শুক্রবার ● ৫ মে ২০১৭
প্রথম পাতা » চট্টগ্রাম » এসএসসি পরীক্ষায় রাঙ্গুনিয়াতে ৫১ শিক্ষার্থীর জিপিএ- ৫
এসএসসি পরীক্ষায় রাঙ্গুনিয়াতে ৫১ শিক্ষার্থীর জিপিএ- ৫
মাইকেল দাশ, রাঙ্গুনিয়া প্রতিনিধি:: (২২ বৈশাখ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১২.০৫মি.) রাঙ্গুনিয়ায় এসএসসি পরীক্ষায় ৩৪১৮ জন পরীক্ষার্থীদের মধ্যে ২৪২৫ জন পরীক্ষার্থী পাস করেছে । পাসের হার ৭০.৯৪ ভাগ। যা গত বছরের তুলনায় ১৭.৩০ ভাগ কম। জিপিএ- ৫ পেয়েছে ৫১ জন শিক্ষার্থী। দাখিলে ৪৩৮ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ৩১৭ জন। পাসের হার ৭২.৩৭ ভাগ। যা গত বছরের তুলনায় ২১.৭০ ভাগ কম। জিপিএ- ৫ গত বছরের মতো ১ জন শিক্ষার্থীই পেয়েছে। রাঙ্গুনিয়া উপজেলা একাডেমিক সুপারভাইজার বদরুল আলম সিএইচটি মিডিয়াকে জানান, গতবারের তুলনায় এবার জিপিএ- ৫ বেড়েছে। ৪০টি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে উপজেলার সর্বোচ্চ জিপিএ ৫ পেয়েছে রাঙ্গুনিয়া আদর্শ বহুমুখী পাইলট উচ্চ বিদ্যালয়। ২১৭ জন পরীক্ষার্থীর মধ্যে ৭৯.২৬ ভাগ পাস সহ ১১ জন পরীক্ষার্থী জিপিএ ৫ পেয়েছে । তবে পাসের হার বিবেচনায় রাঙ্গুনিয়া পাবলিক স্কুল শীর্ষে রয়েছে। এই স্কুলে ৩ জন জিপিএ ৫ সহ ৬১ পরীক্ষার্থীর মধ্যে ৫৭ জন পাস করেছে এবং পাসের হার ৯৩.৪৪ ভাগ।





বাসের ধাক্কায় রাউজানের যুবকের মৃত্যু
সায়েম স্যার সায়েম স্যার স্লোগানে স্লোগানে উত্তাল চুয়েট
রাউজানে ১২০ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ আটক-০১
চুয়েটে উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে সর্বাত্মক শাটডাউন ঘোষণা
মিরসরাইয়ে ১৪০ লিটার দেশীয় চোলাইমদসহ গ্রেফতার-০৩
হেফাজতে আমিরের মাইক্রোবাস দুর্ঘটনার কবলে : অক্ষত বাবুনগরী
রাউজানে বিদ্যুৎস্পৃষ্ট যুবকের মৃত্যু
মিরসরাইয়ে ইয়াবা সহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার
রাউজানে মাদক বিরোধী সমাবেশ