শিরোনাম:
●   আমিরাতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশী প্রবাসীর মৃত্যু ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে জুঁই চাকমার পদত্যাগ : রাঙামাটি জেলা কমিটি বিলুপ্ত ঘোষণা ●   নতুন কুঁড়ি স্পোর্টসের বাছাইয়ে ভোগান্তি : ফিরে গেল শতাধিক ক্ষুদে খেলোয়াড় ●   ঈশ্বরগঞ্জে আ.লীগ ও ছাত্রলীগের ৭ নেতাকর্মী গ্রেফতার ●   রাঙামাটিতে ক্ষতিপূরণের টাকা পেতে জাল সনদ দাখিল করায় সুমন তঞ্চঙ্গা আটক ●   রেলওয়ের কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানার বজ্রনিরোধক ক্যাবল চুরি : শ্রমিকের কারাদণ্ড ●   ঈশ্বরগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ●   আহসানগঞ্জ রেলস্টেশন থেকে উদ্ধারকৃত দুই শিশুর পরিবারের সন্ধান চায় পুলিশ ●   নবীগঞ্জে ৫শত পরিবারের বসতবাড়ি ও ফসলি জমি নদীগর্ভে বিলীন ●   বান্দরবানে অর্থ আত্মসাতের অভিযোগে কথিত সাংবাদিক রতন দে কারাগারে ●   আত্রাইয়ে সড়ক দুর্ঘটনায় কিশোর নিহত ●   পার্বতীপুরে প্রধান শিক্ষককে পিটিয়ে হত্যার ঘটনায় আটক-২ ●   ঈশ্বরগঞ্জে দুই ফিলিং স্টেশনকে ৭০ হাজার টাকা জরিমানা ●   বিদেশি কোম্পানির কাছে বন্দর ইজারা না দিয়ে দেশীয় প্রতিষ্ঠানকে আধুনিক করে তুলতে হবে ●   মিরসরাইয়ে স্বর্ণের চেইন চুরি চক্রের ৭ সদস্য গ্রেপ্তার ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা ছিনতাই মামলায় বিএনপি নেতা কারাগারে ●   আত্রাইয়ে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক নারীর মৃত্যু ●   মিরসরাইয়ে যাত্রা শুরু করলো লাইফ সেইফার সংস্থা ●   জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে গাজীপুরে সমাবেশ ●   নলছিটিতে ৯৫৩ পিস ইয়াবাসহ যুবক আটক ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা ছিনিয়ে নেয়া মামলায় গ্রেফতার-২ ●   মিরসরাইয়ে কোরআন প্রতিযোগিতায় প্রথম শিশু হাফেজ উসামা ●   ৮১ বছরে জাতিসংঘ : কার্যকর জাতিসংঘ গড়ার চ্যালেঞ্জ ●   পার্বতীপুরে ১০ শয্যার আজেদা মা ও শিশু হাসপাতালের উদ্বোধন ●   ঝালকাঠির মণ্ডপে মণ্ডপে বিদায়ের সুর, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অনুদান ●   নবীগঞ্জে ইয়াবাসহ মাদক কারবারি বাছিত আটক ●   ঈশ্বরগঞ্জে মিছিলের ঘটনায় দুই ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   ধাম্মামিশন সাময়িকীর প্রথম সংখ্যা প্রকাশ ও সংবর্ধনা অনুষ্ঠান ●   পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সাজেক ভ্যালী বন্ধ ঘোষণা করেছে রাঙামাটি জেলা প্রশাসন ●   ঈশ্বরগঞ্জে বৈঠা-লাঠি হাতে নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল
রাঙামাটি, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ৮ মে ২০১৭
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » রাঙামাটিতে বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস উদযাপিত
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » রাঙামাটিতে বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস উদযাপিত
সোমবার ● ৮ মে ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রাঙামাটিতে বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস উদযাপিত

---ষ্টাফ রিপোর্টার :: (২৫ রৈশাখ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় বিকাল ৪.৪৫মি.) রেড ক্রস রেড ক্রিসেন্ট ‘সবর্ত্র সবার জন্য’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্বের অন্যান্য দেশের ন্যায় ৮মে সোমবার রাঙামাটিতেও বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস উদযাপিত হয়েছে ।
সকাল ৯টায় রাঙামাটি রেড ক্রিসেন্ট ইউনিট ভবনের সামনে জাতীয় ও রেড ক্রিসেন্ট পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়।
দিবসটি উপলক্ষ্যে সকাল সাড়ে ৯টায় রাঙামাটি জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গন থেকে রেড ক্রিসেন্ট সোসাইটির সভাপতি ও রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমার নেতৃত্বে ব্যানার, পতাকা, ফেস্টুন ও প্লেকার্ড সহকারে বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা শিল্পকলা একাডেমীতে গিয়ে শেষ হয়ে আলোচনা সভায় মিলিত হয়।
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি রাঙামাটি ইউনিটের সভাপতি ও রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় সন্তু লারমা।

