করতেই গণভোটে “হ্যা” জয়যুক্ত করতে হবে
ঝালকাঠিতে ডিবির অভিযানে ইয়াবাসহ যুবক আটক