শিরোনাম:
●   নবীগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষর কক্ষে দুঃসাহসিক চুরি ●   ঈশ্বরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত ●   আত্রাইয়ে ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে টাকা ছিনতাই ●   ঈশ্বরগঞ্জে জুয়া খেলাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ ●   স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন ●   কাউখালীতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে শিলাবৃষ্টির তাণ্ডব : চরাঞ্চলে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি, দিশেহারা কৃষক ●   কাপ্তাইয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপন ●   দেশ ও জাতির উন্নয়নে সাংবাদিকের ভূমিকা অতি গুরুত্বপূর্ণ ●   বিশ্বনাথে বাউল গানের আসরে হামলার ঘটনায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা ●   ইউনিয়নেই মিলবে প্রাথমিক চিকিৎসা, কমবে ভোগান্তি : জিয়াউদ্দিন হায়দার ●   মিরসরাইয়ে ঝংকার ক্লাবের কার্যকরী কমিটি ঘোষণা ●   আত্রাই প্রেসক্লাবের পক্ষ থেকে সংসদ সদস্যকে সংবর্ধনা প্রদান ●   ঝালকাঠিতে সন্তানের লাশ নিয়ে মানববন্ধনের দাড়িয়ে বিচার চাইলেন মা ●   কাউখালীতে পুকুরে ডুবে কিশোরের মৃত্যু ●   পার্বতীপুরে দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও শাড়ি বিতরণ ●   মিরসরাইয়ে উত্তরণ’র ৭ম ঈদ উপহার বিতরণ ●   ঝালকাঠির ঈদবাজার পরিদর্শনে ডিআইজি মোস্তাফিজুর রহমান ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে দীপেন দেওয়ান ও মীর হেলালের নিয়োগ ক্ষমতার ভারসাম্য : পাহাড়ী-বাঙালি বিভেদ থাকবে না ●   কাপ্তাইয়ে শিশুদের মুখে হাসি ফোটাতে ইফতার মাহফিল ●   ১৬ বছর পর পায়ে জুতা পড়লেন ঈশ্বরগঞ্জের বিএনপি কর্মী সবুজ ●   হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার ৯ ডাকাতকে চট্টগ্রামের রাউজানে জনতার গণপিটুনি ●   নবীগঞ্জে শাশুড়িকে শ্বাসরোধে হত্যা : পুত্রবধূ গ্রেপ্তার ●   রাজধানীতে ফোর্টিস হসপিটালের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত ●   মহা বারুণী স্নানে কাপ্তাই সীতাঘাটে ভক্তদের ঢল ●   মিরসরাইয়ে পাহাড়ের মাটি চাপায় শ্রমিকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে কোটি টাকার সড়ক সংস্কারে পুরাতন ইটের ব্যবহার ●   কারখানায় মেরামত ৫টি রেলইঞ্জিন ঈদে যুক্ত হলো রেলবহরে ●   বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আইনজীবী হলেন রাঙামাটির দুই কৃতি শিক্ষার্থী ●   কাপ্তাইয়ে চম্পাকুঁড়ি খেলাঘর আসরের ঈদ উপহার বিতরণ
রাঙামাটি, সোমবার, ৩০ মার্চ ২০২৬, ১৬ চৈত্র ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ৫ মে ২০১৭
প্রথম পাতা » পটুয়াখালী » ছাত্রলীগ নেতা অভি হত্যার ঘটনায় ২২ জনের বিরুদ্ধে মামলা
প্রথম পাতা » পটুয়াখালী » ছাত্রলীগ নেতা অভি হত্যার ঘটনায় ২২ জনের বিরুদ্ধে মামলা
শুক্রবার ● ৫ মে ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ছাত্রলীগ নেতা অভি হত্যার ঘটনায় ২২ জনের বিরুদ্ধে মামলা

