সোমবার ● ৮ মে ২০১৭
প্রথম পাতা » খেলা » মার্সেল-বিএসজেসি মিডিয়া ফুটবলের ৬ ম্যাচের ফলাফল
মার্সেল-বিএসজেসি মিডিয়া ফুটবলের ৬ ম্যাচের ফলাফল

ঢাকা প্রতিনিধি :: (২৫ বৈশাখ ১৪২৪ বাঙলা: বাংরাদেশ সময় বিকাল ৫.৩৫মি.) বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্টস কমিউনিটির (বিএসজেসি) ব্যবস্থাপনায় এবং ওয়ালটন গ্রুপের পৃষ্ঠপোষকতায় মার্সেল-বিএসজেসি মিডিয়া ফুটবল টুর্নামেন্টে আজ ৮মে সোমবার ছয়টি ম্যাচ অনুষ্ঠিত হয়। শহীদ ক্যাপ্টেন (অব.) এম মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে দিনের প্রথম ম্যাচে এসএ টিভি ৩-২ গোলে হারায় নিউ নেশনকে। বিজয়ী দলের হাসান শফি ম্যাচ সেরার পুরস্কার পান। দ্বিতীয় ম্যাচে জিটিভি ১-১ গোলে ড্র করে মানবজমিনের বিপক্ষে। মানবজমিনের মিজানুর রহমান ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন। দিনের তৃতীয় ম্যাচে ইনডিপেনডেন্ট ১-০ গোলে হারায় নয়া দিগন্তকে। বিজয়ী দলের বিপ্লব রাব্বি ম্যাচ সেরা নির্বাচিত হন। চতুর্থ ম্যাচে চ্যানেল আই ৩-০ গোলের সহজ জয় পায় মানবকন্ঠের বিপক্ষে। বিজয়ী দলের মাসুম ম্যাচ সেরা হন। পঞ্চম ম্যাচে বৈশাখী টিভি ৩-০ গোলের জয় তুলে নেয় বনিক বার্তার বিপক্ষে। বৈশাখী টিভির জনি ম্যান অব দ্য ম্যাচের পুরষ্কার পান। দিনের শেষ ম্যাচে মাছরাঙ্গা টিভি মাঠে না আসায় ওয়াকওভার পায় বাংলাদেশ প্রতিদিন।
আগামীকাল ৯ মে মঙ্গলবার সকাল সোয়া ৮টায় বিটিভি-রাইজিং বিডি, ৯টায় এটিএন বাংলা-নিউজ বাংলাদেশ, পৌনে ১০টায় জিটিভি-ইনকিলাব, সাড়ে ১০টায় চ্যানেল আই-বিডি নিউজ, সোয়া ১১টায় যমুনা টিভি-এসএ টিভি ও দুপুর ১২টায় বৈশাখী টিভি-ডেইলি স্টার মোকাবেলা করবে।
আসরে দেশের শীর্ষস্থানীয় ২৪ টি মিডিয়া হাউজ আট গ্রুপে ভাগ হয়ে রাউন্ড রবীন লিগ পদ্ধতিতে খেলছে।





কেপিএমে উন্মুক্ত নক আউট মিনিবার ফুটবল টুর্ণামেন্টেের উদ্বোধনী খেলায় ফকিরাঘোনা বিজয়ী
কাপ্তাইয়ে শহীদ ওয়াসিম আকরাম স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে পাহাড়তলী একাদশ চ্যাম্পিয়ন
রাঙামাটি জেলা চ্যাম্পিয়ন রাজনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় ফুটবল দল
ইসলামপুর ইউনিয়নের প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল
নানিয়ারচর সেনা জোন কর্তৃক বগাছড়িতে ফুটবল টুর্নামেন্টে পুরস্কার বিতরণ
জাতীয় তায়কোয়ানডো প্রতিযোগিতা বয়কটের ঘোষণা
ময়মনসিংহে শহীদ জিয়া স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত
মিরসরাইয়ে ইয়াং জেনারেশন ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত
রাবিপ্রবিতে বার্ষিক এ্যাথলেটিক্স প্রতিযোগিতা
রাঙামাটিতে আন্তঃ কলেজ ফুটবল টুর্ণামেন্ট শুরু