---

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি পৌর মেয়র আকবর হোসেন চৌধুরী, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি রাঙামাটি ইউনিটের ভাইস প্রেসিডেন্ট সাইফুল ইসলাম ভুট্টো, সোসাইটির আজীবন সদস্য বীর মুক্তিযোদ্ধা মনিষ দেওয়ান প্রমূখ।
স্বাগত বক্তব্যে রাখেন, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি রাঙামাটি ইউনিটের সেক্রেটারী এম. বখতেয়ার উদ্দিন। অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন রেড ক্রিসেন্ট সোসাইটির ইউনিট অফিসার আজরু উদ্দিন সাফ্দার।
আলোচনাসভায় বক্তরা বলেন, আর্তমানবতার সেবায় নিয়োজিত স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান রেড ক্রস ও রেড ক্রিসেন্ট সোসাইটি বিশ্বব্যাপী কাজ করে যাচ্ছে। বাংলাদেশেও রেড ক্রিসেন্ট সোসাইটি প্রতিষ্ঠালগ্ন থেকে বিপন্ন মানুষের সেবায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে। জরুরী ত্রাণ, দুর্যোগ সাড়াদান প্রস্তুুতি, ঝুঁকি ব্যবস্থাপনা, স্বাস্থ্যসেবা, রক্তদান কর্মসূচি ও যুব রেড ক্রিসেন্ট কার্যক্রমসহ বিভিন্ন সেবামূলক কাজের মাধ্যমে এ সোসাইটি বাংলাদেশে এর কার্যকম চালিয়ে যাচ্ছে। বক্তরা বলেন, এ সংস্থা সময়ের পরিক্রমায় একটি শক্তিশালী ও কার্যকরী মানবিক সাহায্য সংস্থা হিসেবে বিশ্বের কোটি কোটি অসহায়, দুস্থ ও ক্ষতিগ্রস্থ মানুষকে সেবা দিয়ে যাচ্ছে।
রেড ক্রস ও রেড ক্রিসেন্ট সোসাইটি বাংলাদেশের বিভিন্ন প্রাকৃতিক ও মানবসৃষ্ট দুর্যোগে যে অবদান রেখে যাচ্ছে তা অত্যন্ত প্রশংসনীয়। সকল দুর্যোগে ক্ষতিগ্রস্থ, অসহায় ও বিপন্ন মানুষের সেবায় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সেবা কার্যক্রম উত্তরোত্তর বৃদ্ধি পাবে এবং দুর্যোগ ব্যবস্থপনাও আরও শক্তিশালী হবে বলে বক্তরা আশাবাদ ব্যাক্ত করেন।
আলোচনাসভা শেষে ৮জন যুবদের মাঝে পুরস্কার প্রদান করেন অতিথিরা।
উল্লেখ, ১৮২৮ সালের ৮ মে সুইজারল্যান্ডের জেনেভা শহরে জন্মগ্রহণ করেন বিশ্ব রেড ক্রিসেন্ট আন্দোলনের প্রতিষ্ঠাতা জিন হেনরি ডুনান্ট। তাঁর জন্মদিনকে স্মরণীয় করে রাখার লক্ষ্যে প্রতি বছর এ দিনটিকে বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস হিসেবে পালন করা হয়।





চট্টগ্রাম বিভাগ এর আরও খবর

আমিরাতে সড়ক দুর্ঘটনায়  বাংলাদেশী প্রবাসীর মৃত্যু আমিরাতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশী প্রবাসীর মৃত্যু
বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে জুঁই চাকমার পদত্যাগ : রাঙামাটি জেলা কমিটি বিলুপ্ত ঘোষণা বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে জুঁই চাকমার পদত্যাগ : রাঙামাটি জেলা কমিটি বিলুপ্ত ঘোষণা
রাঙামাটিতে ক্ষতিপূরণের টাকা পেতে জাল সনদ দাখিল করায় সুমন তঞ্চঙ্গা আটক রাঙামাটিতে ক্ষতিপূরণের টাকা পেতে জাল সনদ দাখিল করায় সুমন তঞ্চঙ্গা আটক
বান্দরবানে অর্থ আত্মসাতের অভিযোগে কথিত সাংবাদিক রতন দে কারাগারে বান্দরবানে অর্থ আত্মসাতের অভিযোগে কথিত সাংবাদিক রতন দে কারাগারে
মিরসরাইয়ে স্বর্ণের চেইন চুরি চক্রের ৭ সদস্য গ্রেপ্তার মিরসরাইয়ে স্বর্ণের চেইন চুরি চক্রের ৭ সদস্য গ্রেপ্তার
মিরসরাইয়ে যাত্রা শুরু করলো লাইফ সেইফার সংস্থা মিরসরাইয়ে যাত্রা শুরু করলো লাইফ সেইফার সংস্থা
মিরসরাইয়ে কোরআন প্রতিযোগিতায় প্রথম শিশু হাফেজ উসামা মিরসরাইয়ে কোরআন প্রতিযোগিতায় প্রথম শিশু হাফেজ উসামা
ধাম্মামিশন সাময়িকীর প্রথম সংখ্যা প্রকাশ ও সংবর্ধনা অনুষ্ঠান ধাম্মামিশন সাময়িকীর প্রথম সংখ্যা প্রকাশ ও সংবর্ধনা অনুষ্ঠান
পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সাজেক ভ্যালী বন্ধ ঘোষণা করেছে রাঙামাটি জেলা প্রশাসন পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সাজেক ভ্যালী বন্ধ ঘোষণা করেছে রাঙামাটি জেলা প্রশাসন
জাতীয় পুরস্কারজয়ী সাইমুনকে অভিনন্দন জানালেন দীপেন দেওয়ান এমপি জাতীয় পুরস্কারজয়ী সাইমুনকে অভিনন্দন জানালেন দীপেন দেওয়ান এমপি

আর্কাইভ