---হাসান আলী, পটুয়াখালী প্রতিনিধি :: (২২ বৈশাখ ১৪২৪ বাঙলা: বাংরাদেশ সময় রাত ১২.২০মি.) কলাপাড়ায় ছাত্রলীগ নেতা বরকতুল্লাহ ইসলাম (অভি)কে হত্যার ঘটনায় ২২ জনের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে।
গতকাল ৩ মে বুধবার রাতে নিহতের পিতা টিয়াখালী ইউনিয়ন আওয়ামীলগের সাধারণ সম্পাদক কবির গাজী বাদি হয়ে মামলাটি দায়ের করেন। মামলায় সদ্য আওয়ামী লীগে যোগদান করা গাজী আব্বাস উদ্দিন বাচ্চুকে প্রধান আসামি করা হয়েছে। একইসাথে উপজেলা যুবদল সভাপতি আক্কাস গাজী, ছাত্রদল নেতা সুমন গাজী, জসিম উদ্দিনসহ ২২ জনের নাম উল্লেখ করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
গত ১ মে সোমবার রাতে তাকে বিএনপির ছাত্রদল ও যুবদলের চিহ্নিত সন্ত্রাসীরা কুপিয়ে হত্যা করে বলে নিহতের পরিবারের দাবি। এদিকে উপজেলা ও পৌরশহর স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে ৪ মে বৃহস্পতিবার দুপুরে উপজেলার টিয়াখালী ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক অভ ‘কে হত্যার প্রতিবাদে এবং দোষীদের গ্রেপ্তার দাবিতে মনববন্ধন কর্মসূচি পালন করেছে । উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো.ফিরোজ শিকদারের সভাপতিত্বে মানবন্ধনে বক্তব্য রাখেন নিহতের পিতা কবির গাজী। তিনি তার বক্তব্যে বলেন, ‘আমার ছেলেকে হত্যা
করার তিন দিন আগে হত্যাকারিরা গাজী আব্বাস উদ্দিন বাচ্চুর বাসায় ওয়ারেন্ট ভুক্ত যুবদল, ছাত্রদলের নেতারা গোপন বৈঠকে বসে। আমি পুলিশকে অবহিত করেও কার্যকর কোন পদক্ষেন গ্রহণ না করায় আমার ছেলেকে ওরা পরিকল্পিত ভাবে হত্যা করতে সক্ষম হয়েছে। আমি আমার ছেলে হত্যাকারিদের দৃষ্টান্ত মূলক শাস্তি কামনা করছি। এসময় আরো বক্তব্য রাখেন কলাপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস.এম. রাকিবুল আহসান, কলাপাড়া উপজেলা ও মেট্রো ওয়াশিংটন আওয়ামী লীগের সাবেক সভাপতি মো. আলাউদ্দিন আহামেদ, সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আ. মোতালেব তালুকদার, কলাপাড়া পৌর আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র বিপুল চন্দ্র হাওলাদার, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উপধ্যাক্ষ মো. শহিদুল আলম, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. মঞ্জুরুল ইসলাম ও মঞ্জুরুল আলম। উপজেলা যুবলীগের সভাপতি মো. শফিকুল আলম বাবুল, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবে সাংগঠনিক সম্পাদক মাহমুদুল আলম টিটো প্রমূখ। বক্তারা আরো উল্লেখ করেন, বিএনপি নেতা গাজী আব্বাস উদ্দিন বাচ্চু আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর আওয়ামী লীগের একটি চক্রের মাধ্যমে দলে যোগদান করে দলের ভিতর নানাবিধ বিশৃঙ্খলা সৃষ্টির পাশাপাশি নানা ষড়যন্ত্র করেছে। সেই ষড়যন্ত্রের আরো একটি ফলাফল হলো অভি হত্যাকান্ড।
অবিলম্বের গাজী আব্বাস উদ্দিন বাচ্চুকে দলথেকে বহিষ্কার করার দাবি তোলেন। মানববন্ধন চলাকালিন সংক্ষিপ্ত আলোচনা সভা পরিচালনা করেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক মো. আল-আমীন সরদার।

উল্লেখ্য, ছাত্রলীগ নেতা বরকতুল্লাহ ইসলাম অভিকে গত সোমবার রাতে পৌরশহরের মাদ্রারোড এলাকায় পূর্ব পরিকল্পিত ভাবে ধরালো অস্ত্র দিয়ে কুপিয়ে মারাত্মক জখম করে।
এময় আহত হয়েছে কোয়েল (৩০), আহামদ উল্লাহ (৩০) ও পপি বেগম (২৮)। আহতদের স্থানীয়রা উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসকরা অভি গাজী, কোয়েল ও আহমদ উল্লাহকে বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠিয়ে দেন। রাত দুইটার দিকে বরিশাল শেবাচিম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় অভি মৃত্যু বরন করেন । কলাপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জি.এম শাহ নেওয়াজ সিএইচটি মিডিয়াকে জানান, ছাত্রলীগ নেতা হত্যাকান্ডের ঘটনায় পিতা কবির গাজী বাদি হয়ে একটি মামলা দায়ের করেছেন। মামলাটি তদন্ত ও মামলার আসামিদের গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে ।





আর্কাইভ